এক্সপ্লোর

Delhi Air Pollution: দিল্লিতে ফিরল দূষণ আতঙ্ক, হার্ট-কিডনির ক্ষতির আশঙ্কার কথা শোনালেন চিকিৎসক

Delhi Air Pollution Update: উৎসবের রেশ কাটেনি। ঠিক তেমনভাবেই দূষণও যেন পিছু ছাড়ছে না দিল্লিবাসীর। অন্যান্য বছরের মতোই দূষণের চাদরে ঢেকেছে রাজধানী।

নয়াদিল্লি: উৎসবের মরশুমে ফের ফিরে এল আতঙ্ক। দূষণ আতঙ্ক পিছু ছাড়ছে না দিল্লিবাসীর (Delhi Air Pollution)। প্রতিবছরই দীপাবলির পর ভয়ঙ্কর দূষণ গ্রাস করে দিল্লিকে। যার প্রভাব পড়ে স্বাস্থ্যের উপরও। ব্ল্যাক-ম্যাক্স সুপার স্পেশালিটি হাসপাতালের বক্ষ ও শ্বাসযন্ত্রের রোগ বিভাগের প্রধান ও প্রিন্সিপাল ডিরেক্টর ডা. সন্দীপ নায়ার সংবাদ সংস্থা IANS-কে বলেন, প্রতিবছর দীপাবলির সময় দূষণের আশঙ্কা বাড়ে দিল্লিতে। আর ঋতুপরিবর্তনের সময় অনেকেই ভোগেন শ্বাসযন্ত্র সংক্রান্ত সমস্যায়।

দূষণ আতঙ্ক: ডা. নায়ার সংবাদ সংস্থা IANS-কে বলেন, "বাতাসের গুণগত মান বেশ কিছু জায়গায় ৭০০-তে পৌঁছে গিয়েছে। যা অত্যন্ত ক্ষতিকারক। বাতাসের গুণগত মান থাকা উচিত ৫০-৬০-এর মধ্যে। সেখানে ৭০০-তে পৌঁছে যাওয়ার অর্থ, তা আমাদের শরীরের উপর মারাত্মক প্রভাব ফেলবে। রোগ প্রতিরোধ ক্ষমতা কম হওয়ায় দূষণ শিশু এবং বয়স্কদের উপর বেশি প্রভাব ফেলে।                              

দূষণ কবলিত এলাকায় সাধারণ মানুষকে না বেরোনোর পরামর্শ দিয়েছেন তিনি। বিশেষত ধুলো থাকলে সেই সব জায়গায় না যাওয়ার পরামর্শ তাঁর। দূষণের জেরে শ্বাসযন্ত্রের ক্ষতি হতে পারে। সেখান থেকে রক্তেও পৌঁছে যেতে পারে। তাতে স্বাস্থ্যের ভয়ঙ্কর ক্ষতি হবে। এই সময় প্রচুর পরিমাণে জল, ফ্লুইড, স্বাস্থ্যকর খাবার খেতে হবে। যাঁরা উচ্চ রক্তচাপের সমস্যা বা ফুসফুসের সমস্যায় ভুগছেন, তাঁদের নিয়মিত ওষুধ খেতে হবে। করোনার জেরে মাস্ক পরার অভ্যাস রয়েছে অনেকেরই। যাঁদের ইতিমধ্যেই শ্বাসকষ্ট আছে, তাঁদের পরতে হবে মাস্ক। N95 মাস্ক পরলে সুরাহা মিলতে পারে। 

চিকিৎসক নায়ার জানিয়েছেন, দূষণের ফলে শুধুমাত্র শ্বাসকষ্টের মতো সমস্যাই হয় তা নয়, একইসঙ্গে খারাপ প্রভাব পড়ে হৃদযন্ত্র ও কিডনির উপরও। এমনকী অন্যান্য অঙ্গের উপরও প্রভাব পড়ে। মাথা যন্ত্রণার সমস্যা বাড়ে। চিকিৎসক নায়ার সাধারণ মানুষের কাছে আবেদন করেছেন, যতটা সম্ভব সতর্কতা অবলম্বন করতে হবে। সুস্থ থাকতে যতটা সম্ভব গাড়ি ব্যবহার করতে হবে।               

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।    

আরও পড়ুন: Kolkata Air Pollution: শব্দবাজির দাপট দীপাবলির রাতে, দূষণে ত্রাহিরব শহর কলকাতার বলছেন পরিবেশবিদরা

সেরা শিরোনাম

Shatarup Ghosh: 'মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের পরিণতিটাও মাথায় রাখবেন', মেডিক্যাল কলেজের ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীকে হুঁশিয়ারি শতরূপ ঘোষের, পাল্টা জবাব BJP-র
'মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের পরিণতিটাও মাথায় রাখবেন', মেডিক্যাল কলেজের ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীকে হুঁশিয়ারি শতরূপ ঘোষের, পাল্টা জবাব BJP-র
Panihati Incident: পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম,
পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম, " যাদের নাম আছে অভিযুক্ত হিসেবে.."
Abhishek On Mahua Moitra: বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
West Bengal News Live: ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget