এক্সপ্লোর

Dibyendu Adhikari : দুর্ঘটনার কবলে দিব্যেন্দু অধিকারীর গাড়ি, অল্পের জন্য বড়সড় বিপদ থেকে রক্ষা

Suvendu Adhikari Brother Accident : গাড়ি আচমকা ব্রেক কষায় আঘাত লাগে দিব্যেন্দু অধিকারীর বুক-হাতে। 

ঋত্বিক প্রধান, পূর্ব মেদিনীপুর : পূর্ব মেদিনীপুরের মারিশদায় জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে দিব্যেন্দু অধিকারীর গাড়ি (Dibyendu Adhikari Accident)। অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলেও তমলুকের সাংসদের বুক-হাতে চোট লেগেছে। 

হলদিয়া থেকে কাঁথি ফেরার সময় মারিশদায় দুর্ঘটনার কবলে পড়ে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) গাড়ি। ১১৬ বি জাতীয় সড়কে একটি লরিতে ওভারটেক করার সময় দুর্ঘটনা। জানা যাচ্ছে, একটি গাড়িকে ওভারটেক করার সময় সামনে হঠাৎ একটি কুকুর চলে আসায় গাড়ি আচমকা ব্রেক কষায় আঘাত লাগে দিব্যেন্দু অধিকারীর বুক-হাতে। সাংসদ নিজেও জানিয়েছেন, "বুকের পাঁজরে এবং আঙুলের হাড়ে কিছুটা আঘাত রয়েছে"।

শনিবার বিকেলে হলদিয়াতে (Haldia) একটি কর্মসূচিতে গিয়েছিলেন দিব্যেন্দু অধিকারী। সেখান থেকে কাঁথিতে বাড়ি ফেরার পথে মারিশদায় দুর্ঘটনার কবলে পড়ে তাঁর গাড়ি। পুলিশ সূত্রে খবর, জাতীয় সড়কে একটি লরিকে টপকে এগিয়ে চলেছিল সাংসদের কনভয়। তখনই ঘটে বিপত্তি। রাস্তায় একটি কুকুর চলে আসায়, তার প্রাণ বাঁচাতে তীব্র গতিতে ব্রেক কষেন দিব্যেন্দুর গাড়ির চালক।

জাতীয় সড়কে দ্রুতগতিতে গাড়ি ছুটতে ছুটতে হঠাৎই ব্রেক কষায় সিট থেকে কার্যত ছিটকে সামনের অংশে গিয়ে ধাক্কা খান শুভেন্দুর ভাই। যার জেরে আঘাত লাগে বুকে ও হাতে। যদিও সৌভাগ্যবশত বড় কোনও বিপত্তি ঘটেনি। সাংসদের দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত দুর্ঘটনাস্থলে পৌঁছয় মারিশদা থানার পুলিশ (Marishda Police Station)। দুর্ঘটনার অভিঘাত কাটিয়ে দ্রুত সেখান থেকে বাড়িতে ফিরে আসেন তমলুকের সাংসদ।

বাড়ি ফেরার পর পারিবারিক চিকিৎসককে ডেকে পাঠানো হয়। তারপর তাঁর তত্ত্বাবধানেই শুরু হয়েছে চিকিৎসা। জানা যাচ্ছে, আঘাত লাগার জেরে খানিক বিশ্রাম নে্ওয়ার পরামর্শই দেওয়া হয়েছে সাংসদকে।                                                                                                         

 

আরও পড়ুন- সুড়ঙ্গ-যন্ত্রণা ঘোচাতে যন্ত্র ছেড়ে আস্থা মানুষে, অন্ধকার কাটিয়ে আলোর মরিয়া খোঁজ

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Update: সোনা-টাকা উদ্ধারের পর বেপাত্তা টুলু, জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
সোনা-টাকা উদ্ধারের পর বেপাত্তা টুলু, জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
Suvendu Adhikari on Money Recovery: '১ জেলা থেকে ১৫ হাজার কোটি...', তৃণমূল আমলে বীরভূমে কত দুর্নীতি হয়েছে, হিসাব দিলেন মুখ্যমন্ত্রী
'১ জেলা থেকে ১৫ হাজার কোটি...', তৃণমূল আমলে বীরভূমে কত দুর্নীতি হয়েছে, হিসাব দিলেন মুখ্যমন্ত্রী
Satabdi Roy: প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ, 'বিজেপিতে যোগ দেওয়ার অফার আসলে...' প্রশ্ন শুনে কী করলেন শতাব্দী রায়?
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ, 'বিজেপিতে যোগ দেওয়ার অফার আসলে...' প্রশ্ন শুনে কী করলেন শতাব্দী রায়?
অডি, BMW-সহ ২৪২টি গাড়ি! আর কী কী সম্পত্তির মালিক মহম্মদ নাজিবুদ্দিন ওরফে টুলু মণ্ডল
অডি, BMW-সহ ২৪২টি গাড়ি! আর কী কী সম্পত্তির মালিক মহম্মদ নাজিবুদ্দিন ওরফে টুলু মণ্ডল

ভিডিও

Abhishek Banerjee | ওষুধ থেকে USG, সেবাশ্রয় ঘিরে একের পর এক অভিযোগ! | ABP ANANDA LIVE
School Uniform News | 'পড়ুয়াদের ইউনিফর্মের রং নির্বাচনে সম্পূর্ণ স্বাধীনতা স্কুল কর্তৃপক্ষের', জানালেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন
Jalpaiguri News | জলপাইগুড়িতে ডিম-বিক্ষোভের মুখে পুর চেয়ারম্যান
Rahul Gandhi on Paper Leak Bill | 'সিস্টেমের পরিবর্তন না হলে, প্রশ্নফাঁস বন্ধ হবে না'
India vs Brazil | ফিফা ফ্রেন্ডলি খেলতে প্রথমবার ভারতে আসছে ব্রাজিলের সিনিয়র টিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
ITR Filing 2026 : বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার টাকা এখনও পাননি? সমাধানে নয়া উদ্যোগ 'বিজেপির মহিলা মোর্চা'র, কী করবেন, জানালেন অগ্নিমিত্রা
অন্নপূর্ণা যোজনার টাকা এখনও পাননি? সমাধানে নয়া উদ্যোগ 'বিজেপির মহিলা মোর্চা'র, কী করবেন, জানালেন অগ্নিমিত্রা
ITR Filing 2026 : ১০০০, ৫০০০ না তারও বেশি জরিমানা দিতে হবে ? আজ আয়কর রিটার্ন ফাইলের লাস্ট ডেট, না করলেই সমস্যা বাড়বে
১০০০, ৫০০০ না তারও বেশি জরিমানা দিতে হবে ? আজ আয়কর রিটার্ন ফাইলের লাস্ট ডেট, না করলেই সমস্যা বাড়বে
ITR Filing 2026: ট্যাক্স ফ্রি ইনকাম হলেও ITR ফাইল করতেই হবে, এই ৯ বিষয়ে আপনি জানেন তো ?
ট্যাক্স ফ্রি ইনকাম হলেও ITR ফাইল করতেই হবে, এই ৯ বিষয়ে আপনি জানেন তো ?
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Suvendu Adhikari : কাশ্মীরের জঙ্গিদের টার্গেট তিনি ? হুমকি পেয়েছিলেন আরেক মন্ত্রীও? কী জানালেন শুভেন্দু অধিকারী?
কাশ্মীরের জঙ্গিদের টার্গেট তিনি ? হুমকি পেয়েছিলেন আরেক মন্ত্রীও? কী জানালেন শুভেন্দু অধিকারী?
Embed widget