এক্সপ্লোর

Cyclone Asani: দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি হাওড়া পুর কর্তৃপক্ষের, মঙ্গলবার থেকে চালু কন্ট্রোল রুম

Cyclone Asani: মঙ্গলবার হাওড়া পুরসভায় খোলা হচ্ছে কন্ট্রোল রুম। শুক্রবার পর্যন্ত ২৪ ঘণ্টার জন্য এই কন্ট্রোল রুম চালু থাকবে। এখানকার দু’টি ফোন নম্বর হল, ৬২৯২২৩২৮৭০ ও ৬২৯২২৩২৮৭১। 

সুনীত হালদার, হাওড়া: ধেয়ে আসছে অশনি (Asani)। দুর্যোগ মোকাবিলায় (disaster management) প্রস্তুতি নিল হাওড়া পুর কর্তৃপক্ষ (Howrah Municipality)। মঙ্গলবার থেকে চালু হচ্ছে কন্ট্রোল রুম (Control Room)। তিনদিন ছুটি বাতিল হয়েছে পুরসভার কয়েকটি বিভাগের কর্মীদের।

দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি হাওড়ার

শক্তি বাড়িয়ে উপকূলের দিকে আসছে ঘূর্ণিঝড়। তৈরি হয়েছে আরও একটি প্রাকৃতিক বিপর্যয়ের আশঙ্কা। উদ্বেগ বাড়িয়ে সোমবার থেকেই শুরু হয়েছে বৃষ্টি। মাঝেমধ্যেই বইছে ঝোড়ো হাওয়া। এই অবস্থায় কীভাবে দুর্যোগ মোকাবিলা করা যায়, এদিন তারই প্রস্তুতি বৈঠক করল হাওড়া পুরসভা।

মঙ্গলবার হাওড়া পুরসভায় খোলা হচ্ছে কন্ট্রোল রুম। শুক্রবার পর্যন্ত ২৪ ঘণ্টার জন্য এই কন্ট্রোল রুম চালু থাকবে। এখানকার দু’টি ফোন নম্বর হল, ৬২৯২২৩২৮৭০ ও ৬২৯২২৩২৮৭১। পাশাপাশি, তিনদিন ছুটি বাতিল হয়েছে পুরসভার কয়েকটি বিভাগের কর্মীদের।

হাওড়া পুরসভার প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তী বলেন, 'বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীদের প্রস্তুত রাখা হয়েছে। ড্রেনেজ সাফাইয়ের এর সঙ্গে যুক্ত কর্মীদের তৈরি রাখা হয়েছে। এছাড়াও ড্রাই ফ্রুট, জলের পাউচ, ত্রিপল মজুত রাখা হয়েছে। সি ই এস সি-র সঙ্গে যোগাযোগ রেখে সমস্ত রকম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে।'

এদিন সকালের বৃষ্টিতে বেশ কিছুক্ষণ জলমগ্ন থাকে হাওড়া পুরসভার কয়েকটি এলাকা। বিপাকে পড়েন বাসিন্দারা। পুর কর্তৃপক্ষের আশ্বাস, ফের নিকাশি নালাগুলি পরিষ্কার করা হবে।

আরও পড়ুন: Cyclone Asani : অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ‘অশনি’, কোন পথে এগিয়ে আসছে?

প্রস্তুত কলকাতা বিমানবন্দর

কলকাতা বিমানবন্দরের যে সমস্ত কর্মীরা আমফানের (Amphan) মতো ঘূর্ণিঝড়ের পরিস্থিতি সামলেছেন তাঁদের ছুটি বাতিল করে আগামীকাল তলব করা হয়েছে কলকাতা বিমানবন্দরে। পরিষেবা যাতে সচল থাকে সেই কারণেই এই সিদ্ধান্ত। কলকাতা বিমানবন্দর সূত্রে খবর, আবহাওয়া দফতরের সঙ্গে তাঁরা নিয়মিত বৈঠক করছেন এবং তাঁদেরই পরামর্শ অনুযায়ী কাজ করছেন। 

আবহাওয়া দফতরের পরামর্শ অনুযায়ী, ঝড়ের প্রভাব খুব না পড়লেও প্রচুর বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। ফলে রানওয়েতে জল জমার আশঙ্কা রয়েছে। এছাড়া জল জমার আশঙ্কা রয়েছে অপারেশনল এরিয়াতেও। সেই কারণে বিমানবন্দরের সবকটি পাম্পিং স্টেশনকে হাই অ্যালার্টে রাখা রয়েছে। যাতে কোনওভাবেই কালকে অপারেশনল এরিয়াতে জল না জমতে পারে। 

সেরা শিরোনাম

West Bengal News Live: জ্ঞানেশকাণ্ডের আবহেই ফর্ম ৬ নিয়ে নতুন নির্দেশিকা কমিশনের
জ্ঞানেশকাণ্ডের আবহেই ফর্ম ৬ নিয়ে নতুন নির্দেশিকা কমিশনের
Election Commission:
"বাদ পড়া ভোটারদের..", জ্ঞানেশকাণ্ডের আবহেই ফর্ম ৬ নিয়ে নতুন নির্দেশিকা কমিশনের, জানানো হয়েছে...
Municipal Election 2026: পুরভোটে NCPI-কে আসন ছাড়বে কি বিজেপি ? এবার মুখ খুললেন কাকলি, নিজের প্রতিক্রিয়া জানালেন তথাগত রায়
পুরভোটে NCPI-কে আসন ছাড়বে কি বিজেপি ? এবার মুখ খুললেন কাকলি, নিজের প্রতিক্রিয়া জানালেন তথাগত রায়
Suvendu Adhikari: 'এরা সব 4G, 3G, 2G, মোদিজির কোনও G নেই', কাদের কটাক্ষ মুখ্যমন্ত্রীর ? প্রধানমন্ত্রীর কাজ নিয়েও দিলেন বার্তা
'এরা সব 4G, 3G, 2G, মোদিজির কোনও G নেই', কাদের কটাক্ষ মুখ্যমন্ত্রীর ? প্রধানমন্ত্রীর কাজ নিয়েও দিলেন বার্তা

ভিডিও

Indranil Sen Arrested: ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে নতুন ধারা যুক্ত করার আর্জি পুলিশের | ABP Ananda
Nepal Helicopter Collision: আকাশপথে ফের বিপদ, এবার ২টি হেলিকপ্টারের সংঘর্ষ, মৃত্যু এক ভারতীয়র | ABP
CM Suvendu Adhikari: আলিপুরদুয়ারে সুপারি পাচারচক্রের পর্দাফাঁস, পুলিশ-প্রশংসায় পোস্ট মুখ্যমন্ত্রীর
Debra BJP News: তোলাবাজির প্রতিবাদ, আক্রান্ত খোদ BJP বিধায়ক! দলীয় কর্মীদের বিরুদ্ধে মারধরের অভিযোগ
Part-time Teachers Protest | বিকাশ ভবনের সামনে পার্ট টাইম শিক্ষকদের টানা অবস্থান-বিক্ষোভ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget