এক্সপ্লোর

Coromandel Express Accident: 'ছেলের মৃতদেহ নিয়ে গেছে বিহারের এক পরিবার', চরম সমস্য়ায় সন্তান হারা বাবা

Coromandel Express Accident: মনিটরে দেখানো মৃতদের ভিড়ে ছেলেকে চিনলেও, ফেরাতে পারছেন না ছেলেকে, চরম সমস্য়ায় পড়েছেন সন্তান হারা বাবা।


ব্রতদীপ ভট্টাচার্য,পূর্ব মেদিনীপুর: দুর্ঘটনা কেড়ে নিয়েছে তাঁর ছেলেকে। মনিটরে দেখানো মৃতদেহের মধ্য়ে, ছেলের মুখটাও তিনি দেখতে পেয়েছেন বলে দাবি। কিন্তু ফেরত পাচ্ছেন না ছেলের মৃতদেহ। কারণ, সেটি বিহারের এক পরিবার নিয়ে চলে গেছে। চরম সমস্য়ায় পড়েছেন সন্তান হারা বাবা। এদিকে ভয়ঙ্কর দুর্ঘটনার মুখ থেকে নিজে বেঁচে ফিরলেও, ভাইয়ের খোঁজ পাচ্ছেন না ভগবানপুরের বাসিন্দা এক ব্য়ক্তি। 

স্ক্রিনে ভেসে উঠছে একের পর এক ছবি। করমণ্ডল এক্সপ্রেসে দুর্ঘটনায় মৃতদের মুখ। বেশিরভাগ মুখই বীভৎস, বিকৃত হয়ে গেছে। তারমধ্য়ে থেকেই চেনা মুখ খুঁজে বের করার চেষ্টা। ওই দিকে তাকিয়ে দেখছে পরিবারের লোকজন। একটা মুখ দেখে চমকে উঠেছিলেন বাবা। এটাই তো তার বহুদিনের চেনা। যে মুখ দেখে হাসি ফুটে উঠত। যে মুখের দিকে তাকিয়ে এককালে বলে যেতেন একের পর এক রূপকথার গল্প। আজ লাশকাটা ঘরে, মৃতদের ভিড়ের মধ্য়ে এভাবেই ছেলেকে চিনতে পারেন বাবা। কিন্তু, চিনতে পারলেও, ফেরাতে পারছেন না ছেলেকে। 

কোলাঘাটের বাসিন্দা, শেখ জহর আলি। মার্বেলের কাজ করতেন। যাচ্ছিলেন ভুবনেশ্বর। শুক্রবার উঠেছিলেন অভিশপ্ত করমণ্ডল এক্সপ্রেসে। এরপরই ভয়ঙ্কর দুর্ঘটনা। কোনও খোঁজ খবর পাচ্ছিলেন না ছেলের। ছুটে আসেন ওড়িশা। একের পর এক হাসপাতালে ছুটে বেড়ান। কিন্তু কোথাও হদিশ পাননি। শেষমেষ, ভুবনেশ্বর AIIMS-এ মনিটরে মৃত ছেলের ছবি দেখতে পান বলে দাবি। কিন্তু পেলে কী হবে। তাঁর ছেলের মৃতদেহ বিহারের এক পরিবার নিয়ে চলে গেছে বলে দাবি। চরম সঙ্কটে পড়েছে পরিবার। পরিবার ভুবনেশনব, বালেশ্বর, কটকের বিভিন্ন হাসপাতালে ছবি দেখে জানতে পারে, ভুবনেশ্বর এইমসে দেহ। বলা হয়, দেহ নিয়ে চলে গেছে। বিহারের একটি পরিবার নিয়ে চলে গেছে। এদিকে, মৃতদেহ না পেলে, মিলবে না আর্থিক সাহায্য়।

আরও পড়ুন, সাঁতারে কী কী রোগ থেকে মুক্তি ? কী বলছেন চিকিৎসক ?

আরও পড়ুন, জানেন কি রান্নাঘরের এই মশলা জীবন বদলে দিতে পারে ?

প্রসঙ্গত, বালেশ্বরে রেল বিপর্যয়, মামলা রুজু করল সিবিআই। বিপর্যয়ের দিন সকালে কারা ডিউটিতে ছিলেন, কারা ছিলেন বিকেলে?  সূত্রের খবর, ঘটনার দিন উপস্থিত রেলকর্মীদের তালিকা তৈরি করল সিবিআই।কারা ওইদিন ছুটিতে ছিলেন, সে নিয়েও তথ্য সংগ্রহ করেছে সিবিআই। দুর্ঘটনার আগে সিগন্যাল রুমে কী হচ্ছিল, কারা ছিলেন প্যানেল কন্ট্রোল রুমে? কে প্যানেল কন্ট্রোল রুমে পয়েন্ট চেঞ্জ করতে হবে বলে নির্দেশ দেন? প্রশ্ন সিবিআইয়ের। সিগন্যাল সবুজ থাকা সত্ত্বেও লুপ লাইনে কেন ট্রেন? এই প্রশ্নেরই উত্তর খুঁজছে সিবিআই। ষড়যন্ত্র, না নাশকতা, দুর্ঘটনার পিছনে কারণ জানতে তদন্তে কেন্দ্রীয় সংস্থা। ১০ সদস্যের সিবিআই টিম এর আগেই পৌঁছয় বালেশ্বরে। টিমের নেতৃত্বে আছেন সিবিআইয়ের জয়েন্ট ডিরেক্টর বিপ্লব চৌধুরী।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

অভয়াকাণ্ডে পরপর অ্যাকশন, সকালে নির্মল, রাতেই পুলিশেক জালে সঞ্জীব
অভয়াকাণ্ডে পরপর অ্যাকশন, সকালে নির্মল, রাতেই পুলিশেক জালে সঞ্জীব
Blood Donation Scam: টাকার বিনিময়ে নাবালকদের রক্তদান করানোর অভিযোগ, ওড়িশা থেকে গ্রেফতার মূল মাথা দুর্গাপুরের কিংশুক
টাকার বিনিময়ে নাবালকদের রক্তদান করানোর অভিযোগ, ওড়িশা থেকে গ্রেফতার মূল মাথা দুর্গাপুরের কিংশুক
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না...', অ্যাকাডেমির 'রংবদল', কী বলছেন শমীক ভট্টাচার্য
'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না...', অ্যাকাডেমির 'রংবদল', কী বলছেন শমীক ভট্টাচার্য
Moyna BJP Panchayat: ময়নার পঞ্চায়েতে ২৪ আসনে জেতা তৃণমূলের সমর্থনে বোর্ড গঠন করল ২ আসনে জেতা বিজেপি
ময়নার পঞ্চায়েতে ২৪ আসনে জেতা তৃণমূলের সমর্থনে বোর্ড গঠন করল ২ আসনে জেতা বিজেপি

ভিডিও

Nirmal Ghosh। RG কর-সহ একাধিক ঘটনায় অভিযুক্ত,বাঁচতেই কি 'ঋতব্রত-TMC'তে মেশার চেষ্টা করেছিলেন নির্মল ঘোষ?
RG Kar Case: তাড়াহুড়ো করে পানিহাটি শ্মশানে দাহ করা হয়েছিল অভয়াকে? কারা আছে এই ষড়যন্ত্রের পিছনে?
Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!
BJP Government: নেতাজিকে যারা অবমাননা করার চেষ্টা করছেন তাদেরকে ধিক্কার জানাই: সুখেন্দু শেখর
Dilip Ghosh |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget