এক্সপ্লোর

Dilip Ghosh: '..কুড়মি নেতাদের গ্রেফতার কেন ?',অভিষেকের কনভয়ে হামলাকাণ্ডে প্রশ্ন দিলীপের

Dilip Ghosh on Kurmi leader Arrested: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে হামলার ঘটনায় কুড়মি নেতা রাজেশ মাহাতোকে গ্রেফতার, কী বললেন দিলীপ ঘোষ ?

করুণাময় সিংহ, কলকাতা: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে হামলার (Abhishek Banerjee Convoy Attack) ঘটনায় গ্রেফাতার হয়েছে কুড়মি নেতা রাজেশ মাহাতো এবং ধৃত রাজেশ মাহাতোর সহযোগী নিশিকান্ত মাহাতো। তাঁদের নেতাকে গ্রেফতারের (Arrested) প্রতিবাদে জেলায় জেলায় বিক্ষোভ শুরু হয়েছে (Kurmi Agitation)। আর এই ইস্যুতে তৃণমূলকে তীব্র আক্রমণ করলেন বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। 

দিলীপ ঘোষ বলেন, 'যারা রোজ সকাল বিকেল মিথ্যে বলছে, এদিকে বলছে বিজেপি করেছে, তাহলে কুড়মি নেতাদের কেন গ্রেফতার করছে ? কী প্রতিহিংসা, সে যদি আন্দোলন করে থাকে, প্রমাণ হয়নি, সে আন্দোলনে কোনও হিংসা করেছে, তাঁকে রাতারাতি আপনি জেলে ঢুকিয়ে দিচ্ছেন। আরও মজার ব্যাপার, যেটা কুড়মির নেতারা বলছেন, আমি সমর্থন করি। সে হচ্ছে যে বীরবাহা হাঁসদার গাড়ি ভেঙেছে। কে ভেঙেছে, কে দেখেছে ? একবারও ক্যামেরা ধরা পড়ল না কে কীভাবে করছে, সব নাটক। অভিষেককে নেতা করার জন্যে ইচ্ছে করে গাড়ি ভেঙে ড্রামা করা হচ্ছে। এভাবে কেউ নেতা হতে পারে না।'

মূলত এদিন তাঁদের নেতাকে গ্রেফতারের প্রতিবাদে বাঁকুড়ার খাতরা ব্লকের আমডোবা গ্রামে প্রতিবাদ মিছিল করেন কুড়মিরা। তাঁদের নেতাকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ কুড়মিদের। পুরাতন মালদার ঈশ্বরগঞ্জ গ্রামে কুড়মিদের বিক্ষোভ। কনভয়ে হামলার ঘটনায় ধৃত কুড়মিদের নিঃশর্ত মুক্তি ছাড়াও এসটি তালিকায় অন্তর্ভুক্তির দাবি জানিয়েছেন তাঁরা। 

প্রসঙ্গত, শালবনি সফরে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে হামলার ঘটনায় সরগরম রাজ্য-রাজনীতি। আক্রমণের সঙ্গে কুড়মিদের যোগ রয়েছে কি না, তা নিয়েও চলছে জোর তরজা। শনিবার এর মাঝেই আক্রমণ প্রসঙ্গে বিজেপিকে আক্রমণ শানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মণিপুরের প্রসঙ্গ টেনে তৃণমূল নেত্রীর আক্রমণ, কুড়মি-আদিবাসীদের মধ্যে গন্ডগোল লাগাতে চাইছে বিজেপি।

বিক্ষোভ প্রসঙ্গে মমতা বলেন, 'মন্ত্রীর গাড়িতেও ভাঙচুর চালিয়েছে, আদিবাসী মহিলা, তারও গাড়ি ভেঙেছে। আদিবাসী মেয়ের গায়েও হাত দিয়েছে বিজেপি, অভিষেকের উপর হামলাও করতে গিয়েছিল, অশান্তি ছড়িয়ে আর যাই হোক বাংলাকেও শেষ করা যাবে না, তৃণমূলকেও নয়। আদিবাসীদের জমি যাতে দখল না হয়, তার জন্য আমরা ব্যবস্থা করেছি'। 

মমতার আক্রমণ, 'মণিপুরের মতোই জাতি হিংসা ছড়াতে চায় বিজেপি। এবার কুড়মি আর আদিবাসীদের মধ্যে লাগিয়ে দিতে চায় বিজেপি। গণ্ডগোল করাতে অনেক নেতাকে কয়েক কোটি টাকা দিয়েছে বিজেপি। অভিষেক, বীরবাহার কনভয়ে হামলা, কিন্তু কিসের জন্য? দিল্লি আমাকে চমকায়, কিন্তু আমি চোখ রাঙানি কেয়ার করি না।' যার পরে তাঁর আক্রমণ, 'অশান্তি ছড়িয়ে আর যাই হোক বাংলাকেও শেষ করা যাবে না, তৃণমূলকেও নয়'।

আরও পড়ুন, জানেন কি রান্নাঘরের এই মশলা জীবন বদলে দিতে পারে ?

আরও পড়ুন, গরমে কোন সরবতগুলি না খেলেই নয় ? কোনগুলি খুবই স্বাস্থ্যকর ? 

এমনকি ২৬ মে ট্যুইট করে দেবাংশু ভট্টাচার্য বলেছিলেন, 'দিলীপ ঘোষ সেল্ফগোল করে ফেলার পর বিজেপির মেকআপ করা খুব দরকার ছিল। হলুদ ফেট্টি মাথায় বেঁধে বিজেপির গুন্ডাদের প্ল্যান করে ঢুকিয়ে দেওয়া হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় কুর্মিদের সঙ্গে কথা বলেছেন। তারপর কোনও কুড়মি এই কাজ করবেন না', বলে দাবি দেবাংশুর। তবে এই যুক্তি দিলেও বদলেছে প্রেক্ষাপট। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে হামলাকাণ্ডে কুড়মি নেতা রাজেশ মাহাতোকে গ্রেফতারের  প্রতিবাদে মালদা-সহ একাধিক জেলায় বিক্ষোভ বেড়েই চলেছে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: গ্রুপ-ডি নিয়োগ দুর্নীতি মামলায় চার্জশিটে থাকা প্রত্যেকের জামিন, সশরীরে এসে জামিন নিয়ে গেলেন পার্থ চট্টোপাধ্যায়
গ্রুপ-ডি নিয়োগ দুর্নীতি মামলায় চার্জশিটে থাকা প্রত্যেকের জামিন, সশরীরে এসে জামিন নিয়ে গেলেন পার্থ চট্টোপাধ্যায়
Abhishek Banerjee : অভিষেকের বিদেশযাত্রায় আদালতের 'না', 'ট্রাম্পের সঙ্গে কথা বলে দেখুন...ওখানে যদি সেবাশ্রয় খোলা যায়', কটাক্ষ স্বাস্থ্যমন্ত্রীর
অভিষেকের বিদেশযাত্রায় আদালতের 'না', 'ট্রাম্পের সঙ্গে কথা বলে দেখুন...ওখানে যদি সেবাশ্রয় খোলা যায়', কটাক্ষ স্বাস্থ্যমন্ত্রীর
Humayun Kabir: চেক বাউন্স বিতর্কে হুমায়ুন কবীর, AJUP বিধায়কের বিরুদ্ধে কী কী অভিযোগ মহামেডান ক্লাবের
চেক বাউন্স বিতর্কে হুমায়ুন কবীর, AJUP বিধায়কের বিরুদ্ধে কী কী অভিযোগ মহামেডান ক্লাবের
Ashok Kirtania: রেশন দোকানে মিলছিল নিম্নমানের চাল ও গম, অভিযোগ পেয়েই আচমকা হানা দিলেন খোদ খাদ্যমন্ত্রী
রেশন দোকানে মিলছিল নিম্নমানের চাল ও গম, অভিযোগ পেয়েই আচমকা হানা দিলেন খোদ খাদ্যমন্ত্রী

ভিডিও

Abhishek Banerjee: চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রায় 'না' হাইকোর্টের | ABP Ananda LIVE
Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার ! | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget