এক্সপ্লোর

Dhupguri Poll Result 2023: পোস্টাল ব্যালট গণনায় এগিয়ে বিজেপি প্রার্থী তাপসী রায়

Dhupguri Election Result 2023: শুরুতে পিছিয়ে থেকেও এগিয়ে গেল বিজেপি। পোস্টাল ব্যালট গণনায় এগিয়ে বিজেপি প্রার্থী তাপসী রায়।

জলপাইগুড়ি: ধূপগুড়ি উপনির্বাচনে ভোটগণনা শুরু (Dhupguri Election Result 2023)। পোস্টাল ব্যালট গণনাতেই বিজেপি-তৃণমূল হাড্ডাহাড্ডি লড়াই। শুরুতে পিছিয়ে থেকেও এগিয়ে গেল বিজেপি। পোস্টাল ব্যালট গণনায় এগিয়ে বিজেপি প্রার্থী তাপসী রায়। পোস্টাল ব্যালটে বিজেপি পেয়েছে ৪১৮টি ভোট। তৃণমূল পেয়েছে ১৬০ ভোট, বামপ্রার্থী পেয়েছেন ১২৭টি ভোট।

উল্লেখ্য, ৬ রাজ্যের ৭ বিধানসভায় উপনির্বাচনের ফল ঘোষণা। তার মধ্য়ে অন্য়তম উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি বিধানসভা কেন্দ্র। ২০২১-এর নির্বাচনে, এই কেন্দ্রটি দখল করেছিল বিজেপি। এবার তৃণমূল বনাম বিজেপি বনাম বাম-কংগ্রেসের যৌথ প্রার্থী। উপনির্বাচনে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতার ফল কী হবে? নিশ্চিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গণনাকেন্দ্র, পঞ্চায়েত নির্বাচন (Panchayat Election) থেকে অভিজ্ঞতা নিয়ে, কাউকে ধারে পাশে ঘেঁষতে দিচ্ছে না। 

১৯৭৭-এ যেবার বামফ্রন্ট প্রথম রাজ্যের ক্ষমতায় এল, সেই তখন থেকেই ধূপগুড়ি বিধানসভা (Dhupguri Vidhan Sabha) ছিল বামেদের দখলে। ২০১৬-তে প্রথমবার বামেদের হারিয়ে এই কেন্দ্রে জয়ী হন তৃণমূলের মিতালি রায়। তবে ২০১৯-এ উত্তরবঙ্গের নির্বাচনী সমীকরণ বদলে দেয় বিজেপি। গেরুয়া ব্রিগেডের দখলেই যায় জলপাইগুড়ি লোকসভা।  যার ৭টি বিধানসভার একটি হল ধূপগুড়ি। এই কেন্দ্রে ১৭ হাজার ৭৬৬ ভোটে এগিয়েছিলেন বিজেপি প্রার্থী জয়ন্ত রায়। এর ২ বছর পরে, ২০২১-এর বিধানসভা নির্বাচনে তৃণমূলেরই মিতালি রায়কে হারিয়ে ধূপগুড়ি বিধানসভা দখল করেন বিজেপির বিষ্ণুপদ রায়। তবে লোকসভার লিড অনেকটাই কমে যায়। জয়ের ব্যবধান নেমে আসে ৪ হাজার ৩৫৫-তে। 
 
২ বছরের ব্যবধান। বিজেপি বিধায়কের মৃত্যুতে এবার উপনির্বাচন হল ধূপগুড়িতে। ময়দানে ৩ পক্ষ। এবারের ভোটে মূল ফ্যাক্টর হিসাবে যে যে বিষয়গুলি উঠে এসেছে, তা হল, ধূপগুড়িকে মহকুমায় উন্নীত করার প্রতিশ্রুতির ফল কি পাবে তৃণমূল? চা বাগান এলাকায় নিজস্ব ভোটব্যাঙ্ক অটুট রাখতে পারবে বিজেপি? তৃণমূল ছেড়ে মিতালি রায়ের হঠাৎ বিজেপিতে যোগদানে কার লাভ, কার ক্ষতি হবে? সিপিএম ও কংগ্রেসের জোট কি কোনও প্রভাব ফেলতে পারবে?

আরও পড়ুন, শেষ হাসি হাসবে কে ? আজ ধূপগুড়ি উপনির্বাচনের ফল ঘোষণা

সূত্রের খবর, উপনির্বাচনের গণনায় যাতে পঞ্চায়েত ভোটের মতো অশান্তি না হয়, সেই জন্য উপযুক্ত পদক্ষেপ নিতে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছেন জলপাইগুড়ির বিজেপি সাংসদ জয়ন্ত রায়। উল্টোদিকে, বিজেপি শাসিত ত্রিপুরার ২টি কেন্দ্রে উপনির্বাচনের ফল ঘোষণা শুক্রবার। তার আগে বিজেপি-র বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ এবং নির্বাচন কমিশন পুনর্নির্বাচনের দাবি না মানায়,গণনা বয়কটের ডাক দিয়েছে সিপিএম।

 

 

সেরা শিরোনাম

মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
West Bengal Fire: অগ্নিবিধি উড়িয়ে হোটেল, মানুষের জীবন নিয়ে ছিনিমিনির নেপথ্যে কোন অঙ্ক? কী উঠে এল সমীক্ষায়?
অগ্নিবিধি উড়িয়ে হোটেল, মানুষের জীবন নিয়ে ছিনিমিনির নেপথ্যে কোন অঙ্ক? কী উঠে এল সমীক্ষায়?
Kolkata Hotel Fire: নিউ মার্কেটের হোটেলে আগুনের গ্রাসে মৃত্যু বাংলাদেশের সাংবাদিকের, মৃত তাঁর পরিবারের আরও ৩
নিউ মার্কেটের হোটেলে আগুনের গ্রাসে মৃত্যু বাংলাদেশের সাংবাদিকের, মৃত তাঁর পরিবারের আরও ৩
Bankura Bridge: টানা বৃষ্টিতে জলের তলায় কেঞ্জাকুড়া সেতু, বন্ধ যাতায়াত, সমস্যায় দুই পাড়ের বাসিন্দারা
টানা বৃষ্টিতে জলের তলায় কেঞ্জাকুড়া সেতু, বন্ধ যাতায়াত, সমস্যায় দুই পাড়ের বাসিন্দারা

ভিডিও

Md Selim |
Primary Tet News | শূন্যপদের স্বচ্ছ তালিকা প্রকাশ করে অবিলম্বে নিয়োগের দাবিতে মিছিল
Suvendu Adhikari: কাল আকাশপথে প্লাবিত এলাকা পরদির্শনে মুখ্যমন্ত্রী
Mahua Moitra: সমনেও গরহাজির, মহুয়া মৈত্রের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
Bankura News | CJP আন্দোলনকারীর বাবাকে হত্যার অভিযোগ, ঘটনাস্থলে ফরেন্সিক দল | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget