এক্সপ্লোর

Cyclone Alert : ফুলে উঠবে সমুদ্র,বড়-বড় ঢেউ পড়বে আছড়ে, বিরাট দুর্যোগের অশনি সঙ্কেত ভারতে, কোথায় প্রভাব সর্বাধিক?

২১ অক্টোবর থেকে ঝড়ের আশঙ্কা তীব্রতর হবে। আবহাওয়া দফতর সতর্ক করেছে স্থানীয় বন্দর কর্তৃপক্ষকে। এর ফলে ২৩ অক্টোবর পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে।

নয়াদিল্লি : বঙ্গোপসাগরের উপর তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। এর জেরে ঝড়ের আশঙ্কা করছে আবহাওয়াদফতর। এই ঘূর্ণাবর্তের প্রভাবে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে  তৈরি হতে পারে প্রবল ঘূর্ণিঝড়। ভারতীয় আবহাওয়া বিভাগ (আইএমডি) এই সতর্কবার্তা জারি করেছে। ২১ অক্টোবর থেকে ঝড়ের আশঙ্কা তীব্রতর হবে। আবহাওয়া দফতর সতর্ক করেছে স্থানীয় বন্দর কর্তৃপক্ষকে। এর ফলে ২৩ অক্টোবর পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে।

আবহাওয়া দফতর জানাচ্ছে, নিকোবর দ্বীপপুঞ্জের এক বা দুটি জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে। মোটামুটি ৭-১১ সেমি মতো।  এই দুর্যোগ চলতে পারে তিন দিন ব্যাপী। ২১, ২২ এবং ২৩ অক্টোবর আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের এক বা দুটি জায়গায় ঝোড়ো হাওয়া বইবে। ৪০-৫০ কিমি প্রতি ঘণ্টা বেগে বইবে হাওয়া। বজ্রপাতের আশঙ্কাও করা হচ্ছে। আইএমডি সূত্রে খবর, ২৪ এবং ২৫ অক্টোবর আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের এক বা দুটি জায়গায় ঝোড়ো হাওয়া (৪০-৫০ কিমি/ঘণ্টা) বইতে পারে, প্রবল বজ্রপাত হতে পারে।  

২২ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত আন্দামান সাগরে ঝোড়ো হাওয়া বইতে পারে।   বাতাসের গতিবেগ হবে ৩৫-৪৫ কিলোমিটার থেকে ৫৫ কিলোমিটার প্রতি ঘণ্টা মতো। আগামী পাঁচ দিন সমুদ্র থাকবে উত্তাল।   জেলেদের ২৪ অক্টোবর পর্যন্ত আন্দামান সাগর এবং আন্দামান ও নিকোবর উপকূলে সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। সেই সঙ্গে পর্যটকদেরও সতর্ক করা হয়েছে। সমুদ্রের জলে যেসব ওয়াটার স্পোর্টস করা হয়, সেখানে বাড়তি সতর্কতা নিতে বলা হয়েছে।  

বাংলার আবহাওয়া 

এদিকে আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে,  কালীপুজো , দীপাবলি এবং ভাইফোঁটাতে ঝলমলে আকাশ থাকবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর। সকালে সামান্য কুয়াশা আর ধোঁয়াশা হতে পারে দু এক জায়গায়। মূলত পার্বত্য এবং উপকূল সংলগ্ন জেলাতে এই সম্ভাবনা বেশি। বাকি সব জেলাতেই ঝলমলে আকাশ। 

শনি ও রবিবার ফের বাংলায় বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। ২৫ অক্টোবর, শনিবার উপকূলের জেলাতে মেঘলা আকাশ; বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার ও রবিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। থাকবে বজ্রপাতের আশঙ্কাও। আংশিক মেঘলা আকাশ হতে পারে অন্যান্য জেলাতেও। দক্ষিণা বাতাস ও পশ্চিমী হাওয়ার সংস্পর্শে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে। 

অন্যদিকে, দক্ষিণ- পূর্ব আরব সাগর এবং লাক্ষাদ্বীপ সংলগ্ন এলাকায় সুস্পষ্ট হয়েছে নিম্নচাপ। এই সিস্টেম গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। গভীর নিম্নচাপ এলাকা আগামী ২৪ ঘন্টায় তৈরি হতে পারে লাক্ষাদ্বীপ সংলগ্ন কর্ণাটক ও কেরল উপকূলের এলাকায়। দক্ষিণ-পূর্ব আরব সাগর; লাক্ষাদ্বীপ এবং কেরল কর্ণাটক উপকূলে এর প্রভাব পড়তে পারে। এটি পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়েআরো শক্তিশালী হতে পারে। বলে অনুমান আবহবিদদের। 

সেরা শিরোনাম

CPM Book Stall Vandalized: রাজ্যের দিকে দিকে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া এবার সেলিমের,
রাজ্যের দিকে দিকে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া এবার সেলিমের, "..কোনও শাসক আটকাতে পারে না"
Durga Puja 2026: সাড়ম্বরে সেজেছে নিউটাউন সনাতনী দুর্গাপুজো, চেয়ারম্যান খোদ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, কী বললেন বিশেষ সাক্ষাৎকারে ?
সাড়ম্বরে সেজেছে নিউটাউন সনাতনী দুর্গাপুজো, চেয়ারম্যান খোদ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, কী বললেন বিশেষ সাক্ষাৎকারে ?
Live News Update: 'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের
'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের
Sandip Ghosh: RG Kar দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন সন্দীপ ঘোষ, CBI-এর হাতে গ্রেফতার হয়েছিলেন এই প্রাক্তন অধ্যক্ষ
RG Kar দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন সন্দীপ ঘোষ, CBI-এর হাতে গ্রেফতার হয়েছিলেন এই প্রাক্তন অধ্যক্ষ

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget