এক্সপ্লোর

Dilip Ghosh: রাজ্যের বিপর্যয় মোকাবিলার প্রস্তুতি নিয়ে এবার প্রশ্ন তুললেন দিলীপ ঘোষ

Dilip Ghosh On Cyclone Preparation:কলকাতা, হাওড়া, হুগলি ও পশ্চিম মেদিনীপুরে আগামীকাল হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। আর এই পরিস্থিতি রাজ্য সরকারের বিপর্যয় মোকাবিলা নিয়ে প্রশ্ন তুললেন দিলীপ ঘোষ। 

কলকাতা: চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় সিত্রাং। আশঙ্কা বাড়িয়ে নিম্নচাপ পরিণত হয়েছে অতি গভীর নিম্নচাপে। এই আবহে রাজ্যের বিপর্যয় মোকাবিলার প্রস্তুতি নিয়ে এবার প্রশ্ন তুললেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। এদিন তিনি বলেন, "প্রত্যেক বছর দু-তিনবার ঝড় হচ্ছে। কিন্তু রাজ্যে বিপর্যয় মোকাবিলা বাহিনীকে প্রশিক্ষণ দেওয়া হয় না। সেই জন্য ওড়িশা, দিল্লি থেকে বাহিনী আনতে হয়।'' মন্তব্য বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের। 

প্রস্তুতি নিয়ে প্রশ্ন তুললেন দিলীপ ঘোষ: এই মুহূর্তে পোর্ট ব্লেয়ার থেকে ৫৮০ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থান করছে অতি গভীর নিম্নচাপ। আগামীকাল কালীপুজোর সকালেই তা ঘূর্ণিঝড়ে পরিণত হবে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, মঙ্গলবার ভোরে বাংলাদেশের তিনকোণা দ্বীপ ও সন্দীপের মাঝামাঝি উপকূলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় সিত্রাং। এর প্রভাবে বাংলার উপকূলবর্তী এলাকায় ঘণ্টায় ৯০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। আগামীকাল দুই ২৪ পরগনায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টি হতে পারে দুই মেদিনীপুরেও। কলকাতা, হাওড়া, হুগলি ও পশ্চিম মেদিনীপুরে আগামীকাল হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। আর এই পরিস্থিতি রাজ্য সরকারের বিপর্যয় মোকাবিলা নিয়ে প্রশ্ন তুললেন দিলীপ ঘোষ। 

পাল্টা তোপ কুণালের: এদিন দিলীপ ঘোষ বলেন, “ঝড় আসছে। আসতেই থাকে। আমার মনে হয় ঠিকঠাক তথ্য সাধারণ মানুষকে দেওয়া উচিত। রাজ্যে ২-৩ বার ঝড় হচ্ছে, অথচ বিপর্যয় মোকাবিলার জন্য কোনওরকম প্রশিক্ষণ দেওয়া হয় না। নিজস্ব গ্রুপ দরকার। নাহলে দিল্লি, ওড়িশা থেকে বারবার চাইতে হয়।’’ পাল্টা কুণাল ঘোষ বলেন, “দিলীপবাবু কী বলতে চান? কেন ২-৩ বার ঝড় হবে, ২-৩ বার নিম্নচাপ হবে, এগুলোর জন্য কি তৃণমূল সরকারকে দায়ী করতে চাইছেন? অসমে যখন বন্যা হল, গোটা রাজ্য হাবুডুবু খেল, কোনও সরকার ছিল বলে মনে হয়। বিজেপি শাসিত রাজ্যে যখন বন্যা হয়, অতি বৃষ্টিতে জল জমে, তখন দিলীপ বাবুদের প্রশিক্ষণ কোথায় থাকে? কোথায় থাকে দিলীপ বাবুদের প্রশিক্ষণ?’’     

শনিবার, নবান্নে প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেন মুখ্যসচিব। নবান্ন সূত্রে খবর, ঘূর্ণিঝড় মোকাবিলার জন্য জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। পরিস্থিতির ওপর নজরদারির দায়িত্ব দেওয়া হয়েছে ১০ আইএএস অফিসারকে। নবান্নে খোলা হয়েছে ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম, যার নম্বর 5858। কন্ট্রোল রুম খোলা হয়েছে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতেও। জেলায় জেলায় তৈরি রাখা হচ্ছে সাইক্লোন শেল্টার, পানীয় জলের মোবাইল ইউনিট। নবান্ন সূত্রে খবর, পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ ও সরকারি হাসপাতালগুলিতে পর্যাপ্ত কর্মী মোতায়েন রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: Cyclone Sitrang: চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় সিত্রাং, আশঙ্কা বাড়িয়ে নিম্নচাপ পরিণত হয়েছে অতি গভীর নিম্নচাপে

     

সেরা শিরোনাম

Hurricane Simon : ভয়ঙ্কর শক্তি নিয়ে এগোচ্ছে ঝড়, নিশানায় একাধিক পর্যটনকেন্দ্র, মৎস্যজীবীদের জন্য কালোপতাকা
ভয়ঙ্কর শক্তি নিয়ে এগোচ্ছে ঝড়, নিশানায় একাধিক পর্যটনকেন্দ্র, মৎস্যজীবীদের জন্য কালোপতাকা
Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
West Bengal News Live: মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
Kunal Ghosh: 'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget