এক্সপ্লোর

Doctor Subarna Goswami Transfer: 'সরকার আন্দোলনকে ভয় পাচ্ছে', সুবর্ণ গোস্বামীর বদলি প্রসঙ্গে বললেন অভয়ার বাবা

Subarna Goswami News: বর্তমানে পূর্ব বর্ধমানের উপ মুখ্য় স্বাস্থ্য় আধিকারিকের (২) পদে ছিলেন, সেই পদ থেকে বদলি করা হয়েছে দার্জিলিং-এর টিবি হাসপাসপাতালের সুপার পদে।

কলকাতা: বদলি করা হল আরজি কর-কাণ্ডের প্রতিবাদে চিকিৎসকদের আন্দোলনের অন্যতম প্রধান মুখ সুবর্ণ গোস্বামীকে। যা নিয়ে এবার সরকারকে কটাক্ষ করলেন আরজি করে নিহত চিকিৎসকের বাবা। তিনি বলেন, "সরকার আন্দোলনকে ভয় পাচ্ছে।''

২১ বছরের চাকরি জীবনে ১৪ বার বদলি। একই পদে বদলি পাঁচবার। তৃণমূলের জমানায় অষ্টম বদলি সুবর্ণ গোস্বামীর। বর্তমানে পূর্ব বর্ধমানের উপ মুখ্য় স্বাস্থ্য় আধিকারিকের (২) পদে ছিলেন। সেই পদ থেকে বদলি করা হয়েছে দার্জিলিং-এর টিবি হাসপাসপাতালের সুপার পদে। আর জি কর আন্দোলনের সময় বারবার রাজ্য় সরকার, স্বাস্থ্য় প্রশাসন ও পুলিশের বিরুদ্ধে সরব হয়েছেন সুবর্ণ গোস্বামী। মিছিল-মিটিং-আন্দোলনে একেবারে সামনের সারিতে থেকেছেন। নিহত তরুণী চিকিৎসকের মা-বাবার পাশে দাঁড়িয়ে বিস্ফোরক অভিযোগও করেছেন। প্রতিবাদী চিকিৎসককে বর্ধমান থেকে দার্জিলিংয়ের বদলির সরকারি সিদ্ধান্ত ঘিরে ক্ষোভে ফেটে পড়েছেন চিকিৎসকের একাংশ। ক্ষুব্ধ নিহত চিকিৎসকের মা-বাবাও। তিনি বলেন, "উনি ছিলেন বর্ধমানের জয়েন্ট CMOH। সেখান থেকে  দার্জিলিং-এর টিবি হাসপাসপাতালে পাঠানো হয়েছে। এটা ডিমোশন। প্রথম যখন আমাদের বাড়িতে উনি এসেছিলেন ডিসি নর্থ যে টাকার অফার করেছিলেন সেটা উনি প্রথম সবাইকে বলেন। বলেছিলেন এত বড় সত্যি আমি লুকিয়ে রাখতে পারব না। যাতে নতুন করে আন্দোলন না তৈরি হয় সেই কারণে এই বদলি। সরকার আন্দোলনকে ভয় পাচ্ছে। যত এসব করবে, তত আন্দোলন বাড়বে।''

এই বদলিতে তাঁর পদাবনতি হয়েছে বলে দাবি করেছেন সুবর্ণ গোস্বামী। এদিন তিনি বলেন, "আমরা যাঁরা দুর্নীতির বিরুদ্ধে কথা বলি, যাঁরা বিচারের দাবিতে পথে নামি, যাঁরা থ্রেট কালচারের বিরুদ্ধে কথা বলি, তাঁদেরই বারবার বদলি হতে হচ্ছে। আমাকে বদলি করা হল, দার্জিলিংয়ের এমন একটি হাসপাতালে, যেখানে রোগী প্রায় থাকেই না বললেই চলে, এবং সেই পোস্টটি হচ্ছে আমার থেকে লোয়ার ব়্যাঙ্কের একটি পোস্ট।''

ঘটনার প্রতিবাদে এদিন স্বাস্থ্য ভবনে অভিযানের ডাক দেয় জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স। দেওয়া হয় স্মারকলিপি। যদিও স্বাস্থ্যভবন সূত্রে খবর, এটি রুটিন ট্রান্সফার। ওই চিকিৎসক প্রশাসনিক পদে ছিলেন। প্রশাসনিক পদেই তাঁকে বদলি করা হয়েছে। বদলির পরেও প্রতিবাদী চিকিৎসক সুবর্ণ গোস্বামীর মনোবল অটুট। তিনি বলেন, "কেউ যদি মনে করে থাকেন, এই বদলি করে বিচারের দাবিতে যে আন্দোলন, অনাচারের বিরুদ্ধে যে আন্দোলন, অবিচারের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে যে আন্দোলন, তা দুর্বল হবে- তাহলে ভুল ভাবছেন তাঁরা। এই আন্দোলন আরও জোরালো হবে, আরও তীব্র হবে।  কাজ করতে কোনও সমস্যা নেই কিন্তু অন্যায় বদলি যদি হয় তাহলে তার প্রতিবাদ জারি থাকবে।''

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tapas Roy On Sudip:
"ওর সঙ্গে সম্পর্ক? ওয়াক থু..", সুদীপকে ‘নির্লজ্জ, বেহায়া’ বলে আক্রমণ তাপসের
News Updates Live: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০% DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০% DA
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Tarakeswar Shraboni Mela 2026: তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget