এক্সপ্লোর

Cyclone Mocha: পরিস্থিতি সামাল দিতে গোসাবায় NDRF-র ২৫ সদস্যের দল

NDRF on Cyclone Mocha: ঘূর্ণিঝড় মোকার প্রভাব পড়ার আগে পরিস্থিতি সামাল দিতে গোসাবায় NDRF এর ২৫জনের সদস্য দল।

শান্তনু নস্কর, দক্ষিণ ২৪ পরগনা: ঘূর্ণিঝড় মোকার প্রভাব পড়ার আগে পরিস্থিতি সামাল দিতে গোসাবায় এল NDRF এর ২৫জনের সদস্য দল।যদি আগামী দু তিন-দিনের মধ্যে ঘূর্ণিঝড় মোকার প্রভাবে গোসাবা ব্লকের কোনও জায়গায় প্রভাব পড়ে বা কোথাও নদী বাঁধ ভেঙে বা প্রবল জলোচ্ছ্বাসে  গ্রামে জল ঢুকে প্লাবন হয় , তাহলে সঙ্গে সঙ্গে পরিস্থিতি সামাল দিতে এই NDRF এর টিমের সদস্যরা পৌঁছে যাবে ঘটনাস্থলে।

দক্ষিণ ২৪ পরগনার গোসাবা থানার অন্তর্গত গোসাবায়, বৃহস্পতিবার বিকালেই ২৫জনের NDRF এর সদস্যের একটি দল এসে পৌঁছয়।  গোসাবার বিডিও বিশ্বনাথ চৌধুরী জানান, 'ঘূর্ণিঝড় মোকার মোকাবিলায় প্রশাসনিকভাবে সমস্তরকম ব্যবস্থা নেওয়া হচ্ছে।পাশাপাশি ইতিমধ্যে ২৫জনের একটি NDRF দলের সদস্যরা এসে পৌঁছেছে।'

 আবহাওয়া দফতর জানিয়েছে,  ঘূর্ণিঝড় মোকা শক্তি বাড়িয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। আজ অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে এটি দিক পরিবর্তন করবে। সকালে উত্তরমুখী হলেও বিকেলের মধ্যেই ঘূর্ণিঝড় মোকা উত্তর ও উত্তর-পূর্ব দিকে অগ্রসর হবে। চরম শক্তিশালী ঘূর্ণিঝড় হিসেবে ১৪ মে রবিবার দুপুরে  মায়ানমারের সিতওয়ে (sittwe) বন্দরের কাছাকাছি এটি ল্যান্ড ফল করবে। 

এদিকে একদিকে যখন ঘূর্ণিঝড় 'মোকা' নিয়ে আশঙ্কা বাড়ছে, ঠিক তখনই অন্য দরজায় কড়া নাড়ছে তাপপ্রবাহের বার্তা। নেই বৃষ্টি,পুড়ছে বাংলা।তবে আজ থেকে আবহাওয়ার পরিবর্তন। একদিকে তাপপ্রবাহ পশ্চিমের জেলায়। অন্যদিকে আংশিক মেঘলা আকাশ কয়েকটি জেলায়। শনি ও রবিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে।

সপ্তাহান্তে তাপমাত্রা কিছুটা কমলেও ফের আগামী সপ্তাহে তাপপ্রবাহের সম্ভাবনা।  আবহাওয়া দফতর জানিয়েছে, আরও অন্তত ২ দিন পুড়বে দক্ষিণবঙ্গ।উত্তর ও দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। শুক্রবার থেকে আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা কথাও জানানো হয়েছে। তবে মুদ্রার অপরপিঠেই সুখবর উপকূলবর্তী এলাকায়। ঘূর্ণিঝড়ের আশঙ্কার পাশেই শনিবার ও রবিবার উপকূলের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। মূলত ১২-১৩ মে উপকূলবর্তী দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

 আরও পড়ুন, জানেন কি রান্নাঘরের এই মশলা জীবন বদলে দিতে পারে ?

আরও পড়ুন, গরমে কোন সরবতগুলি না খেলেই নয় ? কোনগুলি খুবই স্বাস্থ্যকর ? 

  আগামী ২৪ ঘন্টায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি সম্ভাবনা থাকছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায়। শনি ও রবিবার বজ্রবিদ্যুৎ সহ ও বৃষ্টি হতে পারে কলকাতা হাওড়া হুগলি নদীয়া উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলাতে। সোমবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা পূর্ব মেদিনীপুর নদীয়া এবং মুর্শিদাবাদ জেলায়।

সেরা শিরোনাম

Birbhum Encounter: অপরাধ ঘটলেই 'ইনস্ট্যান্ট জাস্টিস'-এর প্রতি আকর্ষণ বাড়ছে মানুষের ? কিন্তু কেন? কী বলছেন বিশেষজ্ঞরা ?
অপরাধ ঘটলেই 'ইনস্ট্যান্ট জাস্টিস'-এর প্রতি আকর্ষণ বাড়ছে মানুষের ? কিন্তু কেন? কী বলছেন বিশেষজ্ঞরা ?
WB Weather: শক্তি বাড়াচ্ছে 'ঘূর্ণিঝড়' ! এই দিন থেকে তুমুল বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গে, বিপদে কোন কোন জেলা ? জানাল IMD
শক্তি বাড়াচ্ছে 'ঘূর্ণিঝড়' ! এই দিন থেকে তুমুল বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গে, বিপদে কোন কোন জেলা ? জানাল IMD
Santiniketan Encounter: ৬ মাসে ৫ বার, সবক্ষেত্রেই আত্মরক্ষার্থে গুলি ? পাঁচটি ঘটনার এনকাউন্টার নিয়ে কী দাবি পুলিশের ?
৬ মাসে ৫ বার, সবক্ষেত্রেই আত্মরক্ষার্থে গুলি ? পাঁচটি ঘটনার এনকাউন্টার নিয়ে কী দাবি পুলিশের ?
West Bengal News LIVE: পালাবদলের পর রাজ্যে পঞ্চম এনকাউন্টার, আজ ময়নাতদন্ত রতন শেখের, এলাকায় দুষ্কৃতী দাপট, শঙ্কায় স্থানীয়রা
পালাবদলের পর রাজ্যে পঞ্চম এনকাউন্টার, আজ ময়নাতদন্ত রতন শেখের, এলাকায় দুষ্কৃতী দাপট, শঙ্কায় স্থানীয়রা

ভিডিও

Panihati BJP Worker Death | পানিহাটিতে BJP কর্মীকে খুনের ঘটনায় এখনও গ্রেফতার শূন্য
Weather Update Today | বুধবার থেকেই রাজ্যে 'হাওয়া-বদলের' সম্ভাবনা, কোন কোন জেলায় হবে বৃষ্টি?
Kunal Ghosh | আদালত অবমাননার মামলায় আপাতত স্বস্তি পেলেন কুণাল
CM Suvendu Adhikari | পুলিশের উদ্যোগে বেসরকারি সংস্থায় ৬০০ চাকরি, নিয়োগপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী
Birbhum Encounter News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
Job News: পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
Panchayat Season 5: অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
Amitabh Bachchan Receive Threat: '২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
'২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
Nandish Sandhu: উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
Embed widget