এক্সপ্লোর

দুষ্কৃতী হামলা, কোচবিহারে তৃণমূল নেতাকে কুপিয়ে খুন

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা রয়েছে।

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: আবারও উত্তপ্ত কোচবিহার, খুন তৃণমূল কর্মী। পুলিশ সূত্রে খবর, গতকাল সন্ধ্যায় কোচবিহার ১ নম্বর ব্লকের দেওরহাট বাজারে তৃণমূল কর্মী এলাহী বক্সের উপর হামলা চালায় দুষ্কৃতীরা। অভিযোগ, ছুরি দিয়ে কোপানো হয় এলাহী ও তাঁর এক সঙ্গীকে। গুরুতর আহত অবস্থায় তাকে কোচবিহারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তাঁর মৃত্যু হয়।

স্থানীয় সূত্রে দাবি, এই ঘটনার আগে ওই এলাকায় বোমাবাজি হয়। এলাহী ও তাঁর সঙ্গী একটি দোকানে বসেছিলেন। আচমকা কয়েকজন এসে তাঁদের ওপর চড়াও হয়। অভিযোগ, পিছন থেকে কোপানো হয় তৃণমূল কর্মীকে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা রয়েছে।

গত ১৪ অগাস্ট গভীর রাতে খড়দায় তৃণমূল নেতাকে গুলি করে খুন করার ঘটনা প্রকাশ্যে এসেছে। মৃত রণজয় শ্রীবাস্তব ব্যারাকপুর লোকসভায় তৃণমূলের হিন্দি সংগঠনের সম্পাদক ছিলেন। এই ঘটনায় ৫ জনকে গ্রেফতার করেছে খড়দা থানার পুলিশ। টিটাগড় পুরসভার প্রশাসক ও তৃণমূল নেতা প্রশান্ত চৌধুরীর অভিযোগ, খুনের পিছনে বিজেপির হাত রয়েছে। গেরুয়া শিবিরের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে।

তৃণমূল নেতার সঙ্গীর অভিযোগ, রাতে তৃণমূল নেতার কাছে হুমকি-ফোন আসে। তাঁকে দেখে নেওয়ার হুমকি দেওয়া হয়।গালিগালাজ করা হয়।  এর কিছুক্ষণ পর খড়দার বড়পট্টি এলাকায় তাঁদের গাড়ি পৌঁছতেই বাইক রেখে রাস্তা আটকায় দুষ্কৃতীরা। এ নিয়ে তর্কাতর্কি চলাকালীন গাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হয়। এরপর গাড়ি থেকে নেমে পালানোর সময় তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা।

তৃণমূল নেতার গলার নিচে গুলি লাগে। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে প্রথমে ব্যারাকপুরের বি এন বসু মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় এরপর কলকাতার বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে তৃণমূল নেতাকে মৃত ঘোষণা করেন চিকিত্সকরা।

আরও পড়ুন: এবার মুর্শিদাবাদে দলবদলে তৃণমূলে সামিল বিজেপি ও আইএসএফ প্রার্থী

আরও পড়ুন: রঘুনাথপুরে ‘দুয়ারে সরকার’ ক্যাম্পে বিক্ষোভ কংগ্রেসের, কটাক্ষ তৃণমূলের

সেরা শিরোনাম

Kolkata Police: কলকাতা পুলিশে বড়সড় নিয়োগের সিদ্ধান্ত রাজ্য সরকারের, কোথায় কত শূন্যপদ ? রইল বিস্তারিত
কলকাতা পুলিশে বড়সড় নিয়োগের সিদ্ধান্ত রাজ্য সরকারের, কোথায় কত শূন্যপদ ? রইল বিস্তারিত
West Bengal News Live Updates: ইডি দফতরে তলব, সেখান থেকে বেরোতেই গ্রেফতার রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন, কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ
ইডি দফতরে তলব, সেখান থেকে বেরোতেই গ্রেফতার রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন, কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ
West Bengal Weather Update: শক্তি কমিয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে ঘূর্ণিঝড় 'অর্ণব', শুক্র-শনিতে কোন কোন জেলায় ঝড়বৃষ্টি হবে
শক্তি কমিয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে ঘূর্ণিঝড় 'অর্ণব', শুক্র-শনিতে কোন কোন জেলায় ঝড়বৃষ্টি হবে
Weather Update: দোরগোড়ায় নভেম্বর, কড়া নাড়ছে শীত, তুষারপাত লাদাখে, শীতল বাতাস বইছে শ্রীনগরে
দোরগোড়ায় নভেম্বর, কড়া নাড়ছে শীত, তুষারপাত লাদাখে, শীতল বাতাস বইছে শ্রীনগরে

ভিডিও

WB Assembly News: দুই BJP প্রার্থীর শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত মমতা শিবিরের বলে পরিচিত দুই MLA
Indranil Sen Arrested: ED দফতর থেকে বেরোতেই গ্রেফতার Mamata Banerjee-ঘনিষ্ঠ ইন্দ্রনীল সেন | TMC
Indranil Sen: Durga Puja-কে সামনে রেখে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগে গ্রেফতার ইন্দ্রনীল সেন
CM Suvendu Adhikari:
TMC News: বিধানসভার লবিতে কাজল শেখকে মিষ্টি খাওয়ালেন মমতা তৃণমূলের শোভনদেব চট্টোপাধ্যায়, ফের জল্পনা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Embed widget