এক্সপ্লোর

Dilip Ghosh: যতদিন আয়ের সুযোগ আছে, ততদিনই MLA-MP'রা দিদির সঙ্গে আছেন, দাবি দিলীপের

Dilip Ghosh on Mamata Banerjee: দিলীপ ঘোষ বলেন, 'বাংলায় বিজেপির সরকার গঠন শুধু সময়ের অপেক্ষা। লোকসভা-বিধানসভায় মানুষ ভোট দিয়ে বুঝিয়ে দিয়েছে, বিজেপিই বাংলার ভবিষ্যৎ।'

বিশ্বজিৎ দাস, খড়গপুর: অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) সিবিআইয়ের (CBI) নোটিস (Notice) থেকে মমতার (Mamata Banerjee) শাহকে (Amit Shah) আক্রমণ, সব নিয়ে সোমবার উত্তপ্ত ছিল রাজ্য-রাজনীতি। এবার সেই প্রসঙ্গেই সুর চড়ালেন বিজেপির (BJP) সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। 

এদিন পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর শহরে প্রাতঃভ্রমণে বেরিয়ে খড়গপুর শহরের বোগদা এলাকায় বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে চা চক্রে যোগ দেন দিলীপ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে মমতা বন্দ্যোপাধ্যায়ের আক্রমণ প্রসঙ্গে তিনি বলেন, 'বাংলায় বিজেপির সরকার গঠন শুধু সময়ের অপেক্ষা। লোকসভা-বিধানসভায় মানুষ ভোট দিয়ে বুঝিয়ে দিয়েছে, বিজেপিই বাংলার ভবিষ্যৎ। কংগ্রেস থেকে সিপিএম, এখন তৃণমূল, এরপর ক্ষমতায় আসবে বিজেপি। অমিত শা ৩৫টি আসনের কথা বলেছেন, যার সম্ভাবনা রয়েছে। ২০১৯-এ ১৮টি আসন পেতেই দলে দলে তৃণমূল থেকে বিজেপিতে যোগ দিয়েছিল। যতদিন আয়ের সুযোগ আছে, ততদিনই এমএলএ-এমপিরা দিদির সঙ্গে আছেন। যেদিন একটু এদিক-ওদিক হবে, সব পালাবে।' 

অন্যদিকে, কেউ খারাপ কিছু করলে, আইনি ব্যবস্থা হবে, সরকারে আঁচ পড়বে না। প্রতিক্রিয়া কুণাল ঘোষের। 

যদিও মুখ্যমন্ত্রী বলছেন ইডি, সিবিআইকে দিয়ে ভয় দেখানো চলছে। অন্যান্য বিজেপি শাসিত রাজ্যে ইডি, সিবিআই যায় না কেন? সে প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, 'যেখানে দুর্নীতি সেখানে ইডি, সিবিআই যাবে। এর আগেও তো বিজেপির রাজত্ব ছিল। তখন কংগ্রেসের ক্ষমতা হয়নি সিবিআই পাঠাতে। এখানে বারবার এসেছে নারদা-সারদা কেলেঙ্কারি নিয়ে তখন তো বিজেপি ছিল না। আসলে সমস্ত নেতা, মন্ত্রী ,এমপি, এমএলএ দুর্নীতিতে ছেয়ে গেছে। যেখান থেকে এই উৎসাহ অনুপ্রেরণাটা এসেছে এখন তীর ওদিকে যাচ্ছে। এমএলএ পালাচ্ছে, ঘর ছেড়ে পুকুরে ফোন ফেলে দিচ্ছে। গাছে উঠে যাচ্ছে। বাঁচার জন্য এই যদি এমএলএ, এমপিদের স্ট্যান্ডার্ড হয় তো হবেই। সিবিআই, ইডির তো কাজ এটা। যেখানে দুর্নীতি, অনৈতিক কাজ হয়েছে সেটা খুঁজে বার করা। আর সেটাই ওরা করছে। ওরা ভয় দেখাচ্ছে না, ডেকে নিয়ে যেতে এসেছে। সবকে জেলের ভাত খাওয়াবে।' 

আরও পড়ুন, মারণফাঁদ ফাটলে ঢুকে যায় দেহ! অন্নপূর্ণার তুষারঢাকা শৃঙ্গে 'নিখোঁজ' ভারতীয় পর্বতারোহী

পাশাপাশি মুকুল রায়ের 'নিখোঁজের' প্রসঙ্গে দিলীপ বলেন, 'নিখোঁজ অনেকদিন আগেই হয়েছেন। ছয় মাসের মধ্যে দেখুন ওর কোন খবর আছে। উনিতো একজন এমএলএ আছেন। বাংলার রাজনীতিতে খুব বড় ব্যক্তিত্ব উনি নেতা কেন কোন খবর নেই। আমার মনে হয় এটা লস্ট কেস। মুকুল রায় কে নিয়ে কেউ চিন্তা করে না আর।' 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
West Bengal LIVE News Updates: NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? আজই চূড়ান্ত হতে পারে তৃণমূলত্যাগী NCPI সাংসদদের ভবিষ্যৎ
NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? আজই চূড়ান্ত হতে পারে তৃণমূলত্যাগী NCPI সাংসদদের ভবিষ্যৎ
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
Kunal Ghosh : '৩ মাস হয়নি, আর...' ! বিজেপি নেতাদের তোলাবাজি নিয়ে সরব তৃণমূল, কী জানালেন কুণাল ঘোষ ?
'৩ মাস হয়নি, আর...' ! বিজেপি নেতাদের তোলাবাজি নিয়ে সরব তৃণমূল, কী জানালেন কুণাল ঘোষ ?

ভিডিও

BJP Government: করোনা পরক্ষীর কিট জালিয়াতির অভিযোগ। জাতীয় মেডিক্যাল কমিশনে অভিযোগ অভিজিৎ দাসের
Jharkhand News: জেলে নিয়ে যাওয়ার সময় পালানোর চেষ্টা, পুলিশি এনকাউন্টারে মৃত্যু গ্যাংস্টারের
Kalighat TMC: 'কালীঘাট তৃণমূল'-এ আরও ভাঙন? কাকলি-শশী সাক্ষাৎ নিয়ে জল্পনা ওড়ালেন কাকলি
West Bengal Police: রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখায় নিযুক্ত করা হল নতুন ৩ IPS অফিসারকে
Swasthya Bhawan: রক্তের গুণমান নিয়ে সন্দেহ , পিপলস ব্লাড ব্যাঙ্ক কর্তৃপক্ষকে আজ স্বাস্থ্য ভবনে তলব

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget