এক্সপ্লোর

Weather Update: ফের ঘনিয়ে আসছে নিম্নচাপ, আজ থেকে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা একাধিক জেলায়!

Rainfall Warning: আজ সারাদিন মেঘলা আকাশ থাকবে কলকাতায়। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে জেলা থেকে শহর কলকাতা

কলকাতা: সকাল থেকেই আকাশে মেঘ আর রোদের খেলা । তবে অনেকেই আশঙ্কা করছেন, পুজোয় এবার বাধা হয়ে দাঁড়াবে না তো বৃষ্টি? তবে উত্তর পূর্বসাগরের ঘূর্ণাবর্ত উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি করেছে । আবহাওয়া দফরত জানাচ্ছে, পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে । আগামী ২৪ ঘন্টায় সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে এবং ওড়িশা উপকূলে স্থলভাগে প্রবেশ করবে । নিম্নচাপের প্রভাবে আজও কাল উত্তর ও দক্ষিণবঙ্গে বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । উত্তরবঙ্গে ফের ভারী বৃষ্টির সম্ভাবনা হয়েছে ৭ সেপ্টেম্বর থেকেই । মৎস্যজীবীদের আজ ও কাল সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে । বাংলা ওড়িশা উপকূলের মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা রয়েছে ।

উত্তরবঙ্গে আজ বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সব জেলাতে । আজ ভারী বৃষ্টির সম্ভাবনা জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় । বুধবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি কালিম্পং আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলাতে । উপরের দিকে জেলাগুলিতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো বাতাস বইবে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে । বৃহস্পতি শুক্র ও শনিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি বিক্ষিপ্তভাবে । রবিবার থেকে ফের ভারী বৃষ্টি, উত্তরবঙ্গের উপরের দিকের কয়েকটি জেলায় । রবি ও সোমবার কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা ।

দক্ষিণবঙ্গে বুধবার থেকে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি উপকূল ও সংলগ্ন পশ্চিমের জেলাগুলিতে । মঙ্গলবার পূর্ব-পশ্চিম মেদিনীপুর দক্ষিণ ২৪ পরগনা ঝাড়গ্রাম এবং পুরুলিয়া ও বাঁকুড়া জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা ।  বুধবার পূর্ব পশ্চিম মেদিনীপুর দক্ষিণ ২৪ পরগনা ও ঝাড়গ্রাম জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি । বৃহস্পতি ও শুক্রবারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি দক্ষিণ বঙ্গের অধিকাংশ জেলাতে । বৃহস্পতিবার কলকাতা হাওড়া হুগলি সহ বেশ কিছু জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো বাতাস ৩০ থেকে ৪০ কিলোমিটার বইতে পারে । শনি ও রবিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও সোমবার ফের বৃষ্টির পরিমাণ বাড়বে ।

আজ সারাদিন মেঘলা আকাশ থাকবে কলকাতায় । হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে জেলা থেকে শহর কলকাতা । মাঝারি থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা । আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩০.৮ o সেলসিয়াস । সর্বনিম্ন তাপমাত্রা থাকে ২৫.১ o সেলসিয়াস । সর্বোচ্চ আর্দ্রতা ৯৭ শতাংশ ও সর্বনিম্ন তাপমাত্রা ৭৯ শতাংশ ।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: স্বাধীনতা দিবস উপলক্ষে কড়া নিরাপত্তা-বলয়ে ঘিরে ফেলা হয়েছে গোটা রাজধানীকে
স্বাধীনতা দিবস উপলক্ষে কড়া নিরাপত্তা-বলয়ে ঘিরে ফেলা হয়েছে গোটা রাজধানীকে
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
Independence Day 2026: ৮০তম স্বাধীনতা দিবস, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির, রেড রোডে অনুষ্ঠানস্থলে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
৮০তম স্বাধীনতা দিবস, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির, রেড রোডে অনুষ্ঠানস্থলে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Kharagpur News : হাজার হাজার কেজি মাংস পাচার ! কীসের মাংস, নথি নেই কোনও, খবর পেয়েই পুলিশের বড় অ্যাকশন
হাজার হাজার কেজি মাংস পাচার ! কীসের মাংস, নথি নেই কোনও, খবর পেয়েই পুলিশের বড় অ্যাকশন

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget