এক্সপ্লোর

Fakir Chand College: ছাত্র সংসদে বহিরাগতদের হস্তক্ষেপ! বিক্ষোভে উত্তাল ফকির চাঁদ কলেজ

Diamond Harbour News: এর মধ্যেই, এ দিন ছাত্র সংসদের গেটে তালা ঝুলিয়ে দেওয়া হয়। আর এই তালা ঝোলানো নিয়েই নতুন করে চাপানউতোর শুরু হয়েছে।

শান্তনু নস্কর, ডায়মন্ড হারবার: বিক্ষোভে উত্তাল হয়ে উঠল ডায়মন্ড হারবারের (Diamond Harbour News) ফকিরচাঁদ কলেজ (Fakir Chand College)। ছাত্র সংসদে বহিরাগতদের হস্তক্ষেপের বিরুদ্ধে প্রতিবাদ। কলেজের অধ্যক্ষের আচরণ নিয়েও অসন্তোষ। তার জেরেই তেতে উঠেছে ফকিরচাঁদ কলেজ। বিগত কয়েক দিন ধরে লাগাতার বিক্ষোভ চলছে সেখানে। অধ্যক্ষের উপস্থিতিতে বিক্ষোভের ঝাঁঝ বরং বেড়েছে। 

কলেজের অধ্যক্ষের আচরণ নিয়েও অসন্তোষ ছাত্রদের মধ্যে

দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারের ফকিরচাঁদ কলেজ বিগত কয়েক দিন ধরেই উত্তপ্ত। তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) সদস্যরা কলেজের মধ্যে বিক্ষোভ দেখাচ্ছেন বলে অভিযোগ। তার জেরে গত কয়েক দিনে কলেজে উপস্থিত হননি অধ্যক্ষ সৌমেন চন্দ। মঙ্গলবার ফের কলেজে আসেন তিনি। তাতে পরিস্থিতি আরও তেতে ওঠে। 

এ দিন সৌমেনবাবু কলেজে আসার পর প্রায় আধ ঘণ্টা ধরে বিক্ষোভের ঝাঁঝ বেড়ে চলে। ছাত্র সংসদে বহিরাগতরা হস্তক্ষেপ করছেন এবং তাতে অধ্যক্ষের প্রচ্ছন্ন মদত রয়েছে বলে অভিযোগ করেন পড়ুয়াদের একাংশ। যদিও বহিরাগত হস্তক্ষেপের কথা অস্বীকার করেছেন অধ্যক্ষ সৌমেনবাবু। কিন্তু তাতেও পরিস্থিতি শান্ত হওয়ার ইঙ্গিত নেই এখনও পর্যন্ত। 

আরও পড়ুন: IND vs SL 1st ODI: রোহিতকে সামনে দেখে আবেগাপ্লুত অনুরাগী, নিজের আচরণে মন জিতলেন ভারতীয় অধিনায়ক

এর মধ্যেই, এ দিন ছাত্র সংসদের গেটে তালা ঝুলিয়ে দেওয়া হয়। আর এই তালা ঝোলানো নিয়েই নতুন করে চাপানউতোর শুরু হয়েছে। বিক্ষোভকারীদের দাবি, অধ্যক্ষের নির্দেশেই ওই তালা ঝোলানো হয়েছে। যদিও চতালা ঝোলানোর নির্দেশ দেওয়ার কথা অস্বীকার করেছেন সৌমেনবাবু। অভিযোগ উড়িয়ে দিয়েছেন তিনি। 

যে ভাবে গত কয়েক দিন ধরে লাগাতার বিক্ষোভ চলছে, তাতে যত দ্রুত সম্ভব কলেজে স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনার আবেদন করেছেন সৌমেনবাবু। তাঁর দাবি, ফকিরচাঁদ কলেজে কোনও নির্বাচিত ছাত্র সংসদ নেই। তার জন্য প্রশাসনিক এবং রাজনৈতিক ক্ষেত্র থেকে উচ্চস্তরের কিছু প্রাক্তনীর সাহায্য নেওয়ার নির্দেশ এসেছিল তাঁর কাছে। সেই নির্দেশ পালন করতে গিয়েই বিক্ষোভের মুখে পড়তে হচ্ছে বলে দাবি সৌমেনবাবুর।

যত দ্রুত সম্ভব কলেজে স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনার আবেদন অধ্যক্ষের

সৌমেনবাবুর দাবি, বেছে বেছে কয়েক জন ছাত্র সংসদের দায়িত্ব নিজেদের হাতে চাইছেন। তার জন্যই আন্দোলন করছেন তাঁরা। এমনকি আন্দোলনকারীদের মধ্যেও বহিরাগত রয়েছে বলে দাবি করেন তিনি। সৌমেনবাবু জানান, তিনি যা নির্দেশ পেয়েছেন, তা পালন করছেন। যে যেমন, তার সঙ্গে তেমন ব্যবহার করা হয়েছে। যদিও আন্দোলনকারীদের দাবি, তাঁরা কলেজেরই পড়ুয়া। কিন্তু বহিরাগতদের কথা মতো কাজ চলে সেখানে। প্রতিবাদ জানাতে গেলে অধ্যক্ষ তাঁদের অপমান করে বার করে দেন।  

সেরা শিরোনাম

News Live Updates: কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে থেকে সরানো হচ্ছে অস্থায়ী কাঠামো
কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে থেকে সরানো হচ্ছে অস্থায়ী কাঠামো
Cyclone Alert: বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের চোখরাঙানি? সপ্তাহান্তে তৈরি হতে পারে নিম্নচাপ, সপ্তাহের মাঝামাঝি বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে
বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের চোখরাঙানি? সপ্তাহান্তে তৈরি হতে পারে নিম্নচাপ, সপ্তাহের মাঝামাঝি বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে
TMC News: ‘দিদি নিজের জায়গায় ফোঁটা দিতে পারছেন না, ঘোষণা করছে গাড়ি পেটানো কুণাল, I.N.D.I.A জোটকে কী বলবেন?’, মমতাকে কটাক্ষ মদনের
‘দিদি নিজের জায়গায় ফোঁটা দিতে পারছেন না, ঘোষণা করছে গাড়ি পেটানো কুণাল, I.N.D.I.A জোটকে কী বলবেন?’, মমতাকে কটাক্ষ মদনের
TMC News: বিজেপি-তে যোগ দেবেন মমতার ভাই বাবুন? নিজেই ইঙ্গিত দিলেন, ভাইফোঁটা নিলেন চন্দ্রিমার কাছ থেকে
বিজেপি-তে যোগ দেবেন মমতার ভাই বাবুন? নিজেই ইঙ্গিত দিলেন, ভাইফোঁটা নিলেন চন্দ্রিমার কাছ থেকে

ভিডিও

CM Suvendu Adhikari:
Sovandeb Chattopadhyay:
Bhaiphonta 2026: ভাইফোঁটায় মেতে উঠলেন BJP বিধায়ক রুদ্রনীল ঘোষ | Rudranil Ghosh | ABP Ananda
Kolkata-Sairang Express Derails: বেলাইন কলকাতা-সাইরাং এক্সপ্রেস, আহত বেশ কয়েকজন | ABP Ananda
Bhaiphonta 2026: বালির বাড়িতে ঘটা করে ভাইফোঁটার অনুষ্ঠান পালন করলেন CPM নেত্রী Dipsita Dhar | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget