এক্সপ্লোর

CPM Agitation:পানীয় জলের হাহাকার শিলিগুড়িতে, মেয়রের পদত্যাগের দাবি বিক্ষোভ সিপিএমের

Drinking Water Crisis: শিলিগুড়িতে পানীয় জলের হাহাকার, বিক্ষোভ দেখাল সিপিএম। মেয়রের পদত্যাগের দাবিতে শিলিগুড়ি পুরসভার সামনে বিক্ষোভ দেখাল বামেরা।

সনৎ ঝা, শিলিগুড়ি: শিলিগুড়িতে (Siliguri Drinking Water Crisis) পানীয় জলের হাহাকার, বিক্ষোভ দেখাল সিপিএম (CPM Agitation)। মেয়রের পদত্যাগের দাবিতে শিলিগুড়ি পুরসভার সামনে বিক্ষোভ দেখাল বামেরা। মহানন্দার জলে দূষণের জন্য তা না খাওয়ার পরামর্শ দিয়েছে শিলিগুড়ি পুরসভা। ফলে জল কিনতে দোকানের সামনে লম্বা লাইন সাধারণ মানুষের। বেশি টাকা দিয়েও পানীয় জল পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ। এহেন অবস্থায় বিক্ষোভ দেখাল বামেরা।

বিশদ...
মহানন্দার জল পরিশ্রুত করে সরবরাহ করে শিলিগুড়ি পুরসভা। সেই মহানন্দার জল দূষিত হয়ে যাওয়ায় তা পান না করার পরামর্শ দেন পুর কর্তৃপক্ষ। তাতে বলা হয়, আগামী ২ জুন পর্যন্ত মহানন্দার জল পান করা যাবে না। এরপরই দোকানে দোকানে জল কিনতে লম্বা লাইন পড়ে যায়। পুরসভার বিরুদ্ধে অব্যবস্থার অভিযোগ তুলে সরব হয়েছেন স্থানীয়রাও। শিলিগুড়ি পুরসভার প্রাক্তন মেয়র, অশোক ভট্টাচার্যের অভিযোগ, 'কয়েক বছর আগে যখন আমি মেয়র ছিলাম, তখন পিএইচই-র একটি কাজের জন্য দুদিন জল বন্ধ ছিল। আমাকে রাস্তায় দাঁড় করিয়ে যে ভাবে অপদস্থ করা হয়েছিল, একটি পুলিশও আসেনি। এমনকি আমাকে শারীরিক ভাবে নিগ্রহের চেষ্টা করা হয়েছিল। আজ, সঙ্গতভাবে  শিলিগুড়িবাসী জল চাইতে এখানে এসেছেন, রাজনীতি করতে আসেননি।' তাঁর মতে, এই বিক্ষোভ সঙ্গত। বিষয়টি 'শাস্তিযোগ্য অপরাধ' বলেও মনে করেন তিনি।

শাসকদলের দাবি...
'প্রকৃতির কারণে জরুরি পরিস্থিতি তৈরি হয়েছে। সেটির জন্য রাজনীতি করল দুর্ভাগ্যজনক', পাল্টা প্রতিক্রিয়া শিলিগুড়ির বর্তমান মেয়র গৌতম দেবের। সঙ্গে আরও বললেন, 'সাধারণ মানুষের সমস্যা সমাধানের চেষ্টা করব।' শাসকদলের মানসিক এবং সাংগঠনিক শক্তি যে অটুট রয়েছে, সে কথা মনে করিয়েও গৌতম দেবের বক্তব্য, এই সময়টা শক্তি প্রদর্শনের নয়। তাঁর কথায়, 'আমাকে কাজ করতে হবে। আমি বেরোচ্ছি। তাঁরা যদি এই ভাবে গুন্ডামি করেন, জবাব মানুষ দেবে।' সঙ্গে মেয়রের বক্তব্য, প্রত্যেক দিনের পানীয় জলের ১ লক্ষ পাউচ যাবে। এই ভাবেই আপাতত ১ জুন পর্যন্ত পরিস্থিতি মোকাবিলা করার চেষ্টা করা হবে। ২ জুন বিকেল থেকে তিস্তার জল শিলিগুড়ির মানুষকে তিনি দিতে পারবেন বলেও আশা প্রকাশ করেন শিলিগুড়ির মেয়র। একদিকে যখন, পানীয় জলের হাহাকারে এই ছবি, তখন, ফের জমি দখলের চেষ্টার অভিযোগেও তুলকালাম চলল শিলিগুড়িতে। সেখানকার বিধাননগরে জমি দখলের অভিযোগে ধুন্ধুমার বাধে। স্থানীয়দের বিক্ষোভে অবরুদ্ধ ৩১ নম্বর জাতীয় সড়ক। রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হয়।

 

আরও পড়ুন:নির্বাচনী মরশুমে ফের চড়াম-চড়াম, গুড়-বাতাসা, তৃণমূল নয়, অনুব্রতর স্মৃতি ফেরালেন বিজেপি-র সজল

  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Update : উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
IMD Weather Update: ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
Bankura News: বাঁকুড়ায় প্রায় ৪ কেজি মাদক সহ গ্রেফতার দম্পতি, জিজ্ঞাসাবাদ করে ওই মাদকের উৎসের সন্ধানে পুলিশ
বাঁকুড়ায় প্রায় ৪ কেজি মাদক সহ গ্রেফতার দম্পতি, জিজ্ঞাসাবাদ করে ওই মাদকের উৎসের সন্ধানে পুলিশ
Andal Eastern Coalfields: নিরপত্তারক্ষীদের বেঁধে রেখে লুঠপাট, অণ্ডালের পড়াশকোল ইস্ট কোলিয়ারিতে আতঙ্কে খনি শ্রমিকরা
নিরপত্তারক্ষীদের বেঁধে রেখে লুঠপাট, অণ্ডালের পড়াশকোল ইস্ট কোলিয়ারিতে আতঙ্কে খনি শ্রমিকরা

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget