এক্সপ্লোর

Cough Syrup Row : কাফ সিরাপেই শিশু মৃত্যু? বিতর্কের মাঝেই কড়া পদক্ষেপ এ রাজ্যেও, স্পষ্ট জানানো হল ...

রাজ্য স্বাস্থ্য দফতর সূত্রে খবর,  ওই দুই রাজ্যে যে সংস্থা কাফ সিরাপ সরবরাহ করে, তারা পশ্চিমবঙ্গে ওই ওষুধ সরবরাহ করে কি না, বিভিন্ন ওষুধ ডিস্ট্রিবিউটর সংস্থাকে খোঁজ নিয়ে দেখতে বলা হয়েছে।

সন্দীপ সরকার , কলকাতা : কাফ সিরাপেই মৃত্যু? কাফ সিরাপেই ক্ষতিকারক রাসায়নিক? নাকি কাফ সিরাপের ভুল ব্যবহার ? এই নিয়ে বিতর্ক চলছে। মধ্যপ্রদেশ ও রাজস্থানে পরপর শিশুমৃত্যুর ঘটনায় পরিবারগুলো আঙুল তুলছে নির্দিষ্ট কোম্পনির কাফ সিরাপের উপর । তাতে নাকি ক্ষতিকারক রাসায়নিক মেশানো ছিল। তেমন কোনও প্রমাণ এখনও পাওয়া যায়নি ঠিকই, তবুও  কাফ সিরাপ নিয়ে সতর্ক রাজ্য সরকার।

রাজ্য স্বাস্থ্য দফতর সূত্রে খবর,  ওই দুই রাজ্যে যে সংস্থা কাফ সিরাপ সরবরাহ করে, তারা পশ্চিমবঙ্গে ওই ওষুধ সরবরাহ করে কি না, বিভিন্ন ওষুধ ডিস্ট্রিবিউটর সংস্থাকে খোঁজ নিয়ে দেখতে বলা হয়েছে। পাশাপাশি, বিষয়টি নিয়ে খোঁজখবর নিতে শুরু করেছে রাজ্য ড্রাগ কন্ট্রোলও। স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম জানালেন, এখনও আমাদের রাজ্যে ওই সংস্থার সরবরাহ করা ওষুধ পাওয়া যায়নি।স্বাস্থ্য দফতর সতর্ক আছে,  জানালেন তিনি। 

 শিশুমৃত্যুর ঘটনার পর একটি বিশেষ অ্যাডভাইসরি জারি করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রক। তাতে বলা হয়েছে, ২ বছরের কম বয়সি শিশুদের কাফ সিরাপ দেওয়ার প্রয়োজন নেই। রাজ্যের সর্বত্র পাঠিয়ে দেওয়া হয়েছে সেই নির্দেশ । বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনও ওই সংস্থার ওষুধ বিক্রি করতে পাইকারি ও খুচরো ওষুধ বিক্রেতাদের নিষেধ করেছে। অন্যদিকে, শ্রেসান ফার্মাসিউটিক্যালসের কোল্ডরিফ কাফ সিরাপ-সহ ১৯ রকমের ওষুধ ব্যান করেছে তামিলনাড়ু সরকার। ওড়িশা সরকার ওই সংস্থার ওষুধের স্টক ফ্রিজ করেছে। রাজস্থান ও মধ্যপ্রদেশে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। রাজস্থান সরকার জয়পুরের কেসনস ফার্মার ১৯টি ওষুধ ব্যান এবং রাজ্য ড্রাগ কন্ট্রোলার রাজারাম শর্মাকে সাসপেন্ড করেছে।  

কী রয়েছে কেন্দ্রের নির্দেশিকায়? ২ বছরের কম বয়সের শিশুকে কাফ সিরাপ দেওয়ার দরকার নেই। ৫ বছরের কম শিশুদের কাফ সিরাপ দেওয়ার ক্ষেত্রেও অত্যন্ত সতর্ক করা হয়েছে। কাফ সিরাপের প্রয়োজন হলে সঠিক মাত্রায় দিতে হবে। শিশুদের শারীরিক অবস্থার ওপর নজর রাখতে হবে। শিশুদের প্রেসক্রিপশন ছাড়া কাফ সিরাপ না দেওয়ার কথা বারবার বলছেন চিকিৎসকরা। অযথা কাফ সিরাপ দিলে শিশুদের শরীরে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হতে পারে। অনেক অভিভাবক বড়দের কাফ সিরাপও ছোটদের দিয়ে দেন। সেটা আরও ভয়ানক। চিকিৎসকদের মতে, কোনও কোনও সময় কাশি এমনিতেই সেরে যায়। জোর করে কাফ সিরাপ দিয়ে কোনও লাভ তো হয়ই না, বরং বাড়তে পারে ক্ষতি হয়ে যাওয়ার ঝুঁকি !                  

সেরা শিরোনাম

Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই
অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই "যোগ্য"দের জন্য জরুরি বার্তা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রার, “মা-বোনেদের..”
Uttar Dinajpur News: পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
Meera Bhattacharya: অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মীরা ভট্টাচার্য, কী হয়েছে বুদ্ধদেব জায়ার?
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মীরা ভট্টাচার্য, কী হয়েছে বুদ্ধদেব জায়ার?
BJP News: গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা
গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget