এক্সপ্লোর

Howrah: ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু হাওড়ায়, পরিবারে শোকের ছায়া

Howrah: প্রতিবেশীদের অভিযোগ, এলাকায় নিকাশি বেহাল। পুরসভার তরফে মশানিধন অভিযানও নিয়মিত হয় না। সেই কারণেই বাড়ছে ডেঙ্গির প্রকোপ। 

সুনীত হালদার, হাওড়া: হাওড়া শহরে ডেঙ্গি আক্রান্ত হয়ে ৮ বছরের বালিকার মৃত্যু। হাওড়া পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ওই বালিকাকে গত ২৩ অক্টোবর প্রবল জ্বর নিয়ে হাওড়া জেলা হাসপাতালে ভর্তি হয়। 

পরিবার সূত্রে খবর, অবস্থার অবনতি হওয়ায় পরের দিনই তাকে নিয়ে যাওয়া হয় ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে। আজ সকালে সেখানেই মৃত্যু হয় বালিকার। 

প্রতিবেশীদের অভিযোগ, এলাকায় নিকাশি বেহাল। পুরসভার তরফে মশানিধন অভিযানও নিয়মিত হয় না। সেই কারণেই বাড়ছে ডেঙ্গির প্রকোপ। 

এদিন মৃত বালিকার বাড়িতে যান হাওড়া পুরসভার প্রশাসকমণ্ডলীর সদস্য সুজয় চক্রবর্তী। চলতি মরশুমে ডেঙ্গির প্রকোপ তুলনামূলকভাবে কম বলে তাঁর দাবি। 

করোনার পাশাপাশি রাজ্যে দাপট দেখাচ্ছে মশাবাহিত রোগ। এবছরে কলকাতায় ডেঙ্গিতে আক্রান্ত প্রায় ৪০০ জন। মশাবাহিত রোগে ব্যাপক সংখ্যায় আক্রান্ত হচ্ছে শিশুরাও। 

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকে রাজ্য সরকার যে তথ্য পাঠিয়েছে, তা অনুযায়ী, চলতি বছরের জুলাই পর্যন্ত ডেঙ্গিতে আক্রান্ত হয়েছিলেন ২২৪ জন। 

কিন্তু, তারপর থেকে যেভাবে প্রবল বৃষ্টি হয়েছে, তাতে আক্রান্তের সংখ্যাটা আরও বেড়েছে বলেই অনুমান চিকিৎসকদের।

কলকাতা পুরসভার তরফে জানানো হয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবরের ২০ তারিখ পর্যন্ত শহরে ডেঙ্গি আক্রান্ত হয়েছেন ৪০০-র কাছাকাছি।

শুধু কলকাতা নয়। উদ্বেগজনকভাবে ডেঙ্গির প্রকোপ বেড়েছে সল্টলেকেও। বিধাননগর পুরসভা সূত্রে খবর, জানুয়ারি থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ২৫ জন আক্রান্ত হয়েছেন সেখানে। আর অক্টোবরে মাত্র ২০ দিনে ২৪ জন আক্রান্ত হয়েছেন।

পুজোর পর করোনার বাড়বাড়ন্তের মধ্যেই বেড়েছে ডেঙ্গি নিয়ে আশঙ্কা। কিছুদিন আগেই ডেঙ্গি নিয়ন্ত্রণ নিয়ে একটি বৈঠক করে রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতর। সেই বৈঠকে রাজ্যের ৪৩টি পুর এলাকার ডেঙ্গি পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়।

বৈঠকে সিদ্ধান্ত হয়, যে বাড়িতে ডেঙ্গি আক্রান্তের সন্ধান পাওয়া যাবে তার ৫০ মিটারের মধ্যে ফিভার সার্ভে করতে হবে। ডেঙ্গি আক্রান্তের খোঁজ মিললেই জানাতে হবে পুর ও নগরোন্নয়ন দফতরে। অন্যদিকে, বাড়ি বাড়ি গিয়ে মশাদমন অভিযানের সময়সীমা ১৫ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। 

আরও পড়ুন: Bankura: বাঁকুড়ায় তৃণমূল কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ, কাঠগড়ায় বিজেপি

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: স্বাস্থ্যভবনে গিয়ে পরিষেবা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর,
স্বাস্থ্যভবনে গিয়ে পরিষেবা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, "কন্ট্রোল রুম থেকে" কোন কোন বিষয়গুলিতে নজরদারি ?
Weather Forecast: কয়েক ঘণ্টায় ঝড়-বৃষ্টির তুমুল দাপট, জারি কমলা সতর্কতা, বানভাসি পরিস্থিতি হতে পারে কলকাতা-সহ এই জেলাগুলিতে
কয়েক ঘণ্টায় ঝড়-বৃষ্টির তুমুল দাপট, জারি কমলা সতর্কতা, বানভাসি পরিস্থিতি হতে পারে কলকাতা-সহ এই জেলাগুলিতে
News Live: তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবে 'কালীঘাটপন্থী তৃণমূল'
তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবে 'কালীঘাটপন্থী তৃণমূল'
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনায় বাতিল আবেদনেও নতুন আশা? টাকা পাওয়া যেতে পারে? স্টেটাস বদলালে কীভাবে বুঝবেন?
অন্নপূর্ণা যোজনায় বাতিল আবেদনেও নতুন আশা? টাকা পাওয়া যেতে পারে? স্টেটাস বদলালে কীভাবে বুঝবেন?

ভিডিও

Bangladesh News | দেশে ফিরলেন সোনালির স্বামী দানেশ শেখ, প্রতিবেশী সুইটি বিবি ও তাঁর ২ সন্তান
Sharadwat Mukherjee:
Sujit Bose ED Chargesheet | পুর নিয়োগ দুর্নীতি মামলায় সুজিত বসুর নামে চার্জশিট ED-র
Midnapore Medical College: ফের স্যালাইন বিতর্কে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল
Sujit Bose News: পুর নিয়োগ দুর্নীতি মামলায় প্রথম চার্জশিট পেশ ED-র, রয়েছে সুজিত বসুর নাম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Baruipur Incident : বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Suvendu Adhikari: হাসপাতালকে দালাল মুক্ত করতে কড়া ব্যবস্থা, এই ব্যবস্থা দিয়ে 'সব চিহ্নিত হবে', জানালেন মুখ্যমন্ত্রী
হাসপাতালকে দালাল মুক্ত করতে কড়া ব্যবস্থা, এই ব্যবস্থা দিয়ে 'সব চিহ্নিত হবে', জানালেন মুখ্যমন্ত্রী
Chit Fund Fraud : ১০০ কোটির প্রতারণা ! কাঠগড়ায় এই চিটফান্ড সংস্থা, রাজ্যের ১০ জায়গায় ED'র তল্লাশি
১০০ কোটির প্রতারণা ! কাঠগড়ায় এই চিটফান্ড সংস্থা, রাজ্যের ১০ জায়গায় ED'র তল্লাশি
Jaipur News: ভাড়াটে খুনি লাগিয়ে মাকে গাড়ি চাপা দেওয়াল মেয়ে, নজর ছিল সরকারি চাকরি, পারিবারিক সম্পত্তির উপর, মাত্র ২৩ বছর বয়সে
ভাড়াটে খুনি লাগিয়ে মাকে গাড়ি চাপা দেওয়াল মেয়ে, নজর ছিল সরকারি চাকরি, পারিবারিক সম্পত্তির উপর, মাত্র ২৩ বছর বয়সে
Success Story: মা আখের ক্ষেতের শ্রমিক, কোচিং নেওয়ার-জেরক্স করার পয়সা ছিল না, নিজের জেদেই UPSC-তে বাজিমাত
মা আখের ক্ষেতের শ্রমিক, কোচিং নেওয়ার-জেরক্স করার পয়সা ছিল না, নিজের জেদেই UPSC-তে বাজিমাত
Hospital Saline Expiry: রোগীকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, ফের স্যালাইন বিতর্কে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল
রোগীকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, ফের স্যালাইন বিতর্কে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল
Baruipur Encounter: বারুইপুরকাণ্ডে পুলিশি এনকাউন্টারে ধৃতর মৃত্যু, এনকাউন্টার-তদন্তে এবার CID
বারুইপুরকাণ্ডে পুলিশি এনকাউন্টারে ধৃতর মৃত্যু, এনকাউন্টার-তদন্তে এবার CID
Embed widget