এক্সপ্লোর

Cyclone Remal: ঘূর্ণিঝড়ের 'রেমাল' আছড়ে পড়বে কবে? বাংলায় প্রবল প্রভাব পড়বে?

Cyclone Remal Updates: আয়লা, আম্ফানের পর সেই মে মাসেই চোখ রাঙাচ্ছে আরও এক ঘূর্ণিঝড়। যার নাম ‘রেমাল’। ঝড়ের নাম দিয়েছে ওমান।

কলকাতা: কলকাতা (Kolkata) সহ রাজ্য়ের বিভিন্ন জেলাতে কয়েকদিনের বৃষ্টিতে (Rain) খানিক স্বস্তি মিললেও, ফের তাপমাত্রার পারদ উর্ধ্বমুখী। এই আবহেই কয়েকদিন ধরে শোনা যাচ্ছিল ঘূর্ণিঝড় 'রেমালে'র (Cyclone Remal) আশঙ্কা।

আবহবিদরা জানিয়েছেন, এই মাসের শেষের দিকে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় 'রেমাল' তৈরি হওয়ার সম্ভাবনা প্রায় ৬০ শতাংশ। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, ২৩ মে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার মাঝারি সম্ভাবনা রয়েছে।  ২৩ মে-র পর তা বঙ্গোপসাগরের দক্ষিণ পূর্ব ও আন্দামান সাগরের উত্তরদিকে অবস্থান করতে পারে।                                         

আয়লা, আম্ফানের পর সেই মে মাসেই চোখ রাঙাচ্ছে আরও এক ঘূর্ণিঝড়। যার নাম ‘রেমাল’। ঝড়ের নাম দিয়েছে ওমান। রেমাল শব্দের অর্থ বালি। এ প্রসঙ্গে আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণ আন্দামান সাগরে ২২ মে তৈরি হতে পারে একটি নিম্নচাপ বলয়। মধ্য বঙ্গোপসাগরে তা অতি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। সেই নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড় তৈরির সম্ভবনা রয়েছে ৬০ শতাংশ। 

আরও পড়ুন, সকাল থেকেই আকাশে জমছে মেঘ, আজ থেকেই ঝড়-বৃষ্টি শুরু?

শক্তি বাড়ানোর মতো সমস্ত পরিস্থিতি তৈরি হলে, পরবর্তী সময় আরও শক্তি বাড়িয়ে এটি গভীর বা অতি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। তবে, গভীর নিম্নচাপে যদি পরিণত হয়ও, তাহলেও, পশ্চিমবঙ্গে এর প্রভাব পড়ার আশঙ্কা যথেষ্ট কম।

আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত বলেন, 'দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে ২৩ মে নিম্নচাপ হবার মাঝারি সম্ভাবনা রয়েছে। শক্তি বাড়ানোর মতো সমস্ত পরিস্থিতি তৈরি হলে পরবর্তী সময় আরও শক্তি বাড়িয়ে এটি নিম্নচাপ, তারপর গভীর বা অতি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। তবে, গভীর নিম্নচাপ হলেও তা পশ্চিমবঙ্গে প্রভাব ফেলার সম্ভাবনা যথেষ্ট কম।'                               

রবি ও সোমবার বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।                                          

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

সেরা শিরোনাম

West Bengal Live Blog: দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Suvendu Adhikari: কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget