এক্সপ্লোর

Coromandel express accident : শৌচাগার ভেঙে ঢুকে গেল, হেলে গেল বগি, মেয়েকে আঁকড়ে বাঁচার অভিজ্ঞতা ভাগ করে নিলেন সায়ন্তনী

১১ বছরের মেয়ের জন্মদিন পালন করে চেন্নাইয়ে স্বামীর কাছে ফিরছিলেন সায়ন্তনী ঘোষ।

 আবির দত্ত, কলকাতা : এ যেন মৃত্যুকে সামনাসামনি দেখে ফিরে আসা। একেই বোধহয় বলে পুনর্জন্ম। একেই বোধ হয় বলে, রাখে হরি মারে কে ! ছোট্ট মেয়েকে নিয়ে করমণ্ডল এক্সপ্রেসের A1 বগিতে থাকা মহিলা চোখের সামনে দেখলেন মৃত্যুর ভয়াবহতা। 

১১ বছরের মেয়ের জন্মদিন পালন করে চেন্নাইয়ে স্বামীর কাছে ফিরছিলেন সায়ন্তনী ঘোষ। বালেশ্বরে ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হলেন পিকনিক গার্ডেনের বাসিন্দা মা-মেয়ে। একবার নয়, দু’-দু’বার ধাক্কা। সেই সঙ্গে বিকট শব্দ। 

সময়টা ছিল সন্ধে। তাই বসেছিলেন সিটেই। হঠাতই ভয়ঙ্কর শব্দ , সেই সঙ্গে প্রবল ধাক্কার অনুভূতি। এক মুহূর্তে সিট থেকে ছিটকে যাওয়া। সেই রেশ মিলোতে না মিলোতেই আবার ধাক্কা। এবার কামরা হেলে পড়ল বাঁদিকে। সায়ন্তনীর কথায় 'বাইরে তখন দেখছি শুধু আগুনের ফুলকি, দেখলাম সামনে কামরার বাথরুম প্রবল ধাক্কায় ঢুকে এল আমাদের কামরায়। বুঝলাম ট্রেন ডিরেইলড হয়ে গিয়েছে। কী ভাগ্যিস আমাদের কামরাটা পুরো উল্টে যায়নি। একদিকে হেলে পড়ে রইল। কোনও ক্রমে মেয়েকে আঁকড়ে ধরলাম। বাইরে থেকে ভেসে আসছে প্রবল চিৎকার। কেউ এসে জানলা ধাক্কা দিচ্ছে। বুঝতে পারছিলাম না কীভাবে বের হব। যদি উপরের বার্থে শুয়ে পড়তাম, তাহলে বেঁচে ফিরতাম কি না জানি না। ' 

পাশের কামরার শৌচাগার ভেঙে ঢুকে যায় তাঁদের কামরায়। মেয়েকে আঁকড়ে কীভাবে ফিরেছেন, তা ভাবলেই শিউরে উঠছেন এই মহিলা।  

মৃতদেহের নিচে চাপা পড়ে ছিলেন বলেই হয়তো প্রাণে বেঁচেছেন ক্যানিংয়ের পারুল !

অন্যদিকে, চারজনের মৃতদেহের নিচে চাপা পড়ে কার্যত বেঁচে গেলেন ক্যানিংয়ের এক মহিলা।

ত্রস্ত  পারুল বিবি বলছেন, মৃতদেহের নিচে চাপা পড়ে ছিলেন বলেই হয়তো প্রাণে বেঁচেছেন। ক্যানিং মহকুমা হাসপাতালে শুয়ে এমনইটাই মনে হচ্ছে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর নেবুখালির বাসিন্দা এক মহিলা।

