এক্সপ্লোর

Kolkata News : মৃত মায়ের দেহ পড়ে ঘরে, 'নির্বিকার মেয়ে', দুর্গন্ধে ঘটনা প্রকাশ্যে

Kolkata News Update : স্থানীয়দের দাবি, বৃদ্ধার মেয়ে মানসিকভাবে অসুস্থ।  তাঁকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ ।

আবীর দত্ত, কলকাতা :  রবিনসন স্ট্রিটের ছায়া এবার বেলেঘাটায় । ৯০ বছরের বৃদ্ধা মায়ের মৃতদেহ আগলে রইলেন মেয়ে! করলেন না দাহ । অবশেষে বাড়ি থেকে দুর্গন্ধ পেয়ে ঘটনা এল প্রকাশ্যে। 

হাওড়ার পর এবার বেলেঘাটা। ফের প্রিয়জনের দেহ আগলে বসে থাকার ঘটনা ঘটল শহরে। এবার বেলেঘাটার বদন রায় লেনে। বাবা ব্যবসায়ী মেয়েও পঞ্চাশোর্ধ্ব। জানা গিয়েছে, মা মারা যাওয়ার পরও অন্ত্যেষ্টিক্রিয়া করেননি মেয়ে। বরং দেহ রেখে দিয়েছিলেন বাড়িতেই। ক্রমেই পচতে শুরু করে দেহ। দুর্গন্ধ ছড়িয়ে পড়ে বাইরেও। কটু গন্ধ পেয়ে স্থানীয় বাসিন্দারা প্রশ্ন করেন মেয়েকে। তখনই তিনি জানান , তাঁর মা মারা গিয়েছে। প্রতিবেশীদের দাবি, মা মারা যাওয়ার পরও নির্বিকার ছিল মেয়ে। জল আনতেও যায় পাড়ায়। সেখানেই পড়শিদের প্রশ্নে বেরিয়ে আসে মায়ের মৃত্যুর কথা। প্রতিবেশীদের দাবি, তখনই মেয়ে জানায়, মায়ের মৃত্যু হয়েছে। 

বেলেঘাটা থানায় খবর দেন স্থানীয়রাই।  বৃদ্ধার পচাগলা মৃতদেহ উদ্ধার করে পুলিশ। স্থানীয়দের দাবি, বৃদ্ধার মেয়ে মানসিকভাবে অসুস্থ।  তাঁকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ । প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নেওয়া হতে পারে। বেশ কয়েকদিন আগে বৃদ্ধার মৃত্যু হয়েছে বলে মনে করছেন তদন্তকারীরা। 

আরও পড়ুন : 

শাঁখা-সিঁদুর পরা বন্ধ করায়, পরকীয়া-সন্দেহ, স্ত্রীকে খুন করল স্বামী

এই ধরনের ঘটনা শুধু রবিনসন স্ট্রিটে নয়। বারবার ঘটেছে এই রাজ্যেই। ঠিক দুদিন আগে এরকম আরও একটি ঘটনা প্রকাশ্যে আসে  হাওড়ায়। স্ত্রীর মৃতদেহ আগলে বসেছিলেন স্বামী।  দুই দিন আগে সকালে সমীক্ষার কাজে গিয়ে চক্ষু চড়কগাছ হয়ে যায় হাওড়া পুরসভার স্বাস্থ্য  কর্মীদের। খবর পেয়ে ৬৭ বছরের তপতী চক্রবর্তীর পচাগলা দেহ উদ্ধার করে জগাছা থানার পুলিশ। পুলিশের অনুমান, ৪-৫দিন আগে মৃত্যু হয়েছে মহিলার। বৃদ্ধকে ভর্তি করা হয় হাসপাতালে। 

হাওড়ার জগাছা থানা নন্দীপাড়ার এই বাড়িতে বছর ৭০-এর স্ত্রীর সঙ্গে থাকতেন ৭৫ বছরের তুষার চক্রবর্তী। একমাত্র মেয়ে থাকেন হায়দরাবাদে। প্রতিবেশীদের দাবি, গত কয়েক দিন বৃদ্ধ দম্পতির কাউকেই বাড়ির বাইরে দেখা যায়নি। 
শুক্রবার থেকে এলাকায় ছড়াতে থাকে দুর্গন্ধ। শনিবার সকালে সমীক্ষার কাজে বাড়িতে আসেন হাওড়া পুরসভার কর্মীরা। তাঁদের দাবি, বন্ধ ঘর থেকে তীব্র দুর্গন্ধ বেরোচ্ছিল। ডাকাডাকি করে কারও সাড়া না পেয়ে খবর দেওয়া হয় প্রতিবেশীদের। প্রতিবেশীদের কাছ থেকে খবর পেয়ে আসে পুলিশ। দরজা ভেঙে উদ্ধার করা হয় ৭০ বছরের তপতী চক্রবর্তীর পচাগলা দেহ। স্থানীয় সূত্রে খবর, বৃদ্ধের স্ত্রী তপতী দীর্ঘদিন অসুস্থ ছিলেন।  বৃদ্ধকে উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, বার্ধক্যজনিত অসুখে ভুগছেন বৃদ্ধ। রয়েছে পুষ্টির অভাব

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal Live Blog: নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ একাধিক মৃত্যুর আশঙ্কা
নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ একাধিক মৃত্যুর আশঙ্কা
Kolkata Fire: মাঝরাতে নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! গুরুতর আহত আরও ৬
মাঝরাতে নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! গুরুতর আহত আরও ৬
West Bengal News Live : ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
Saokat Molla: ভাঙড়ে থানার বাইরে বসিয়ে জেরা করা হল প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে, উত্তেজিত জনতা ছুঁড়ল ডিম
ভাঙড়ে থানার বাইরে বসিয়ে জেরা করা হল প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে, উত্তেজিত জনতা ছুঁড়ল ডিম

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget