এক্সপ্লোর

Darjeeling: পাহাড়ে ভোটের প্রস্তুতির মধ্যেই জিটিএ বিরোধী পোস্টার জিএনএলএফ-এর

Darjeeling News: জিটিএ বিরোধিতায় পাহাড়ে সুর চড়াল জিএনএলএফ। ‘জিটিএ হটাও, পাহাড় বাঁচাও’ স্লোগান তুলে দেওয়া হল পোস্টার। জিএনএলএফের এই বিক্ষোভের কড়া সমালোচনা করেছে একাধিক দল।

মোহন প্রসাদ, দার্জিলিং: ভোটার তালিকার কাজ শেষ হলেই পাহাড়ে জিটিএ নির্বাচন হবে। তারপর হবে পঞ্চায়েত নির্বাচনও। ২৬ অক্টোবর কার্শিয়ঙে প্রশাসনিক বৈঠক থেকে একথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘নতুন ভোটার তালিকা তৈরির কাজ চলছে। পূর্ণাঙ্গ ভোটার তালিকা তৈরির কাজ শেষ হলেই প্রথমে জিটিএ নির্বাচন, পরে পঞ্চায়েত নির্বাচন হবে।’

তারপরই পাহাড়ে প্রস্তুতি শুরু করেছে বিভিন্ন রাজনৈতিক দল। এই আবহে জিটিএ-র তীব্র বিরোধিতা করে পাহাড়ের বিভিন্ন জায়গায় পোস্টার দিতে শুরু করেছে জিএনএলএফ। বেশিরভাগ পোস্টারেই লেখা, ‘জিটিএ হটাও, পাহাড় বাঁচাও।’

জিএনএলএফ কর্মী সমর্থকরা হাতে পোস্টার নিয়ে যেমন বিক্ষোভ দেখাচ্ছেন, তেমনই দোকান-বাজার থেকে শুরু করে পাহাড়ের গায়ে পর্যন্ত জিটিএ-বিরোধী পোস্টার সেঁটে দিচ্ছেন তাঁরা। পাহাড়ি রাস্তার ধারে লিখে দেওয়া হয়েছে, ‘জিটিএ গো ব্যাক। চাই স্থায়ী রাজনৈতিক সমাধান।’

জিটিএ নির্বাচন হলে তাঁরা যে মানবেন না, সে কথাও সাফ জানাচ্ছে জিএনএলএফ নেতৃত্ব। জিএনএলএফ-এর দার্জিলিং শাখার সাধারণ সম্পাদক সন্দীপ লিম্বু হুঁশিয়ারি দিয়েছেন, ‘রাজ্য সরকার জবরদস্তি জিটিএ ভোট করালে আমরা বিরোধিতা করব। গণতান্ত্রিক উপায়ে তীব্র আন্দোলন হবে।’

পাহাড়ের রাজনীতিতে বিজেপির জোটসঙ্গী হিসেবে পরিচিত জিএনএলএফ। দার্জিলিং বিধানসভা কেন্দ্রে বিজেপি-র টিকিটে জয়ী হয়েছেন নীরজ তামাং জিম্বা। বিজেপি বিধায়ক হলেও তিনি একই সঙ্গে জিএনএলএফ-এর সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় কমিটির সদস্য।

অন্যদিকে, সংসদের চলতি অধিবেশনেই জিটিএ নির্বাচনের বিরোধিতায় সরব হয়েছেন দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্ত। এই আবহে জিটিএ-র বিরোধিতায় সরব হওয়ায় অন্য দলগুলির সমালোচনার মুখে পড়েছে জিএনএলএফ।

কার্শিয়ং মহকুমার তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি আরিফ খান বলেছেন, ‘জিএনএলএফ-এর সঙ্গে জনমত নেই। ওরা সবসময় ভয়ে থাকে।’

ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার মুখপাত্র কেশব রাজ পোখরেল বলেছেন, ‘জিএনএলএফ দলটাই অগণতান্ত্রিক। তাই সবাই জিটিএ নির্বাচন চাইলেও ওরা চায় না। এরা শুধু প্যাকেজে এমপি, এমএলএ নিয়ে আসে।’

২০১৭ সালে মেয়াদ ফুরিয়েছে গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের। তারপর দু’দফায় বদলেছেন চেয়ারম্যান। বর্তমানে দায়িত্বে রয়েছেন প্রিন্সিপাল সেক্রেটারি।

সেরা শিরোনাম

Abhijeet Dipke On CJP Protest :
"হতে পারে এরপর আমাকে জেলে পাঠানো হবে..", জরুরি পোস্ট করে মারাত্মক আশঙ্কার কথা জানালেন CJP-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে
CPM Book Stall :বুকস্টল মামলায় বড় 'ধাক্কা' CPM-এর, রাজ্যকে বড় নির্দেশ প্রধান বিচারপতির
বুকস্টল মামলায় বড় 'ধাক্কা' CPM-এর, রাজ্যকে বড় নির্দেশ প্রধান বিচারপতির
West Bengal News LIVE: আজ মহাষষ্ঠী, দেবীর বোধন, সপরিবারে উমার পিতৃগৃহে আগমন
আজ মহাষষ্ঠী, দেবীর বোধন, সপরিবারে উমার পিতৃগৃহে আগমন
CPM Book Stall Vandalized: সিপিএম-এর বুকস্টলে আগুন লাগানোর অভিযোগ BJP-র বিরুদ্ধে, সাংবাদিকদের মুখোমুখি রাজ্যের মন্ত্রী অর্জুন সিংহ
সিপিএম-এর বুকস্টলে আগুন লাগানোর অভিযোগ BJP-র বিরুদ্ধে, সাংবাদিকদের মুখোমুখি রাজ্যের মন্ত্রী অর্জুন সিংহ

ভিডিও

CPM Book Stall News: বনগাঁয় বুকস্টল মামলায় বড় 'ধাক্কা' সিপিএম-এর | High Court | ABP Ananda
CM Suvendu Adhikari Durga Puja Inauguration: নন্দীগ্রামে দুর্গাপুজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী
CJP Protest: মুম্বইয়ের আজাদ ময়দানে ককরোচ জনতা পার্টির কর্মসূচিতে অনুমতি| Mumbai Protest | ABP Ananda
Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tesla Car Flies : মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Embed widget