এক্সপ্লোর

Abhishek Banerjee: "আসুক দাদা, ফিরুক স্বচ্ছতা," অভিষেক-কে রাজ্য প্রশাসনে চেয়ে পোস্ট একাধিক তৃণমূল নেতার

TMC News: অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রাজ্য প্রশাসনে আনার দাবি জানিয়ে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন ডায়মন্ডহারবারের একাধিক তৃণমূল কংগ্রেস নেতা।

কলকাতা: আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে জুনিয়র চিকিৎসককে ধর্ষণ ও খুনের (RG Kar Doctor Death Case) প্রতিবাদে রাজ্যজুড়ে ঝড় উঠেছে। রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হয়েছে বিরোধী রাজনৈতিক দল থেকে শুরু করে  সাধারণ মানুষ। এই পরিস্থিতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) রাজ্য প্রশাসনের আনার দাবিতে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন ডায়মন্ডহারবারের একাধিক তৃণমূল নেতা।

আরও পড়ুন: East Midnapore: আর জি কর-কাণ্ডের আবহে নির্দেশিকা বিতর্ক, ৯৩জন চিকিৎসককে নোটিস

এই সংক্রান্ত প্রচুর সোশ্যাল মিডিয়া পোস্টে লেখা হয়েছে, "আসুক দাদা, ফিরুক স্বচ্ছতা।" সোশ্যাল মিডিয়াতে এই পোস্ট করে ডায়মন্ডহারবারের একাধিক তৃণমূল নেতা উল্লেখ করেছেন যে, রাজ্য সরকারের বিরুদ্ধে যখন একাধিক বিষয়ে স্বচ্ছতার অভিযোগ উঠছে। তখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ই পারেন এই অবস্থার পরিবর্তন ঘটাতে। লোকসভা নির্বাচনে যেমন তিনি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে শত অপপ্রচার সত্ত্বেও দলের ভালো ফলাফলের নেপথ্যে ছিলেন। তেমনি এবারও এই পরিস্থিতিতে তাঁকেই দরকার রাজ্যের মানুষের মনোভাব পরিবর্তন ও সরকারে স্বচ্ছতার পরিবেশ ফিরিয়ে আনার বিষয়ে দরকার।

আরও পড়ুন: Adhir ON RG Kar: "নিজেদের বাঁচাতে তদন্তকে বিপথে চালানোর চেষ্টা করেছে সরকার", RG কর কাণ্ড নিয়ে বিস্ফোরক অধীর

এপ্রসঙ্গে সোশ্যাল মিডিয়াতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রাজ্য প্রশাসনের নিয়ে আসার বিষয়ে দাবি করা তৃণমূল নেতাদের বক্তব্য, রাজ্যের একাধিক নেতা ও প্রাক্তন মন্ত্রী দুর্নীতির দায়ে বর্তমানে জেলবন্দি রয়েছেন। এর মাঝেই আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে জুনিয়র চিকিৎসকের মৃত্যুর ঘটনায় রাজ্য প্রশাসন ও সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে। এই পরিস্থিতিতে একমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যাই পারেন রাজ্য প্রশাসনে এসে এতে স্বচ্ছতা ফেরাতে। তিনি শক্ত হাতে হাল ধরলেই রাজ্য প্রশাসনের প্রতি সাধারণ মানুষের যে ক্ষোভ তৈরি হয়েছে তা প্রশমিতও হবে। সেই সঙ্গে স্বচ্ছতার সঙ্গে পরিচালিত হবে সরকার।

প্রসঙ্গত উল্লেখ্য, এর আগেও একাধিকবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রাজ্য প্রশাসনে নিয়ে আসার দাবি জানিয়েছেন একাধিক তৃণমূল নেতা। কিন্তু, তারপরও রাজ্য প্রশাসনে দেখা যায়নি তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদককে।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: RG Kar Case: প্রেসক্রিপশনে 'Justice For RG Kar' স্টিকার, অভিনব প্রতিবাদ রায়গঞ্জের চিকিৎসকের

 

সেরা শিরোনাম

News Live Updates: গ্রেফতারির পরের দিনই অভিজিৎ দীপকের জামিন
গ্রেফতারির পরের দিনই অভিজিৎ দীপকের জামিন
Suvendu Adhikari:
"ওড়িশার ১৩টি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে ABVP-র বিপুল জয়", অভিনন্দন পোস্ট মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
CPIM Bookstall: কোথাও ভাঙা হচ্ছে, কোথাও অভিযোগ আগুন লাগানোর, পুজোয় রাজনৈতিক চাপানউতোরের কেন্দ্রে CPIM-র বুকস্টল
কোথাও ভাঙা হচ্ছে, কোথাও অভিযোগ আগুন লাগানোর, পুজোয় রাজনৈতিক চাপানউতোরের কেন্দ্রে CPIM-র বুকস্টল
West Bengal News Live Updates: ফেস্টিভ মুডে কলকাতা, ভক্তের ভিড়ে সরগরম পুজো মণ্ডপ, রাস্তায় মানুষের ঢল, নানা জায়গায় থিমের লড়াই
ফেস্টিভ মুডে কলকাতা, ভক্তের ভিড়ে সরগরম পুজো মণ্ডপ, রাস্তায় মানুষের ঢল, নানা জায়গায় থিমের লড়াই

ভিডিও

Mamata Banerjee: 'তোমাদের দিদি দৃঢ়ভাবে তোমাদের পাশে আছে', CJP-র পাশে থাকার বার্তা মমতার | ABP Ananda
Calcutta High Court: রাজ্যে স্ট্যাম্প পেপারের 'আকাল', অভিযোগ তুলে জনস্বার্থ মামলা | ABP Ananda
Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget