এক্সপ্লোর

Price Hike:মূল্যবৃদ্ধির জেরে নাজেহাল, ঊর্ধ্বমুখী ডিম, কয়েকগুণ বাড়ল আদার দাম

হাওয়া অফিস বলছে, গোটা রাজ্যে বর্ষা ঢুকে পড়েছে। আর এই আবহাওয়ায় গরম ধোঁয়া ওঠা খিচুড়ি সঙ্গে ডিম ভাজা, অধিকাংশ ভোজন রসিকেরই প্রিয় খাবার।

সঞ্চয়ন মিত্র, কলকাতা: মূল্যবৃদ্ধির জেরে নাজেহাল আম জনতা। মুরগির ডিমের দাম ৬টাকা থেকে বেড়ে হয়েছে ৭টাকা। হাঁসের ডিম প্রতি পিস ১২ টাকায় বিক্রি হচ্ছে। অন্যদিকে আদার দাম বেড়েছে সাত গুণেরও বেশি।                                

মূল্যবৃদ্ধির জেরে নাজেহাল: হাওয়া অফিস বলছে, গোটা রাজ্যে বর্ষা ঢুকে পড়েছে। আর এই আবহাওয়ায় গরম ধোঁয়া ওঠা খিচুড়ি সঙ্গে ডিম ভাজা, অধিকাংশ ভোজন রসিকেরই প্রিয় খাবার। কিন্তু হাতের কাছে সহজ প্রোটিন পুষ্টিও চলে যাচ্ছে নাগালের বাইরে। ক্রমশ বাড়ছে ডিমের দাম। খুচরো বাজারে এক পিস মুরগির ডিম কিনতে হচ্ছে ৭টাকা দিয়ে। এ মাসের গোড়াতেও যা ছিল ৬টাকার গণ্ডি। খুচরো বাজারে হাঁসের ডিমের দাম ছুঁয়েছে ১২ টাকা।

অন্যদিকে, আদার দামও আকাশ ছুঁয়েছে। মাংস হোক বা ডিমের ঝোল, যেকোনও খাবারে স্বাদ আনতে আদা মাস্ট। অথচ, মাসখানেক ধরে আদার দাম এতটাই চড়া যে কিনতে গিয়ে রীতিমতো ছ্যাঁকা খাচ্ছে আম জনতা। সাধারণভাবে ৪০-৫০ টাকা কেজি দরে বিকোয় আদা। সেটাই এখন সাড়ে ৩০০ টাকা। অর্থাৎ সাত গুণেরও বেশি বেড়েছে দাম। কিন্তু এমন অস্বাভাবিক দাম বৃদ্ধির কারণ কী?  ব্যবসায়ীদের দাবি, আমাদের দেশে উৎপাদিত আদার একটা বড় অংশ বাংলাদেশে রফতানি হয়ে যাচ্ছে। যার জেরে এই পরিস্থিতি। এই পরিস্থিতিতে আদা আর ডিমের দাম কবে কমবে, সেদিকেই তাকিয়ে ক্রেতারা।                                     

এদিকে দক্ষিণবঙ্গ জুড়ে শুরু বর্ষামঙ্গল। ২৩ জুন দক্ষিণবঙ্গের সব জেলায় পৌঁছে গেল মৌসুমী বায়ু। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গে দার্জিলিং এবং কালিম্পং ভারী বৃষ্টি হতে পারে। পার্বত্য এলাকায় রয়েছে ভূমি ধসের আশঙ্কা, উত্তরবঙ্গের বিভিন্ন নদীর জলস্তর বাড়বে। এদিকে, দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি চলবে আগামী ৪/৫ দিন। এরমধ্যে রবি ও সোমবার বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে। বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও বজ্রপাতের আশঙ্কা রয়েছে।যতদিন না টানা বৃষ্টি হচ্ছে, ততদিন আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে।  আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী তিন দিনে তিন-চার ডিগ্রি তাপমাত্রা কমতে পারে রাজ্যের বিভিন্ন জেলায়।

আরও পড়ুন: Homemade Candle: রং-সুগন্ধের সমাহার, ঘরেই চটজলদি তৈরি মোমবাতি


আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: টানা হলুদ সতর্কতা, আজ রাজ্যের এই ১১ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের পূর্বাভাস, কী বলছে IMD ?
টানা হলুদ সতর্কতা, আজ রাজ্যের এই ১১ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের পূর্বাভাস, কী বলছে IMD ?
News Live : অন্নপূর্ণা যোজনা নিয়ে আজ নতুন কী বার্তা মুখ্যমন্ত্রীর? অগাস্টের টাকা নিয়ে বড় বার্তা ?
অন্নপূর্ণা যোজনা নিয়ে আজ নতুন কী বার্তা মুখ্যমন্ত্রীর? অগাস্টের টাকা নিয়ে বড় বার্তা ?
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় আজ বড় ঘোষণা, এই বিষয় স্পষ্ট করে দেবেন মুখ্যমন্ত্রী...
অন্নপূর্ণা যোজনায় আজ বড় ঘোষণা, এই বিষয় স্পষ্ট করে দেবেন মুখ্যমন্ত্রী...
Mamata Banerjee: 'এত চুরি করেছেন চোর তো শুনতেই হবে', মমতার গাড়িতে হামলা নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী ?
'এত চুরি করেছেন চোর তো শুনতেই হবে', মমতার গাড়িতে হামলা নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী ?

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget