এক্সপ্লোর

Jadavpur University: কেন উদাসীন কর্তৃপক্ষ? ফের সহ-উপাচার্য ও ডিন অফ স্টুডেন্টসকে জিজ্ঞাসাবাদের সিদ্ধান্ত

JU Student Death: হস্টেলে অনিয়ম, নেই সিসিটিভি। কেন রক্ষণাবেক্ষণ হত না ? কেন উদাসীন কর্তৃপক্ষ। প্রশ্নের উত্তর জানতে সহ-উপাচার্য, ডিন অফ স্টুডেন্টসকে জিজ্ঞাসাবাদের সিদ্ধান্ত

ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা: যাদবপুরে (Jadavpur University) ছাত্রের মৃত্যু-তদন্তে ফের সহ-উপাচার্য ও ডিন অফ স্টুডেন্টসকে জিজ্ঞাসাবাদ করতে চলেছে পুলিশ। হস্টেলে দীর্ঘদিন ধরে অনিয়ম চললেও কেন উদাসীন কর্তৃপক্ষ? কেন সিসিটিভি নেই বা বসানো হয়নি বা রক্ষণাবেক্ষণ হত না? এ নিয়ে জানতেই ফের সহ-উপাচার্য, ডিন অফ স্টুডেন্টসকে জিজ্ঞাসাবাদ করতে চলেছে পুলিশ। 

যাদবপুর বিশ্ববিদ্য়ালয় কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও প্রশ্ন থামছে না। যা খতিয়ে দেখছে পুলিশও এবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য অমিতাভ দত্ত ও ডিন অফ স্টুডেন্টস রজত রায়কে জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ। সূত্রের খবর, চলতি সপ্তাহেই তাঁদের জিজ্ঞাসাবাদ করা হতে পারে। এর আগে ডিন অফ স্টুডেন্টসকে ২বার জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। সূত্রের দাবি, তদন্তকারীরা জানতে চান, UGC-র নির্দেশিকায় হস্টেলে সিসি ক্য়ামেরা লাগানোর কথা বলা থাকলেও, যাদবপুর হস্টেল ক্য়াম্পাসে সিসি ক্যামেরা নেই কেন? গত কয়েকদিনে একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে জানা গেছে, মেন হস্টেলে অন্তত ২০ জন প্রাক্তনী থাকতেন। হস্টেলে দীর্ঘদিন ধরে এই অনিয়ম চললেও কেন উদাসীন ছিল কর্তৃপক্ষ?এছাড়াও সহ উপাচার্য ও ডিন অফ স্টুডেন্টসের কাছ থেকে আরও বেশ কিছু তথ্য জানতে চাইছেন তদন্তকারীরা।

যাদবপুরে পড়ুয়া মৃত্য়ুর দায় কার? এই একটা প্রশ্ন ঘিরেই এখনও তোলপাড় চলছে। তার মধ্য়ে র‍্যাগিং রুখতে রাজ্য সরকার সার্কুলার জারি করেছে। ২০০৭ সালে রাঘবন কমিটির সুপারিশ, ২০০৯ সালে সুপ্রিম কোর্টের নির্দেশ এবং UGC-র একগুচ্ছ গাইডলাইন। শিক্ষা প্রতিষ্ঠানে র‍্যাগিং-রোগ সারাতে প্রায় দেড় দশক আগেই তৈরি হয়েছিল ওষুধ। কিন্তু, দেশের অন্য়তম সেরা বিশ্ববিদ্যালয় যাদবপুরে যে সেই ওষুধ প্রয়োগই হয়নি, তা কার্যত চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে পড়ুয়া মৃত্য়ুর মর্মান্তিক ঘটনা।

তারও পাঁচদিন পর,পুরনো সেই গাইডলাইনের ভিত্তিতেই, র‍্যাগিং রুখতে নতুন সার্কুলার জারি করেছে রাজ্য সরকার। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষ ও বিভিন্ন দফতর ও রাজভবনকে পাঠানো সেই নির্দেশিকায় মূলত রাঘবন কমিটির সুপারিশ, সুপ্রিম কোর্টের নির্দেশ ও UGC-র গাইডলাইনগুলিই মনে করিয়ে দেওয়া হয়েছে। যার মধ্যে অন্যতম, অ্যান্টি র‍্যাগিং হেল্পলাইন ও অ্যান্টি র‍্যাগিং স্কোয়াড চালু, হস্টেলে সর্বক্ষণের জন্য ওয়ার্ডেন নিয়োগ রাজ্য এবং জেলাস্তরে অ্যান্টি র‍্যাগিং কমিটি তৈরির উল্লেখ রয়েছে।জেলাশাসক এবং কলকাতার ক্ষেত্রে পুলিশ কমিশনারকে এই নির্দেশিকা মানতে হবে। ছাত্র ও অভিভাবকদের তোলা অভিযোগগুলি খতিয়ে দেখতে হবে ওই কমিটিকে। 

আরও পড়ুন: Jadavpur University : চাপ দিয়ে খোলানো হয় যাদবপুরের সিসিটিভি ক্যামেরা ? কাদের স্বার্থে পড়ুয়াদের নিরাপত্তার সঙ্গে আপস ?

সেরা শিরোনাম

Gyanesh Kumar: জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
West Midnapore News: বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
News Live Update : তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
Bar Council Election Result 2026: বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর
বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget