এক্সপ্লোর

Darjeeling: কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে ‘পাড়ায় শিক্ষালয়’, বন্ধুদের দেখা পেয়ে আনন্দিত পড়ুয়ারা

Darjeeling News: গ্যালারিতে বসে ক্লাস করছে শিলিগুড়ি গার্লস স্কুলের ছাত্রীরা। বহুদিন পর বন্ধুদের মোবাইল বা ল্যাপটপের পর্দায় নয়, পাশে পেয়েছে ছাত্রীরা। ফলে স্বাভাবিক ভাবেই বেশ উত্তেজিত ও আনন্দিত তাঁরা।

সনৎ ঝা, দার্জিলিং: শিলিগুড়ির (Siliguri) কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে (Kanchenjunga Stadium) চলল পাড়ায় শিক্ষালয় (Paray Shikshalaya)। দীর্ঘদিন পরে একসঙ্গে ক্লাস করতে পেরে খুশি শিলিগুড়ি গার্লস স্কুলের ছাত্রীরা। যদিও এখানে যেভাবে পঠন পাঠন চলছে, তাতে ক্ষুব্ধ অভিভাবকদের একাংশ। তবে অভিভাবকদের অভিযোগ অস্বীকার করেছে স্কুল কর্তৃপক্ষ।

সোমবার থেকে রাজ্যজুড়ে শুরু হয়েছে পাড়ায় শিক্ষালয় প্রকল্প। বহুদিন পরে আবার একসঙ্গে ক্লাস করছে পড়ুয়ারা। কোথাও স্কুলের মাঠে, তো কোথাও খোলা প্রাঙ্গনে হচ্ছে পাঠদান। পাড়ায় শিক্ষালয় চলছে স্টেডিয়ামেও। শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে খোলা আকাশের নীচে চলছে শিক্ষাদান।

গ্যালারিতে বসে ক্লাস করছে শিলিগুড়ি গার্লস স্কুলের ছাত্রীরা। বহুদিন পর বন্ধুদের মোবাইল বা ল্যাপটপের পর্দায় নয়, পাশে পেয়েছে ছাত্রীরা। ফলে স্বাভাবিক ভাবেই বেশ উত্তেজিত ও আনন্দিত তাঁরা। স্কুল বেঞ্চ না হোক, স্টেডিয়ামই সই। অন্তত স্বাভাবিক ছন্দের খানিক কাছে তো পৌঁছনো যাচ্ছে। তাতেই আনন্দিত পড়ুয়ারা।

তবে এভাবে ক্লাস করানোর সিদ্ধান্তে খুশি নয় অভিভাবকদের একাংশ। যদিও স্কুল কর্তৃপক্ষ দাবি করছে, ছাত্রীদের যাতে কোনও অসুবিধা না হয়, সেদিকে খেয়াল রয়েছে তাদের।

আরও পড়ুন: Kolkata News: বাস থেকে নামতে গিয়ে আঘাত, তা থেকে ১০ কেজির টিউমার, জটিল অস্ত্রোপচারে বার করা হল মহিলার শরীর থেকে

শিলিগুড়ি গার্লস স্কুলের প্রধান শিক্ষিকা অত্যুহা বাগচী বলেন, 'চিন্তার কোনও কারণ নেই। স্টেডিয়ামের মধ্যে ক্লাস হচ্ছে। সেই জায়গা একেবারেই নিরাপদ। সেখানে ছাত্রীদের প্রয়োজনীয় সব ব্যবস্থা আছে।' তবে অভিভাবকরা অখুশি হলেও, অনেকদিন পরে সহপাঠীদের সঙ্গে দেখা করে আহ্লাদে আটখানা পড়ুয়ারা।

অন্যদিকে পাড়ায় শিক্ষালয় কর্মসূচিতে গতকাল সিউড়িতে খুদে ছাত্রছাত্রীদের সঙ্গে কিতকিত এবং ল্যাংচা খেলায় মাতেন বীরভূমের জেলা শাসক বিধান রায়। পাড়ায় শিক্ষালয় শুরু হয় বীরভূমের সিউড়িতে। বীরভূম জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের মাঠে চলে সিউড়ি হরনাথ মন্ডল আদর্শ প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস। হয় খেলা, পড়া, পিটি সবই। উপস্থিত ছিলেন জেলা শাসক বিধান রায়। সিউড়িতে খোলা আকাশের নিচে গাছ তলায় শুরু হয় ক্লাস।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Taslima Nasrin: প্রায় দু দশক পর কলকাতায় এলেন তসলিমা নাসরিন, কী বললেন লেখিকা ?
প্রায় দু দশক পর কলকাতায় এলেন তসলিমা নাসরিন, কী বললেন লেখিকা ?
ISI-যোগ, মুখ্যমন্ত্রীর বিষয়ে তথ্য সংগ্রহ, বর্ধমানের আবাসনে গা-ঢাকা ধৃত জইশ জঙ্গির! একের পর এক বিস্ফোরক তথ্য
ISI-যোগ, মুখ্যমন্ত্রীর বিষয়ে তথ্য সংগ্রহ, বর্ধমানের আবাসনে গা-ঢাকা ধৃত জইশ জঙ্গির! একের পর এক বিস্ফোরক তথ্য
News Live Updates: বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
Jaish Terrorist Arrested : মুখ্যমন্ত্রীর উপর হামলার ছক ? রাজ্যে অ্যাক্টিভ জইশ-জঙ্গিরা? রাজ্যে গ্রেফতার কুখ্যাত সন্ত্রাসবাদী
মুখ্যমন্ত্রীর উপর হামলার ছক ? রাজ্যে অ্যাক্টিভ জইশ-জঙ্গিরা? রাজ্যে গ্রেফতার কুখ্যাত সন্ত্রাসবাদী

ভিডিও

Hooghly News | হুগলির মগরায় ধসে পড়ল মাটির ঘরের দেওয়াল, মৃত্যু বাবা-মেয়ের
Abhishek Banerjee : ওষুধ থেকে USG, সেবাশ্রয় ঘিরে একের পর এক অভিযোগ!
ED Raid in Kolkata : শর্ট স্ট্রিট, খিদিরপুর-সহ শহরের ১২ জায়গায় অভিযান ED-এর
Dilip Ghosh | শ্রমিক থেকে 'পাথর সম্রাট', টুলুর উত্থানের নেপথ্যে TMC? বড় অভিযোগ দিলীপের
Birbhum Tulu Mondal | এখনও অধরা! কোথায় গিয়ে 'গা-ঢাকা' দিলেন টুলু মণ্ডল?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Case Against Meta : ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
Petrol Diesel Price Change : মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
Edible Oil Adulteration: ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
Sebaashray Scam: 'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Embed widget