এক্সপ্লোর

Siliguri News : শাঁখা-সিঁদুর পরা বন্ধ করায়, পরকীয়া-সন্দেহ, স্ত্রীকে 'খুন করল স্বামী'

Siliguri News Update : স্ত্রী সম্প্রতি শাঁখা সিঁদুর পরা ছেড়ে দেন বলে অভিযোগ।। তাঁর আচরণে সন্দেহ হওয়ায়, দাম্পত্য সম্পর্কে অবনতি ঘটে। 

বাচ্চু দাশ, শিলিগুড়ি : শাঁখা-সিঁদুর পরা বন্ধ করায়, সন্দেহ হয়েছিল স্ত্রী বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন। আর সেই কারণেই গৃহবধূকে কুপিয়ে খুন করল স্বামী। এমনই ঘটেছে বলে অভিযোগ উঠল শিলিগুড়ির ভক্তিনগরে।                                                

অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। মৃতের নাম সুপ্রিয়া বৈশ্য। স্থানীয় সূত্রে খবর, কোচবিহারের সিতাইয়ের বাসিন্দা ওই দম্পতি শিলিগুড়ি শহরে ভাড়া থাকতেন। স্ত্রী সম্প্রতি শাঁখা সিঁদুর পরা ছেড়ে দেন বলে অভিযোগ।। তাঁর আচরণে সন্দেহ হওয়ায়, দাম্পত্য সম্পর্কে অবনতি ঘটে।                                                                                                                      

রবিবার বচসার জেরে স্ত্রীকে সবজি কাটার ছুরি দিয়ে এলোপাথাড়ি কোপাতে শুরু করেন স্বামী সুদীপ বৈশ্য। গুরুতর জখম স্ত্রীকে তিনিই হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা গৃহবধূকে মৃত বলে ঘোষণা করায়, স্বামীকে গ্রেফতার করে ভক্তিনগর থানার পুলিশ।                

জানা গিয়েছে, প্রায় দশবছর আগে ওই দম্পতির বিয়ে হয়। তাদের দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। অভিযুক্ত স্বামী ফুলেশ্বরী এলাকাতে একটি সিমেন্টের দোকানে ভ্যান চালকের কাজ করত। সংসার সুখেরই ছিল বলে স্থানীয় সূত্রে খবর। তবে, সম্প্রতি কয়েকমাস ধরেই স্ত্রীর চালচলনে সন্দেহ হতে শুরু করে স্বামীর।

আরও পড়ুন : 

মৃত মায়ের দেহ পড়ে ঘরে, 'নির্বিকার মেয়ে', দুর্গন্ধে ঘটনা প্রকাশ্যে

পুলিশের প্রাথমিক জেরায় সুদীপ জানিয়েছে,  স্ত্রী খুবই সুন্দরী ছিলেন। কয়েকমাস ধরে স্ত্রীর মধ্যে আমূল পরিবর্তন এসেছিল তার মতে। শাঁখা সিঁদুর খুলে রেখেছিলেন বলে পুলিশকে জানায় অভিযুক্ত। যখন তখন বাড়ির বাইরে কাউকে কিছু না জানিয়েই বেরিয়ে যেতেন স্ত্রী, যা থেকে স্বামীর মাথায় সন্দেহ দানা বাঁধে। সন্দেহ এমন পর্যায়ে যায় যে মাঝেমধ্যেই দু’জনের মধ্যে গণ্ডগোল চরমে উঠত। এমনকি সপ্তাহ দুয়েক আগে থেকে ভাড়া বাড়িতেও  ফিরত না সুদীপ।

এদিন বিকেলে বাড়ি ফিরেই স্ত্রীকে ফের শাঁখাসিঁদুর পরতে দেখে পরকীয়ার সন্দেহ ফের চরমে ওঠে তার। কী কারণে ফের শাঁখাসিঁদুর পরা, স্ত্রীর কাছে তা জানতে চায় অভিযুক্ত। এই প্রশ্নের কোনো উত্তর না দেওয়ায় রেগে যায় সুদীপ। এরপরেই সেখানে পড়ে থাকা সবজি কাটার ছুরি দিয়ে স্ত্রীকে এলোপাথাড়ি কোপাতে থাকে সে। ঘটনা দেখে ভয় পেয়ে যায় তাদের ছেলেমেয়ারা। এরপরেই স্ত্রীকে চিকিৎসা করাতে শিলিগুড়ি হাসপাতালে নিয়ে যায় অভিযুক্ত। তবে কর্মরত চিকিৎসকেরা জানান স্ত্রীর মৃত্যু হয়েছে। চিকিৎসকেরা পুলিশকে খবর দেন। 

সেরা শিরোনাম

News Live Update : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গভীর রাতে তুমুল উত্তেজনা, ABVP-র সঙ্গে বাম ছাত্র সংগঠনের সংঘর্ষ
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গভীর রাতে তুমুল উত্তেজনা, ABVP-র সঙ্গে বাম ছাত্র সংগঠনের সংঘর্ষ
সপ্তাহের মাঝে পেট্রোল ডিজেলের দামে পরিবর্তন? সকাল ৬ টায় আজকের দাম প্রকাশ্যে
সপ্তাহের মাঝে পেট্রোল ডিজেলের দামে পরিবর্তন? সকাল ৬ টায় আজকের দাম প্রকাশ্যে
BJP News: রাস্তা দখল করে পার্টি অফিস তৈরির চেষ্টার অভিযোগ, নিউটাউনে বিজেপির দুই গোষ্ঠীর কোন্দল, ধস্তাধস্তি
BJP News: রাস্তা দখল করে পার্টি অফিস তৈরির চেষ্টার অভিযোগ, নিউটাউনে বিজেপির দুই গোষ্ঠীর কোন্দল, ধস্তাধস্তি
Kolkata Fire : কলকাতায় একাধিক হোটেলে অগ্নিকাণ্ডের জের, এই হোটেলগুলিকে শো কজ নোটিস পাঠাল দমকল
কলকাতায় একাধিক হোটেলে অগ্নিকাণ্ডের জের, এই হোটেলগুলিকে শো কজ নোটিস পাঠাল দমকল

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget