এক্সপ্লোর

South 24 Paraganas: কাকদ্বীপে বেডিংয়ের গুদামে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকল ও পুলিশবাহিনী

South 24 Paraganas News: এলাকায় ছড়িয়েছে আতঙ্ক, স্থানীয় মানুষেরা বাড়ি থেকে বেরিয়ে আসেন। পুলিশও এসেছে পৌঁছেছে ঘটনাস্থলে।

হিন্দোল দে, দক্ষিণ ২৪ পরগনা: বুধবারের সকালে বেডিংয়ের (bedding) গুদামে বিধ্বংসী অগ্নিকাণ্ড (fire)। দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপের (Kakdwip) ঘটনা।

কাকদ্বীপে রেলগেটের কাছে আগুন

দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপে রেলগেটের কাছে বেডিংয়ের গুদামে বিধ্বংসী আগুন লাগে। পুড়ে ছাই হয়ে যায় গোটা গুদাম। স্থানীয় বাসিন্দা সূত্রে খবর, সকাল সাড়ে ১০টা নাগাদ হারউড পয়েন্ট কোস্টাল থানা এলাকার নতুন রাস্তার রেলগেটের কাছে ওই বেডিংয়ের গুদামে আগুন লাগে। দাহ্য পদার্থ ও প্লাস্টিকের জিনিস মজুত থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। দমকলের একটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। এলাকায় ছড়িয়েছে আতঙ্ক, স্থানীয় মানুষেরা বাড়ি থেকে বেরিয়ে আসেন। পুলিশও এসেছে পৌঁছেছে ঘটনাস্থলে।                                                               

আগুনের তীব্র লেলিহান শিখা ও কালো ধোঁয়ায় ছেয়ে গেছে গোটা আকাশ। সেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি এখনও। সকাল সাড়ে ১০টা নাগাদ এলাকার বাসিন্দারা ও ব্যবসায়ীরা দেখতে পান ওই গুদামের ভিতর থেকে ধোঁয়া বের হচ্ছে। তৎক্ষণাৎ পুলিশ ও দমকলে খবর দেওয়া হয়। গোটা ঘটনায় এলাকার ব্যবসায়ীরা প্রচণ্ডভাবেই আতঙ্কিত। দমকল সূত্রে খবর, একটি ইঞ্জিন পৌঁছেছে সেখানে। আরও ইঞ্জিন পাঠানো হচ্ছে বলেও খবর। আগুন নিয়ন্ত্রণে আনতে দমকলকর্মীদের সাহায্য করছেন স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরাও।                                                                                                                         

আরও পড়ুন: Howrah Murder: হাওড়ায় শিশুকন্যার সামনে গুলি করে খুন মহিলাকে, মৃতা ঝাড়খণ্ডের অভিনেত্রী রিয়া কুমারী, জানালেন স্বামী

অন্যদিকে রাজারহাটের কাছে নারায়ণপুরে আসবাবের গুদামে বিধ্বংসী আগুন লাগে গত সোমবার রাত ১২টা নাগাদ। চারপাশ কালো ধোঁয়ায় ঢেকে যায়। কাছেই পেট্রোল পাম্প থাকায় আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। অবশেষে দমকলের ৪টি ইঞ্জিনের প্রায় ঘণ্টা দুয়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আসবাবের গুদামটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে মনে করছে দমকল। রাতেই ঘটনাস্থলে যান রাজারহাট-নিউটাউনের তৃণমূল বিধায়ক তাপস চট্টোপাধ্যায়। 

সেরা শিরোনাম

Bankura Food Inspection: খাবার তৈরিতে কি মানা হয় স্বাস্থ্যবিধি? বাঁকুড়ায় খাবারের দোকান, হোটেল-রেস্তোরাঁয় পুলিশ ও এনফোর্সমেন্ট বিভাগের নজরদারি
খাবার তৈরিতে কি মানা হয় স্বাস্থ্যবিধি? বাঁকুড়ায় খাবারের দোকান, হোটেল-রেস্তোরাঁয় পুলিশ ও এনফোর্সমেন্ট বিভাগের নজরদারি
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Sandipan Saha on BJP Inner Clash: দিকে দিকে বিজেপি-র গোষ্ঠীদ্বন্দ্ব, ফাটল মাথাও, ‘ঋতব্রত তৃণমূল’ বলল, ‘এরা কি সেই সুযোগসন্ধানী…?’
দিকে দিকে বিজেপি-র গোষ্ঠীদ্বন্দ্ব, ফাটল মাথাও, ‘ঋতব্রত তৃণমূল’ বলল, ‘এরা কি সেই সুযোগসন্ধানী…?’
West Bengal: রাতের অন্ধকারে রেললাইনে হাতির দল, ট্রেন থামিয়ে বাঁচালেন লোকো পাইলটরা
রাতের অন্ধকারে রেললাইনে হাতির দল, ট্রেন থামিয়ে বাঁচালেন লোকো পাইলটরা

ভিডিও

Serampore Fire Incident : শ্রীরামপুরের একটি আবাসনে আগুন । কীভাবে লাগল আগুন ? ABP Ananda Live
Rajnath Singh : আজ কলকাতায় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, যোগ দেবেন কী কী কর্মসূচীতে ?
Dilip Ghsoh : যদি আইনশৃঙ্খলার প্রশ্ন হয় তাহলে পুলিশ দেখবে, ছাড়বে না কাউকে : দিলীপ ঘোষ
Serampore News : শ্রীরামপুরের বটতলা এলাকার একটি আবাসনের মিটার বক্সে আগুন | Fire Incident
Enforcement Branch: বাঁকুড়ায় একের পর এক হোটেল, রেস্তোঁরায় হানা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Rahul Gandhi: ‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
Weather Alert: টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
Dilip Ghosh: পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
Saransh Jain: ক্যান্সার আক্রান্ত বাবার লেখা চিরকুট এখনও প্রেরণা সারাংশের, ৩৩ বছর বয়সে রূপকথার অভিষেক
ক্যান্সার আক্রান্ত বাবার লেখা চিরকুট এখনও প্রেরণা সারাংশের, ৩৩ বছর বয়সে রূপকথার অভিষেক
Mukesh Khanna: 'জন গণ মন' ভারতমাতার উদ্দেশে আদৌ লেখা নয়'... 'বন্দে মাতরম' নিয়ে ফের সরব মুকেশ খান্না
'জন গণ মন' ভারতমাতার উদ্দেশে আদৌ লেখা নয়'... 'বন্দে মাতরম' নিয়ে ফের সরব মুকেশ খান্না
Pizza Delivery Boy Death: পিৎজা ডেলিভারির সময়েই মৃত্যু ২৮ বছরের তরুণের, আচমকা বন্দুকবাজের হামলা, চোখের নিমেষে সব শেষ
পিৎজা ডেলিভারির সময়েই মৃত্যু ২৮ বছরের তরুণের, আচমকা বন্দুকবাজের হামলা, চোখের নিমেষে সব শেষ
Cooch Behar: গাড়ি উঠতেই হুড়মুড়িয়ে শীতলকুচিতে ভাঙল ব্রিজ, চরম সমস্যায় পড়েছেন দুই পাড়ের বাসিন্দারা
গাড়ি উঠতেই হুড়মুড়িয়ে শীতলকুচিতে ভাঙল ব্রিজ, চরম সমস্যায় পড়েছেন দুই পাড়ের বাসিন্দারা
Embed widget