এক্সপ্লোর

Platelet : ডেঙ্গি বাড়তেই প্লেটলেটের হাহাকার ! বিপাকে ক্যান্সারের রোগীরাও

Platelet Crisis In Kolkata : শুধু মশাবাহিত রোগে আক্রান্তরাই নন, প্লেটলেটের আকালে সমস্যায় পড়েছেন অন্যান্য রোগীরাও।

সন্দীপ সরকার, অর্ণব মুখোপাধ্যায়, কলকাতা: কলকাতা এবং বিভিন্ন জেলায় ডেঙ্গির (Dengue) দাপট কমছে না! স্বাস্থ্য দফতর সূত্রে দাবি, চলতি বছরে গত বৃহস্পতিবার পর্যন্ত রাজ্যে ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন প্রায় ১৫ হাজার।বেসরকারি মতে, মশাবাহিত এই রোগে এবছর এখনও পর্যন্ত রাজ্যে মৃত্যু হয়েছে ২২জনের। হাসপাতালে বাড়ছে আক্রান্তদের ভিড়। আর এই ভয়াবহ পরিস্থিতি, যেন আরও ভয়ঙ্কর করে তুলেছে প্লেটলেটের আকাল! (platelet crisis) 

কিছু ক্রিটিক্যাল ডেঙ্গি আক্রান্তের জন্য প্লেটলেট অত্যন্ত জরুরি জিনিস, সেটিই এখন পাওয়া যাচ্ছে না বহু সরকারি হাসপাতালে। এমনকী মানিকতলা সেন্ট্রাল ব্লাড ব্যাঙ্কের ছবিটাও একইরকম। তবে শুধু মশাবাহিত রোগে আক্রান্তরাই নন, প্লেটলেটের আকালে সমস্যায় পড়েছেন অন্যান্য রোগীরাও।

যেমন, বীরভূমের রামপুরহাটের (Rampurhat) বাসিন্দা তুহিন খাঁ, ক্যান্সারে আক্রান্ত হয়ে ভর্তি আছেন NRS মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানে প্লেটলেট না পেয়ে, মানিকতলায় এসেছিলেন তাঁর আত্মীয়। কিন্তু, এখানেও মেলেনি প্লেটলেট। 
বাঘাযতীন স্টেট জেনারেল হাসপাতালের, মেডিসিন বিভাগের ৪৪টি বেডই ভর্তি। সেখানে ডেঙ্গি, ম্যালেরিয়ার পাশাপাশি, জ্বরে আক্রান্ত অন্যান্য রোগীরাও ভর্তি আছেন।  ডেঙ্গির দাপট বাড়তে থাকায় এখানে সব রোগীকেই মশারির ভিতরে রাখা হয়েছে।

মশাবাহিত রোগের কবল থেকে বাঁচতে, মশারি হল অন্যতম প্রধান হাতিয়ার। কিন্তু, আপনারা কি জানেন মশারি শুধু মশার কবল থেকে বাঁচতে নয়, মশাকে মারতেও পারে ! এমনই এক বিশেষ মশারি এবার বিলি করবে কলকাতা পুরসভা। পুরসভা আশাবাদী, বিশেষ ধরনের এই মশারি ব্যবহারের ফলে মশার উৎসও অনেকাংশে বিনাশ করা সম্ভব হবে।
 
এখন প্রশ্ন কী এই প্লেটলেট ?

রক্তের মধ্যে শ্বেতকণিকা, লোহিত কণিকার সঙ্গে থাকে অনুচক্রিকা। যা,  রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। প্লেটলেট কমে গেলে রক্ত জমাট বাঁধতে অতিরিক্ত সময় নেয়।  শরীরের ভিতরে বা বাইরে কোথাও রক্তবাহিকা ক্ষতিগ্রস্ত হলে রক্তপাত শুরু হয়। সেখানে ছুটে আসে অনুচক্রিকা। রক্ত জমাতে সাহায্য করে। চিকিৎসককে ডেঙ্গির ধরন, রোগীর শরীরের গতিবিধি দেখে সিদ্ধান্ত নিতে হয়, ব্লাড ট্রান্সফিউশনের প্রয়োজন আছে কি না। জ্বর কমার পর কিন্তু প্লেটলেট কমতে পারে। তাই জ্বর কমার পর নিয়মিত রক্তপরীক্ষা করাতে হবে। রিপোর্ট মনিটর করতে হবে। চিকিৎসক প্রয়োজন মনে করলে তবেই প্লেটলেট দেওয়া দরকার, অযথা প্লেটলেট দেওয়া কিন্তু হিতে বিপরীত হয়ে যেতে পারে। 

আরও পড়ুন :

ভাইরাস ভেবে প্লেটলেট নষ্ট করে ফেলছে ইমিউনিটি সিস্টেম ! এতো উল্টো সঙ্কট !

 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

CPM Book Stall Vandalized: রাজ্যের দিকে দিকে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া এবার সেলিমের,
রাজ্যের দিকে দিকে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া এবার সেলিমের, "..কোনও শাসক আটকাতে পারে না"
Durga Puja 2026: সাড়ম্বরে সেজেছে নিউটাউন সনাতনী দুর্গাপুজো, চেয়ারম্যান খোদ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, কী বললেন বিশেষ সাক্ষাৎকারে ?
সাড়ম্বরে সেজেছে নিউটাউন সনাতনী দুর্গাপুজো, চেয়ারম্যান খোদ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, কী বললেন বিশেষ সাক্ষাৎকারে ?
Live News Update: 'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের
'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের
Sandip Ghosh: RG Kar দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন সন্দীপ ঘোষ, CBI-এর হাতে গ্রেফতার হয়েছিলেন এই প্রাক্তন অধ্যক্ষ
RG Kar দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন সন্দীপ ঘোষ, CBI-এর হাতে গ্রেফতার হয়েছিলেন এই প্রাক্তন অধ্যক্ষ

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget