এক্সপ্লোর

Kolkata: ইকোপার্কে প্রাতঃভ্রমণে এসে জয় শ্রীরাম স্লোগান ইস্যুতে মমতাকে কী বললেন দিলীপ ঘোষ?

Dilip Ghosh Update: ভারত এক্সপ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে জয় শ্রীরাম স্লোগান নিয়েও কথা বলেন দিলীপ ঘোষ তিনি কী বলেন?

রঞ্জিত সাউ, নিউটাউন: শনিবার সকালে নিউটাউন ইকোপার্কে প্রাতঃভ্রমণে আসেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ। সেখানেই বিভিন্ন ইস্যু নিয়ে মুখ খোলেন তিনি। তবে তার মধ্যে গতকাল বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে জয় শ্রীরাম স্লোগান নিয়েও কথা বলেন দিলীপ ঘোষ তিনি কী বলেন?

মমতার আচরণ

দিলীপ ঘোষ বলেন, ''উনি নাম, বদনামের ধার ধারেন না। টাকার থলি নিয়ে রাজ্যে রাজ্যে ঘোরেন। কিন্তু কিছু করতে পারেন না। কারণ ওনার এই আচরণ। আমাদের দেশে বন্দে মাতরম বলতে আইনি বাধা নেই। জয় শ্রীরাম বলতেও বাধা নেই। উনি ক্ষেপে যাচ্ছেন কেন? আমাদের পিছনে তো রেগুলার জয় বাংলা বলছেন। আমরা কি ক্ষেপে যাই? যদি আপনার জয় শ্রীরাম শুনতে আপত্তি থাকে, বিধানসভায় বিল নিয়ে আসুন। রোজ তো কিছু না কিছু বিল আনেন। বিল এনে পাস করিয়ে রাজ্যে জয় শ্রীরাম নিষিদ্ধ করে দিন। ইংরেজরা সার্কুলার জারি করে দেশে বন্দে মাতরম বলা বন্ধ করেছিল। তৃণমূল জয় শ্রীরাম ব্যান করে দিক। মানুষ বুঝে যাবে, এরা কারা?''

এতো বোঝালেন অশ্বিনী বৈষ্ণব, তাও অনড় মমতা

এই বিষয় দিলীপ ঘোষ বলেন, ''ওনার রাজনীতিটাই নেগেটিভ পলিটিকস। শুধু নাটক। আপনি তো জয় শ্রীরাম বলায় কিছু লোককে জেলে ঢুকিয়েছিলেন। সারা বাংলার লোক ক্ষেপে আছে। এ জিনিস গণতন্ত্রে চলতে পারে না। আপনারা তো সরকারি অনুষ্ঠানে আমাদের এমপি, এমএলএ-দের ডাকেন না। আমরা তো তাও ডেকেছি। সম্মান দেওয়ার চেষ্টা করেছি। এই প্রকল্পে ওনার কোনো অবদান নেই। উনি রাতে শুয়ে শুয়ে একদিন স্বপ্ন দেখেছিলেন। সেই স্বপ্ন সফল করেছেন মোদীজী। সেখানে গেস্ট হয়ে তারা আপনার রাজ্যে এসেছেন। আপনি এমন ভাব করছেন, যেন মহাভারত অশুদ্ধ হয়ে গেছে। 

মঞ্চে শুভেন্দু, নিশীথ, সুকান্ত থাকায় আপত্তি মমতার?

ওনার রেলের সঙ্গে কি সম্পর্ক? ওনার জন্মের আগে থেকে হাওড়ায় ট্রেন চলছে। বন্দে ভারত মোদিজী উপহার দিয়েছেন। তাঁর দলের নেতা মন্ত্রীরা আসবে না তো কে আসবে? আমি তো মঞ্চে উঠিনি। পিছনে বসে ওনার নাটক দেখছিলাম। অনুষ্ঠান যখন চলছে, মোদি ভাসন দিচ্ছেন, উনি তখন মুখ্য সচিবের সঙ্গে গল্প করছেন। আপনার গল্প করার জন্য তো নবান্ন আছে। সেখানে করুন। বাঙালির যেটুকু মান সম্মান ছিল, এরা ডুবিয়ে দিচ্ছে। 

২০২৩-এ কি পালাবদল হবে?

বাংলার মানুষ ঠিক করবে দিদিমণির পাগলামি বাড়বে কিনা। আমরা সুশাসন দেওয়ার রাজনীতি করি। মানুষকে ভিক্ষা দেওয়ার রাজনীতি করিনা। অন্যের কাছে টাকা চেয়ে নিয়ে এসে অন্যকে দেওয়া। এই রাজনীতি আমাদের নয়। দেশের সব রাজ্য এগোচ্ছে। পশ্চিমবঙ্গ পিছিয়ে যাচ্ছে। এই ধরনের নেগেটিভ পলিটিকস এবার বন্ধ হোক। নাহলে বাংলার মানুষ নিজেরাই এটা বন্ধ করে দেবে। বাংলার মানুষ তাকিয়ে আছে। গা জোয়ারি রাজনীতি, পুলিস, গুন্ডা, কেস কামারি দিয়ে মানুষকে বেশিদিন আটকে রাখা যাবে না। সর্বত্র দুর্নীতি। মানুষ রাস্তায় বেরিয়ে মুখ্যমন্ত্রীর চোখে চোখ রেখে প্রশ্ন করতে শুরু করেছে। পঞ্চায়েত নেতারা পদত্যাগ করে পালিয়ে যেতে চাইছেন। পালিয়ে কোথায় যাবেন? যা টাকা ঝেড়েছ সব মানুষ কেড়ে নেবে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NRS Nurse Death: NRS-এ নার্সের রহস্যমৃত্যু, সেই সময় কারা ছিলেন সেখানে? কীভাবে পেলেন ইঞ্জেকশন? সিসিটিভিতে দেখা গেল?
NRS-এ নার্সের রহস্যমৃত্যু, সেই সময় কারা ছিলেন সেখানে? কীভাবে পেলেন ইঞ্জেকশন? সিসিটিভিতে দেখা গেল?
West Bengal News Live : ৬ বছর আগে শমীকের ওপর হামলা, অভিযুক্ত অভিষেক-সহ ৭৯ জন
৬ বছর আগে শমীকের ওপর হামলা, অভিযুক্ত অভিষেক-সহ ৭৯ জন
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
West Bengal Weather : যে কোনও সময় প্রকৃতির তাণ্ডব, আকাশ ভেঙে বৃষ্টি, এই এলাকাগুলিকে সতর্ক করল IMD
যে কোনও সময় প্রকৃতির তাণ্ডব, আকাশ ভেঙে বৃষ্টি, এই এলাকাগুলিকে সতর্ক করল IMD

ভিডিও

Air India: দিল্লি-ফুকেত উড়ানে বিপত্তি, গাঁজা খেয়ে ককপিটে পাইলট?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৩.৮.২৬)।নেতাজিকে 'দেশদ্রোহী' বলা অনন্ত মহারাজের 'বঙ্গবিভূষণ' কাড়ল সরকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Embed widget