এক্সপ্লোর

SFI News: 'TMCP-র অত্যাচার' সহ্য করতে হয়েছে ! উত্তরবঙ্গ থেকে এই প্রথম SFI-এর রাজ্য সভাপতি; সংগঠনে নতুন মুখ

Pranoy Karji : ২০২১ সাল থেকে তিনি এসএফআইয়ের রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য রয়েছেন। এছাড়া ২০১৯ সাল থেকে কোচবিহার জেলা এসএফআই-এর সম্পাদক পদে রয়েছেন।

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: SFI-এর ৩৮তম রাজ্য সম্মেলন থেকে সংগঠনের রাজ্য সভাপতি নির্বাচিত হয়েছেন প্রণয় কারজি। উত্তরবঙ্গ থেকে এই প্রথম কেউ SFI-এর রাজ্য সভাপতি দায়িত্ব পেলেন। স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত প্রণয়ের সহযোদ্ধারা। কোচবিহারের (Coochbehar) ছেলে প্রণয় গত কয়েক বছর ধরে কোচবিহার জেলা SFI-এর সম্পাদক (Secretary) পদে রয়েছেন। মালদায় (Malda) অনুষ্ঠিত রাজ্য সম্মেলন থেকে প্রণয়কে রাজ্য সভাপতি নির্বাচিত করা হয়েছে।

কোচবিহার ২ নম্বর ব্লকের মরিচবাড়ি খোলটা এলাকার ছেলে প্রণয় আলিপুরদুয়ার বিবেকানন্দ কলেজে ভর্তি হন। কিন্তু , তৃণমূল ছাত্র পরিষদের অত্যাচারের জন্য সেই কলেজে বেশি দিন পড়াশোনা চালিয়ে যেতে পারেননি তিনি, এমনটাই জানিয়েছে প্রণয়। এরপর সেখান থেকে বর্তমানে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন এই ছাত্রনেতা।

মূলত লড়াই স্কুল ও কলেজগুলিতে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনা। এর পাশাপাশি পড়াশোনা শেষে কাজের দাবিতে সংগঠনের যেসব আন্দোলন সেগুলোকে আরও ধারালো করে তোলা। সংগঠনের দায়িত্ব পাওয়ার পর স্বভাবতই খুশি প্রণয়। ২০২১ সাল থেকে তিনি এসএফআইয়ের রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য রয়েছেন। এছাড়া ২০১৯ সাল থেকে কোচবিহার জেলা এসএফআই-এর সম্পাদক পদে রয়েছেন।

প্রসঙ্গত, এসএফআই-এর নতুন রাজ্য সম্পাদক হয়েছেন দেবাঞ্জন দে। সভাপতি হয়েছেন প্রণয় কারজি। ছাত্র সংগ্রাম পত্রিকার সম্পাদক হন সৌভিক দাস বক্সী। তিনজনই নতুন মুখ। সৃজন ভট্টাচার্য এবং প্রতিকুর রহমান দু'জনই এবার সম্পাদক এবং সভাপতির পদ থেকে অব্যাহতি নিয়েছেন। প্রণয় উত্তরবঙ্গের কোচবিহারের ছেলে। সৌভিক দাস বক্সী বীরভূম থেকে উঠে এসেছেন।
  
এর আগে ছাত্র পরিষদের রাজ্য সভাপতি হিসেবে দায়িত্বে ছিলেন উত্তরবঙ্গের একাধিক ছাত্রনেতা। সেই নামগুলি হল-  প্রিয়রঞ্জন দাশমুন্সি, জয়ন্ত ভট্টাচার্য,  রাহুল রায়, সৌরভ চক্রবর্তী প্রমুখ।

সম্প্রতি ব্রিগেডে বিশাল সমাবেশ করে বাম যুব সংগঠন DYFI। বৃদ্ধতন্ত্রের বেড়াজাল ভাঙে বাম-ব্রিগেড। ইনসাফের দাবিকে সামনে ব্রিগেড ভরান মীনাক্ষীরা। সাতমুখী স্রোত থেকে ব্রিগেডের ভিড় - সবাই গলা মেলান মীনাক্ষীদের সঙ্গে।  ব্রিগেডের পোডিয়ামে দাঁড়িয়ে নেতৃত্ব কী বার্তা দেন, তা শুনতে গ্রামগঞ্জ থেকে ছুটে এসেছিলেন বহু সিপিএম কর্মী।  

আরও পড়ুন ; দীপ্সিতার সভায় 'প্রতিবাদ', বাড়ি গিয়ে ফুলের তোড়া-মিষ্টি সহযোগে যুবককে সংবর্ধনা BJP-র

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Malda News: ভোটে প্রতিশ্রুতি দিলেও রাস্তা হয়নি, অসুস্থ রোগীকে কোনক্রমে খাটিয়ায় তুলে হাসপাতালে গ্রামবাসীরা
ভোটে প্রতিশ্রুতি দিলেও রাস্তা হয়নি, অসুস্থ রোগীকে কোনক্রমে খাটিয়ায় তুলে হাসপাতালে গ্রামবাসীরা
News Live : কলকাতায় পুরভোটের আগে সর্বদল বৈঠক, কারা কারা থাকছেন
কলকাতায় পুরভোটের আগে সর্বদল বৈঠক, কারা কারা থাকছেন
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Cylone Arnab: 'অর্ণবের' বড় প্রভাব শুধু সমতলে নয় ! এ রাজ্যের পাহাড়েও বড় দুর্যোগ? ঝুঁকি সিকিমেরও? বলছেন আবহবিদ
'অর্ণবের' বড় প্রভাব শুধু সমতলে নয় ! এ রাজ্যের পাহাড়েও বড় দুর্যোগ? ঝুঁকি সিকিমেরও? বলছেন আবহবিদ

ভিডিও

Congress News | প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাবা তুললেন মল্লিকার্জুন খাড়গে! প্রতিবাদ-ঝড়
Goutam Deb | বিজেপিকে আটকাতে কাছাকাছি আসতে পারে সিপিএম ও মমতা ? ইঙ্গিতপূর্ণ মন্তব্য় গৌতম দেবের
Ritabrata Banerjee | গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের অন্দরে শোনা যাচ্ছে ভিন্ন সুর | ABP Ananda LIVE
Kaustav Bagchi | মণীশ শুক্লা হত্যাকাণ্ডে জড়িতের সঙ্গে কেন মঞ্চে? অর্জুনের ভূমিকায় প্রশ্ন কৌস্তভের
ManikChak News | মানিকচকে জুয়ার আসর বন্ধ করতে গিয়ে আক্রান্ত পুলিশ, গ্রেফতার ১২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Emraan Hashmi: নিশানায় ছিলেন এমরান হাশমি? বাড়ি খুঁজে না পেয়েই কি হামলা টাইগার শ্রফের উপর? নতুন তথ্য উঠে এল তদন্তে
নিশানায় ছিলেন এমরান হাশমি? বাড়ি খুঁজে না পেয়েই কি হামলা টাইগার শ্রফের উপর? নতুন তথ্য উঠে এল তদন্তে
November Astrology: মঙ্গল-বৃহস্পতির ডবল প্রভাব আপনার রাশিতে, ঘুমিয়ে পড়া ভাগ্য উঠবে জেগে, কেরিয়ারে প্রমোশন, বিদেশ যাত্রা
মঙ্গল-বৃহস্পতির ডবল প্রভাব আপনার রাশিতে, ঘুমিয়ে পড়া ভাগ্য উঠবে জেগে, কেরিয়ারে প্রমোশন, বিদেশ যাত্রা
Guwahati Hotel Firing: গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৫ জনের, আহত আরও অনেকে, কারা চালাল এই হামলা ?
গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৫ জনের, আহত আরও অনেকে, কারা চালাল এই হামলা ?
Cyclone Arnab Update: কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
Municipal Election 2026: কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
Embed widget