স্বামী ব্যাঙ্গালোরে পরিযায়ী শ্রমিকের কাজ করেন। সেখানে কাজ করেন খুড়শ্বশুর শহিদুল ইসলাম মোল্লাও। করমণ্ডল এক্সপ্রেসে চড়ে খুড়শ্বশুরের সঙ্গে ব্যাঙ্গালোরে যাচ্ছিলেন পারুল। দুর্ঘটনার পর গাড়ি ভাড়া করে এখানে ফেরেন। শ্বশুর-বৌমা দু’জনেই ভর্তি রয়েছেন হাসপাতালে। গোসাবা থেকে কাজের খোঁজে চেন্নাই পাড়ি দিয়েছিলেন ১২ জন পরিযায়ী শ্রমিক। এখনও কারও খোঁজ মেলেনি।  

দুর্ঘটনাগ্রস্ত করমণ্ডল এক্সপ্রেসের কামরা যেন দেশলাইয়ের বাক্স। ধাক্কার অভিঘাতে রেললাইন ভেঙে ঢুকে গেছে কামরার ভিতর। ভেঙেচুরে, দুমড়ে-মুচড়ে গিয়েছে গোটা কামরা। এর মধ্যেও যাঁরা প্রাণে বেঁচেছেন, তাঁরা নিজেদের ভাগ্যবানই মনে করছেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: 'এখনও সব সরকারি কর্মী DA পাননি', সুপ্রিম কোর্টে বিকাশরঞ্জন, তুষার মেহতা বললেন, '৭ হাজার ৭০০ কোটি টাকা ছাড়া হয়েছে...'
'এখনও সব সরকারি কর্মী DA পাননি', সুপ্রিম কোর্টে বিকাশরঞ্জন, তুষার মেহতা বললেন, '৭ হাজার ৭০০ কোটি টাকা ছাড়া হয়েছে...'
CM Suevndu Adhikari : অন্নপূর্ণা যোজনায় টাকা পেতে “কোনও সমস্যা থাকলে..”, কাদের থেকে সহযোগিতা নেবেন ? জরুরি ঘোষণা মুখ্যমন্ত্রীর, “উত্তর কলকাতার ৬০ টি ওয়ার্ডে..”
অন্নপূর্ণা যোজনায় টাকা পেতে “কোনও সমস্যা থাকলে..”, কাদের থেকে সহযোগিতা নেবেন ? জরুরি ঘোষণা মুখ্যমন্ত্রীর, “উত্তর কলকাতার ৬০ টি ওয়ার্ডে..”
Annapurna Yojona : যাদের এই অর্থ প্রয়োজন নেই .... অন্নপূর্ণা যোজনা নিয়ে এবার এই আবেদন রাখলেন মুখ্যমন্ত্রী
যাদের এই অর্থ প্রয়োজন নেই .... অন্নপূর্ণা যোজনা নিয়ে এবার এই আবেদন রাখলেন মুখ্যমন্ত্রী
Calcutta High Court: ‘শিক্ষকরা কেন জনগণনার কাজ করবেন? ডাবল ইঞ্জিন সরকারে সমস্যা থাকার কথা নয় তো!’ কলকাতা হাইকোর্টে প্রশ্নের মুখে রাজ্য
‘শিক্ষকরা কেন জনগণনার কাজ করবেন? ডাবল ইঞ্জিন সরকারে সমস্যা থাকার কথা নয় তো!’ কলকাতা হাইকোর্টে প্রশ্নের মুখে রাজ্য

ভিডিও

Municipality Election News: পুরভোটে পর্যাপ্ত EVM পেতে হাইকোর্টে রাজ্য নির্বাচন কমিশন, শুনানির আর্জি
Baruipur Bomb Recovery News: বারুইপুরে রাস্তার পাশে সাতসকালে উদ্ধার তাজা বোমা,তীব্র আতঙ্কে স্থানীয়রা
BJP News: ‘সাহস থাকলে বলুন শুভেন্দু অধিকারী খারাপ লোক’, সমীর আইচকে বিঁধলেন প্রদীপ্ত মুখোপাধ্যায়
Asish Banerjee: ‘তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না, এটা বলতেই পারেন না’, বললেন নজরুল ইসলাম | ABP
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.৮.২৬) পর্ব ২: ‘কয়েকজন কুশীলবের লুঠের দায় নিতে হচ্ছে সবাইকে’, বললেন ঋতব্রত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget