এক্সপ্লোর

Dev On Audio Clip Case : 'এতদিন দেবকে যাঁরা বিশ্বাস করেছেন...' অডিও ক্লিপ-মামলা খারিজ হতেই বিশেষ বার্তা দেবের

Dev On Rejection Of Audio Clip Case : 'আজকে সিবিআই থেকে আদালত সবাই বলে দিল এই অভিযোগের কোনও ভিত্তি নেই।' আদালতে মামলা খারিজ হতেই মুখ খুললেন দেব।

কলকাতা : লোকসভা ভোটের আবহে  ঘাটালের তৃণমূল প্রার্থী দেবের ( Dev )এক প্রতিনিধির বিরুদ্ধে চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগ উঠেছিল।  সেই নিয়ে রীতিমতো সরব হন ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ। তিনি এই সংক্রান্ত একটি অডিও ক্লিপও শেয়ার করেন। তারপর ভোটের প্রচারে বারবার এই অডিও ক্লিপকে ( Viral Audioo Clip ) হাতিয়ার করেই দেবের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন হিরণ ( Hiran Chatterjee ) । কড়া ভাষায় নিশানা করেছেন। প্রথম থেকেই দেব অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেন। ভাইরাল ভিডিওটি যে ভুয়ো একথাও দাবি করা হয় ঘাটালের সাংসদের দলের তরফে। 

এই ভাইরাল অডিওর প্রেক্ষিতে তৃণমূলের তারকা সাংসদ দেবের বিরুদ্ধে সিবিআই তদন্ত চেয়ে একটি মামলা হয় হাইকোর্টে। সেই বিষয়ে আদালত সিবিআইকে প্রশ্ন করলে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাই জানায়, এই অভিযোগের কোনও সারবত্তা নেই। তারপর সেই মামলা সোমবারই খারিজ করে দেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অমৃতা সিনহা ।  

এরপরে এবিপি আনন্দে প্রতিক্রিয়া জানাতে গিয়ে ঘাটালের দেব বলেন, 'তিন মাস ধরে যে অভিযোগ আমার উপর চাপানো হয়েছিল, আমি নাকি চাকরি দেব বলে টাকা নিয়েছি, আমি নাকি জড়িত আছি, আজকে সিবিআই থেকে আদালত সবাই বলে দিল এই অভিযোগের কোনও ভিত্তি নেই। আমার দল থেকে তো একজন এর বিরুদ্ধে কেসও করেছে, যে অডিওটাই ফেক। আজ সেটাই প্রমাণিত হল। এতদিন দেবকে যাঁরা বিশ্বাস করেছেন, যে দেব এটা করতে পারে না, আজকে তাদের সম্মানটা কোথাও যেন বাড়ল। আমি মাননীয় আদালতকে জোড় হাত করে ধন্যবাদ জানাতে চাইব...'  

ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী, অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়ের এক্স হ্যান্ডলে শেয়ার করা  অডিও ক্লিপ ঘিরে যখন রাজ্য রাজনীতিতে আলোড়ন পড়ে গিয়েছিল, তখন সেই  প্রেক্ষাপটেই শনিবার ভাইরাল অডিও বিতর্কে হুঁশিয়ারির সুর শোনা গিয়েছিল দেবের গলায়। তিনি প্রত্যয়ী সুরেই বলেছিলেন, 'হিরণদা বলছিলেন, তাহলে দেব ভয় পাচ্ছে কেন? আমি বলছি, পুলিশ কেন ED,CBI, FBI, যে যে এজেন্সি আছে পৃথিবীজুড়ে তাদেরকে লাগিয়ে দিন। এবং যারা যারা এই যে ভোট জেতার রাজনীতি যিনি করছেন, হিরণবাবু থেকে আরম্ভ করে তার যে সাঙ্গপাঙ্গ যারা আছে, তাদেরকে আমার মনে হয় তদন্তে চিহ্নিত করা হবে, এই যে ভুল প্রচার করা হচ্ছে, মানুষ জেতার জন্য়ে এতটা নীচে নেমে যাচ্ছে, এটা শুধু রাজনীতি না, দেশ পিছিয়ে যাচ্ছে।' 

এখন আদালতে সিবিআইয়ের কথায় কার্যত দেবের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভুলই প্রমাণিত হল। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

সেরা শিরোনাম

News Live: 'জীবিত অবস্থাতেই বস্তাবন্দি করে পুকুরে ফেলা হয় নাবালিকাকে', বারুইপুরে ধর্ষণ করে খুনের অভিযোগে, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট প্রকাশ্যে
'জীবিত অবস্থাতেই বস্তাবন্দি করে পুকুরে ফেলা হয় নাবালিকাকে', বারুইপুরে ধর্ষণ করে খুনের অভিযোগে, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট প্রকাশ্যে
Baruipur News: 'যারা এই ৩ কাণ্ড ঘটিয়েছেন, ভুগতে হবে', বারুইপুর কাণ্ডে বিপাকে এবার কারা ? কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'যারা এই ৩ কাণ্ড ঘটিয়েছেন, ভুগতে হবে', বারুইপুর কাণ্ডে বিপাকে এবার কারা ? কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Shyama Prasad Mukherjee: স্কুল থেকে বিশ্ববিদ্যালয়, বাংলার সিলেবাসে জুড়ছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবনী, ঘোষণা শুভেন্দু অধিকারীর
স্কুল থেকে বিশ্ববিদ্যালয়, বাংলার সিলেবাসে জুড়ছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবনী, ঘোষণা শুভেন্দু অধিকারীর
Ratna Debnath On Baruipur Incident: বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, কী প্রতিক্রিয়া অভয়ার মা রত্না দেবনাথের ?
বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, কী প্রতিক্রিয়া অভয়ার মা রত্না দেবনাথের ? "আমাদের সরকার.."

ভিডিও

Baruipur Incident : বারুইপুরকাণ্ডে মূল অভিযুক্ত-সহ ৩জন আটক, তদন্তে ৬ সদস্যের SIT গঠন
Amit Shah : শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫ ফুট উঁচু মূর্তির ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে শাহ
Suvendu Adhikari :
Amit Shah : শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তী উপলক্ষে কলকাতায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
Baruipur Incident :বারুইপুর সংলগ্ন ৩টি থানা এলাকায় BNS-এর ১৬৩ নম্বর ধারা লাগু, কড়া নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Gold Price: সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
Mexico vs England: নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
Maharashtra Rain : ১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
Donald Trump on Harry Kane : 'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
Dilip Ghosh : 'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
Mumbai Rain: ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
Debraj Chakraborty Arrest: অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
Embed widget