এক্সপ্লোর

Coochbehar Municipality : ৮ বারের কাউন্সিলর, কোচবিহার পুরসভার প্রাক্তন চেয়ারম্যান ভূষণ সিং কি তৃণমূলে ফিরছেন ?

Bhusan Singh : উত্তরবঙ্গের রাজনীতিতে চর্চার কেন্দ্রে বিজেপিত্যাগী নির্দল কাউন্সিলর ভূষণ সিং...

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার : কোচবিহার পুরসভার প্রাক্তন চেয়ারম্যান ভূষণ সিং কি তৃণমূলে ফিরতে চলেছেন ? তৃণমূল জেলা সভাপতির সঙ্গে বিজেপিত্যাগী নেতার সাক্ষাতের পর আরও জোরাল হয়েছে সেই জল্পনা। আর এই প্রত্যাবর্তন জল্পনার মধ্যেই ব্লক তৃণমূল সভাপতির সঙ্গে বাগযুদ্ধে জড়িয়েছেন ভূষণ। 

দক্ষিণবঙ্গে যখন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের তৃণমূলে ফেরার জল্পনা জোরাল হচ্ছে, উত্তরবঙ্গের রাজনীতিতে তখন চর্চার কেন্দ্রে বিজেপিত্যাগী নির্দল কাউন্সিলর ভূষণ সিং। কোচবিহার পুরসভার প্রাক্তন চেয়ারম্যান কি ফের তৃণমূলে ফিরতে চলেছেন ? এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে কোচরাজার জেলায়। 

কোচবিহার পুরসভার ৮ বারের কাউন্সিলর ভূষণ সিং। তৃণমূলের টিকিটে জিতে চেয়ারম্যানের দায়িত্বও সামলেছেন। গত বিধানসভা ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন তিনি। কিন্তু, ২০২১ সালের ২ মে ভোটের ফল প্রকাশের কয়েক দিনের মধ্যেই বিজেপি ছেড়ে দেন ভূষণ। পুরভোটে নির্দল প্রার্থী হিসেবে লড়ে কোচবিহার পুরসভার ৪ নম্বর ওয়ার্ডে জয়ী হয়েছেন। 

গত বৃহস্পতিবার কোচবিহার জেলা তৃণমূল সভাপতির সঙ্গে দেখা করেন ভূষণ সিং। তারপরই তাঁর তৃণমূলে ফেরার জল্পনা নতুন মাত্রা পেয়েছে। 

এনিয়ে কোচবিহার পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের নির্দল কাউন্সিলর ভূষণ সিংহ বলেন, বিজেপি ছাড়ার পর অভিষেক, ফিরহাদ, রাজ্য সভাপতিকে আবেদন করেছিলাম তৃণমূলে ফেরার জন্য। বর্তমান জেলা সভাপতির সঙ্গেও কথা হয়েছে। একটা বার্তা পেয়েছি। জয়েন করা সময়ের অপেক্ষা মাত্র। কালও হতে পারে, ৫ দিন পরেও হতে পারে।

কোচবিহার জেলা তৃণমূল সভাপতি পার্থপ্রতিম রায় বলেন, উনি আবেদন করেছেন দলে ফেরার জন্য। আমার সঙ্গেও দেখা করেছেন। রাজ্য নেতৃত্বকে জানিয়েছি। তাদের নির্দেশের অপেক্ষায় আছি।

এই প্রত্যাবর্তন জল্পনার মধ্যেই শুরু হয়েছে কাদা ছোড়াছুড়ি। কোচবিহার শহর তৃণমূলের সভাপতির অভিযোগ, ভূষণ সিং চেয়ারম্যান থাকাকালীন পুরসভায় বেলাগাম দুর্নীতি হয়েছে। পাল্টা জবাব দিয়েছেন ভূষণও। 

কোচবিহার শহর তৃণমূলের সভাপতি অভিজিৎ দে ভৌমিক বলেন, উনি যখন চেয়ারম্যান ছিলেন, তখন পুরসভায় ভুরিভুরি দুর্নীতি হয়েছে। পুরসভার বাজার অফিস বিক্রি করে দিয়েছেন। স্ক্র্যাপ বিক্রিতেও দুর্নীতি। উনি দলে ফিরবেন কি না রাজ্য নেতৃত্বের ব্যাপার। বললে মেনে নেব।

যদিও ভূষণ সিংহ-র বক্তব্য, অভিজিৎ দে ভৌমিক কোনও দিন ভাল কথা বলেননি। শহরের লোকও ওকে ভালবাসে না। আমি ওর কোন পাকা ধানে মই দিতে গিয়েছিলাম যে ও এইসব আমার নামে বলছে। ও নিজের ব্যবহারের জন্য বিধানসভা ভোটে হেরেছে।

প্রত্যাবর্তনের জল্পনার মধ্যেই বিবাদ তুঙ্গে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ayushman Bharat: কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
Coal Smuggling: কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
News Live:   আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
  আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
Kolkata Metro: স্বাধীনতা দিবসে মেট্রোর এই লাইনে কোনও পরিষেবা মিলবে না, ১৫ অগাস্টে বাকি শাখাগুলিতেও থাকছে কিছু পরিবর্তন
স্বাধীনতা দিবসে মেট্রোর এই লাইনে কোনও পরিষেবা মিলবে না, ১৫ অগাস্টে বাকি শাখাগুলিতেও থাকছে কিছু পরিবর্তন

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget