এক্সপ্লোর

Siliguri Death: মার্ডার মোড়ে 'মার্ডার'? খালে তাকিয়ে শিউরে উঠলেন সকলে

Darjeeling News:কিন্তু কীভাবে মৃত্যু হল এই যুবকের? নিছকই দুর্ঘটনা, নাকি তাঁকে খুন করা হয়েছে? উঠছে এমনই নানা প্রশ্ন।

বাচ্চু দাস, দার্জিলিং: ক্যানালে ভাসছে যুবকের মৃতদেহ। সোমবার সাতসকালে এ দৃশ্য দেখেই চমকে উঠেছিলেন শিলিগুড়ির ফুলবাড়ির (Siliguri Fulbari) মার্ডার মোড়ের বাসিন্দারা।  পরে জলপাইগুড়ি থানার (Jalpaiguri Police Station) পুলিশ খবর পেয়ে এসে মৃতদেহটি উদ্ধার করে।  পুলিশ সূত্রে দাবি, মৃত বছর তেত্রিশের নবীন সরকার পেশায় একজন উকিল। তাঁর বাড়ি শিলিগুড়ির হায়দার পাড়ায়। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ভাসতে ভাসতে তিস্তা ক্যানাল (teesta canal bridge)  ব্রিজের নীচে এসে যুবকের মৃতদেহটি আটকে গিয়েছিল। পুলিশ সূত্রে দাবি, মৃতের পকেট থেকে একটি মোবাইল ফোন এবং তাঁর আধার কার্ড (Aadhaar Card) ও বেশকিছু নথি উদ্ধার হয়েছে।

কিন্তু কীভাবে মৃত্যু হল এই যুবকের? নিছকই দুর্ঘটনা, নাকি তাঁকে খুন করা হয়েছে? উঠছে এমনই নানা প্রশ্ন।                       

মৃতের পরিবারের দাবি, রবিবার বিকেলে কাজে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বে়ড়িয়েছিলেন। ওইদিন সন্ধে সাড়ে সাতটা থেকে তাঁর মোবাইল ফোন সুইচড অফ হয়ে যায়। এরপর সারারাত ধরে খোঁজখবর চালালেও তাঁকে পাওয়া যায়নি। এদিন মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। রুজু করা হয়েছে অস্বাভাবিক মৃত্যুর মামলা। কীভাবে যুবকের মৃত্যু হল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। দেহ উদ্ধার হওয়ার পরেই শোকের আবহ তাঁর পাড়ায়। কান্নার ভেঙে পড়েছে বাড়ির সদস্য়রা। তরতাজা যুবক বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে গেলেন, তারপরে তাঁকে শহরের কাছেই একটি ক্যানালে মৃত অবস্থায় পাওয়া গেল। এমন ঘটনায় স্বাভাবিকভাবেই প্রবল রহস্য তৈরি হয়েছে। কারও সঙ্গে দেখা করেছিলেন তিনি? কারও সঙ্গে ব্যক্তিগত শত্রুতা চলছিল? নাকি কোনওভাবে কোনও দুর্ঘটনার কবলে পড়েছিলেন ওই যুবক? এমনই নানা প্রশ্ন উঠে আসছে। যার উত্তর খোঁজার চেষ্টা করছে পুলিশ। 
কী কী তথ্য:
শিলিগুড়িতে যুবকের রহস্যমৃত্যু!
নিহত পেশায় উকিল
মৃত ব্যক্তি শিলিগুড়ির হায়দরপাড়ার বাসিন্দার
সোমবার মৃতদেহ মেলে তিস্তা ক্যানালে।
কীভাবে মৃত্যু, খতিয়ে দেখতে শুরু হয়েছে তদন্ত।
গতকাল বিকেলে কাজের নাম করে বাড়ি থেকে বেরিয়েছিলেন, দাবি পরিবারের।  

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: আরও পড়ুন: 'যাঁকে টিভির পর্দায় টাকা নিতে দেখা গিয়েছে, সেই বেশি চিল্লাচ্ছে', কটাক্ষ অভিষেকের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
West Bengal News Live Updates: কলকাতা হাইকোর্টে বিরাট ধাক্কা খেলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, মিলল না বিদেশযাত্রার অনুমতি
কলকাতা হাইকোর্টে বিরাট ধাক্কা খেলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, মিলল না বিদেশযাত্রার অনুমতি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Kolkata News: কলকাতা বিমানবন্দরে এক কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হিরে সমেত গ্রেফতার ১
Kolkata News: কলকাতা বিমানবন্দরে এক কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হিরে সমেত গ্রেফতার ১

ভিডিও

Madan Mitra | 'বলেছিলাম পদ ছাড়ো, অভিষেক বলেছিল, 'বিদেশযাত্রার ব্যবস্থা করো', বোমা ফাটালেন মদন মিত্র
Abhishek Banerjee: প্রায় ১৬টি মামলা আছে, কালকে হাজিরা দিতে বললে কী করবেন?, প্রশ্ন বিচারপতির
Sange Suman (০৫.০৮.২৬) পর্ব ২ | সেবাশ্রয় নিয়ে অভিষেকের বিরুদ্ধে মেডিক্যাল কাউন্সিলে সাক্ষ্য দিলেন ববি
Sange Suman (০৫.০৮.২৬) পর্ব ১ | মিলল না বিদেশযাত্রার অনুমতি, হাইকোর্টে বিরাট ধাক্কা অভিষেকের
Dilip Ghosh News | দিলীপ ঘোষের নামে চালু হল জার্সি। তলায় লেখা ইকোপার্ক রানিং ক্লাব | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Malda News: বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
Employees' Provident Fund Organisation: ইপিএফও-র নতুন আধার বেসড পোর্টাল, খুঁজে দেবে আপনার পুরোনো প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট
ইপিএফও-র নতুন আধার বেসড পোর্টাল, খুঁজে দেবে আপনার পুরোনো প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট
Weather Today: নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Donald Trump News: যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
Today Astro: 'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
Embed widget