এক্সপ্লোর

Coochbehar News: সীমান্তে কাঁটাতার দিতে গিয়ে ধুন্ধুমার ! BGB-র বাধার মুখে BSF

Mekhliganj News: কোচবিহারের মেখলিগঞ্জে ভারত-বাংলাদেশের দীর্ঘ সীমান্ত কাঁটাতারহীন। যার জেরে উদ্বেগে রয়েছেন সেখানকার বাসিন্দারা।

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: সীমান্তে ফের বাংলাদেশের উস্কানি, BSF-কে বাধা দেওয়ার অভিযোগ। কোচবিহার সীমান্তে কাঁটাতার দিতে বাধা দিচ্ছে বাংলাদেশ। অভিযোগ উঠেছে এমনটাই। অভিযোগ, কাঁটাতার লাগাতে BSF ও গ্রামবাসীদের বাধা দিয়েছে BGB।

বাংলাদেশের নেতাদের লাগাতার যুদ্ধের জিগিরের মধ্য়েই এই রাজ্য়ে একের পর এক বাংলাদেশি অনুপ্রবেশকারী এবং জঙ্গি গ্রেফতার। এই সমস্ত ঘটনা ঘিরে যখন বাড়ছে উদ্বেগ, তখন সীমান্তবর্তী এলাকাগুলিতে নজরদারিতে কোনওরকম ফাঁক রাখতে চাইছে না BSF। কোচবিহারের মেখলিগঞ্জে ভারত-বাংলাদেশের দীর্ঘ সীমান্ত কাঁটাতারহীন। যার জেরে উদ্বেগে রয়েছেন সেখানকার বাসিন্দারা। তাঁদের দাবি, কুয়াশা-অন্ধকারকে কাজে লাগিয়ে অবাধে চলছে অনুপ্রবেশ। চলছে গরুপাচার। এমনকী জঙ্গি-কার্যকলাপের আশঙ্কাতেও ভুগছেন স্থানীয়রা। সীমান্তে বাংলাদেশের লাগাতার উস্কানির মাঝে, চলতি মাঝে BSF-এর উদ্যোগে মেখলিগঞ্জে বাগডোগরা ফুলকাডাবড়ি সীমান্তে অস্থায়ীভাবে কাঁটাতার লাগানো শুরু করেন গ্রামবাসীরা। তখনই কাজ বন্ধ করতে বলে হম্বিতম্বি শুরু করে বিজিবি। যদিও বিএসএফের আধিকারিকরা আসতেই গুটিয়ে যায় বিজিবি। চাপের মুখে পিছু হঠতে বাধ্য হয়। আর এবার ফের সীমান্তে কাঁটাতার দিতে গিয়ে বাধার মুখে পড়ল BSF ও গ্রামবাসীরা। দীর্ঘক্ষণ দুপক্ষের বচসা হয়। 

এর আগে অনুপ্রবেশ রুখতে সীমান্তে কাঁটাতারে লাগানো হয় কাচের বোতল। সেই কাজে হাত লাগান স্থানীয়রাও। ৬ নম্বর ব্যাটালিয়নের CO ক্ষণীন্দ্র চৌধুরী বলেন, "BGB-কে) আমরা অনুরোধ করেছিলাম যে বাংলাদেশি অনুপ্রবেশ রুখতে যা করার আপনারা করুন। যাতে তারা না ঢুকতে পারে। ভারতের মাটিতে বাংলাদেশি নাগরিক ঢুকে যাতে অপরাধমূলক কোনও কাজ করতে না পারে, সেটা দেখতে বলেছিলাম। তারা ডিউটি বাড়িয়েছে। যাতে এখানে অপরাধ কম হয়। উন্মুক্ত সীমান্তে আমরা কোনও না কোনভাবে ব্য়ারিয়ার তৈরি করে দিয়েছি। বাকি সীমান্তে কাঁটাতার লাগানোর কাজও চলছে। পুরো এলাকা আমরা ইমপ্রোভাইস ফেন্সিং দিয়ে ঘিরে ফেলছি। আসল ফেন্সিং আসতে একটু সময় লাগবে। তাড়াতাড়ি চলে আসবে।''

গত ২১ জানুয়ারি সীমান্তে আক্রান্ত হয় BSF। কোচবিহারের নারায়ণগঞ্জ সীমান্তে আক্রমণের মুখে পড়ে BSF। বাংলাদেশ থেকে পাচারকারীদের বাধা দিতেই হামলা চালানো হয় বলে অভিযোগ। সীমান্ত রক্ষী বাহিনীর উপর পাচারকারীরা ইটবৃষ্টি করে। চোরাচালানকারীদের হামলায় আহত হন ১ BSF জওয়ান। পাচারকারীদের হামলার পাল্টা শূন্যে গুলি চালায় BSF-ও।

আরও পড়ুন: Kolkata Doctor Attack News: MR বাঙুর হাসপাতালে চিকিৎসককে হেনস্থার অভিযোগ, গ্রেফতার ২

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: 'যন্তরমন্তরে প্রতিবাদী পডুয়াদের ভুল বোঝানো হয়েছিল', ইস্তফার পর প্রথম মুখ খুললেন ধর্মেন্দ্র প্রধান
'যন্তরমন্তরে প্রতিবাদী পডুয়াদের ভুল বোঝানো হয়েছিল', ইস্তফার পর প্রথম মুখ খুললেন ধর্মেন্দ্র প্রধান
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: অভয়ার স্মরণে 'অভয়া ক্লিনিক' কলকাতায়, চলছে বিনামূল্যে স্বাস্থ্যপরীক্ষা
অভয়ার স্মরণে 'অভয়া ক্লিনিক' কলকাতায়, চলছে বিনামূল্যে স্বাস্থ্যপরীক্ষা
Abhishek Banerjee PA: ফের ভবানী ভবনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক, দ্বিতীয় হাজিরা দিতে এলেন সুমিত রায়
ফের ভবানী ভবনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক, দ্বিতীয় হাজিরা দিতে এলেন সুমিত রায়

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Weather Update: ৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
Weather Alert: রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
Embed widget