এক্সপ্লোর

Dengue : বাড়ছে ডেঙ্গি উদ্বেগ, বেডের অভাব, বাড়তি উদ্যোগ জেলায় জেলায়

Dengue Cases on Rise : কলকাতা পুরসভা সূত্রে খবর, পুজোর সময় সপ্তমীর দিন ছাড়া, অষ্টমী, নবমী, দশমী প্রত্যেকদিনই খোলা থাকবে পুরসভার স্বাস্থ্যকেন্দ্রগুলি।

ঝিলম করঞ্জাই, কলকাতা : নিম্নচাপের (Depression) জেরে দফায় দফায় চলছে বৃষ্টি। পুজোতেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস। আর বৃষ্টির জমা জলই ম্যালেরিয়া (Malaria) ও ডেঙ্গির (Dengue) মশার আঁতুড়ঘর। এই পরিস্থিতিতে আরও বেশি সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

পুজোয় ভয়াবহ চেহারা ডেঙ্গির ?

আবহাওয়া দফতর বলছে, পুজোয় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর এই ঝিরঝিরে বৃষ্টির জেরে জমা জলই ডেঙ্গির মশার বংশবিস্তারের জন্য আদর্শ। তবে, কি পুজোয় আরও ভয়াবক আকার ধারণ করবে ডেঙ্গি? 

পুজোর আগে এখনই ডেঙ্গি পরিস্থিতি ভয়াবহ অনেক হাসপাতালেই মিলছে না বেড। যেমন, বাগবাজার সঞ্জীবনী হাসপাতাল। তার বাইরে তো রীতিমতো বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। আমরি হাসপাতালে ৩টি শাখাতে ইতিমধ্যেই ডেঙ্গির চিকিৎসা হয়েছে ৪৫ জনের। MR বাঙুর হাসপাতালে ভর্তি রয়েছেন ৪৫ জন। বেলেঘাটা আইডিতে প্রস্তুত রাখা হয়েছে বিশেষ ওয়ার্ড। 

পুজোয় বাড়তি প্রস্তুতি

কলকাতা পুরসভা সূত্রে খবর, পুজোর সময় সপ্তমীর দিন ছাড়া, অষ্টমী, নবমী, দশমী প্রত্যেকদিনই খোলা থাকবে পুরসভার স্বাস্থ্যকেন্দ্রগুলি। ইতিমধ্যেই বিভিন্ন পুজো মণ্ডপে পুরসভার তরফে ছড়ানো হচ্ছে মশানিধনকারী তেল। কুড়ির পল্লির গৌর লাহার স্ট্রিটের এবছরের পুজোর থিমে উঠে এসেছে করোনা ও ডেঙ্গি সচেতনতা। 

স্বাস্থ্য দফতর সূত্রে খবর, কলকাতা, হাওড়া, দুই ২৪ পরগনা, হুগলি, মুর্শিদাবাদ, ও উত্তরের দার্জিলিং ও জলপাইগুড়িতেও ভয়ঙ্করভাবে ছড়াচ্ছে ডেঙ্গি। ইতিমধ্যেই, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পঙ-- তিনজেলার ডেঙ্গি পরিস্থিতি খতিয়ে দেখতে সেখানে যায় এক বিশেষজ্ঞ টিম। ডেঙ্গি প্রতিরোধে মঙ্গলবার রাস্তায় নেমে পরিস্থিতি খতিয়ে দেখেন দুর্গাপুর পুরসভার প্রতিনিধিরা। 

ডেঙ্গি উদ্বেগ

২৮ জনের মৃত্যু। রাজ্যে ১৮ হাজারের ওপর ডেঙ্গি আক্রান্ত। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গি আক্রান্ত হয়ে শুধুমাত্র সরকারি হাসপাতালেই ভর্তি হয়েছে ১২৯ জন! পুজোর আগে, রাজ্যে ক্রমেই ভয়ঙ্কর হয়ে উঠছে ডেঙ্গি! চিকিত্‍সকরা বলছেন, আগের থেকে আরও মারাত্মক চেহারা নিয়েছে এবারের ডেঙ্গি। বদলেছে উপসর্গও। ধূম জ্বর, বমি, এসব ছাড়াও, এবার দেখা যাচ্ছে শ্বাসকষ্টের সমস্যা। ক্ষতিগ্রস্ত হচ্ছে লিভার। হঠাৎ স্বাদও বদলে যাচ্ছে।

হাওড়ায় বাড়ছে মৃত্যু

অন্যদিকে, হাওড়া ও বালি পুরসভায় এখনও পর্যন্ত, মৃত্যু হয়েছে ৫ জনের। অ্যাক্টিভ কেসের সংখ্যা ৪০০-র কাছাকাছি। এই পরিস্থিতিতে এলাকায় স্তূপীকৃতি জঞ্জাল, আবর্জনা ভর্তি নর্দমা নিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছেন স্থানীয়রা। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, ব্লক স্বাস্থ্য কেন্দ্র ও গ্রামীণ হাসপাতালগুলিতে ডেঙ্গি টেস্টের সংখ্যা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন- বাড়ছে উদ্বেগ, উপসর্গ বদলাচ্ছে ডেঙ্গি, দেখা দিচ্ছে কী কী নতুন সমস্যা ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

North 24 Pargana: টানা বৃষ্টির জের, ইছামতি নদীর উপর বাঁশের সাঁকো ভেঙে বিপত্তি, স্বরূপনগরে নাজেহাল এলাকাবাসী
টানা বৃষ্টির জের, ইছামতি নদীর উপর বাঁশের সাঁকো ভেঙে বিপত্তি, স্বরূপনগরে নাজেহাল এলাকাবাসী
West Bengal Live Blog: নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
Kolkata Fire: মাঝরাতে নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! গুরুতর আহত আরও ৬
মাঝরাতে নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! গুরুতর আহত আরও ৬
Kolkata Fire History: আমরি থেকে স্টিফেন কোর্ট, একাধিক ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী এর আগেও হয়েছে কলকাতা
আমরি থেকে স্টিফেন কোর্ট, একাধিক ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী এর আগেও হয়েছে কলকাতা

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৮.৮.২৬)পর্ব ২: বাঁকুড়ায় CJP নেতার বাবা-খুনে গ্রেফতার বিজেপি কর্মী, নদিয়ায় কংগ্রেস নেতা খুনে গ্রেফতার তৃণমূলের পঞ্চায়েত প্রধান
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৮.৮.২৬)পর্ব ১: বিজেপি নেতার মারে আঙুল ভাঙল মিষ্টির দোকানের কর্মীর, প্রতিদিন তোলাবাজির বিরুদ্ধে কড়া বার্তা শমীক ভট্টাচার্যের
KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget