এক্সপ্লোর

Dumdum School: স্কুলে নিম্নমানের মিড ডে মিল দেওয়ার প্রতিবাদ, শিক্ষিকাকে ‘মার’ প্রধান শিক্ষিকার

Teacher beaten by Headmistress: দমদম মতিঝিল গার্লস স্কুলের শিক্ষিকা গার্গী মুখোপাধ্যায় বলেন, "আমি এর আগেও প্রতিবাদ করেছি বলে আমাকে নিয়ে সমস্যা। মিড ডে মিলে জঘন্য খাবার দেওয়া হয়।"

জয়ন্ত পাল, দমদম: স্কুলে নিম্নমানের মিড ডে মিল (Mid Day Meal) দেওয়ার প্রতিবাদ করেছিলেন শিক্ষিকা (Teacher)। তার বদলে জুটল মার, তাও প্রধান শিক্ষিকার হাতে। এমনই অভিযোগ উঠল দমদম মতিঝিল গার্লস স্কুলে (Dumdum Motijheel School)। মারধরের অভিযোগ অস্বীকার করেছেন প্রধান শিক্ষিকা।

নিম্নমানের মিডে মিলের অভিযোগ ঘিরে ধুন্ধুমার কাণ্ড বাধল খাস কলকাতার এক স্কুলে। প্রতিবাদ করে প্রধান শিক্ষিকার হাতে আক্রান্ত হলেন শিক্ষিকা। চাঞ্চল্যকর এই অভিযোগ উঠেছে দমদম মতিঝিল গার্লস স্কুলে। পড়ুয়াদের একাংশের অভিযোগ, দীর্ঘদিন ধরে স্কুলে নিম্নমানের মিডে মিল দেওয়া হচ্ছে।                                       

স্কুলের খেলার মাঠ অপরিচ্ছন্ন অবস্থায় পড়ে রয়েছে। বৃহস্পতিবার এই বিষয়টি নিয়ে মুখ খুলতেই বাংলার শিক্ষিকা গার্গী মুখোপাধ্যায়কে, স্কুলের প্রধান শিক্ষিকা পায়েল দে মারধর করেন বলে অভিযোগ। 

দমদম মতিঝিল গার্লস স্কুলের শিক্ষিকা গার্গী মুখোপাধ্যায় বলেন, "আমি এর আগেও প্রতিবাদ করেছি বলে আমাকে নিয়ে সমস্যা। মিড ডে মিলে জঘন্য খাবার দেওয়া হয়। আগে কত পড়ুয়ারা খেত, এখন কেউ খেতেই চায় না। এছাড়া বাথরুমেরও খারাপ অবস্থা। আমি বলেছিলাম বলে আমাকে উনি বলেছিলেন আপনি জমাদার খুঁজে নিয়ে আসুন। পড়ুয়াদের হয়ে প্রতিবাদ করেছিলাম বলেই আমার আজ এই অবস্থা। আমি বোর্ডকে সব জানাব।"                                        

আরও পড়ুন, 'এমন একটা আবহাওয়া থাকি, যেখানে ডেঙ্গি হওয়ার প্রবণতা সবচেয়ে বেশি', মন্তব্য ফিরহাদের

অন্যদিকে, দমদমের মতিঝিল গার্লস স্কুলের প্রধান শিক্ষিকা পায়েল দে বলেন, "সব অভিযোগ মিথ্যে। কোনও শিক্ষিকাকে মারধর করা হয়নি। উল্টে আমাকে ঘেরাও করে রাখা হয়।" অন্যদিকে, মতিঝিল গার্লস স্কুলের পরিচালন কমিটির সভাপতি তিমিরবরণ পাল বলেন, "এটা একটা নিন্দনীয় ঘটনা। আগে কখনও দেখিনি। প্রধান শিক্ষিকাকে সাসপেন্ড করা হোক, না হলে অন্যত্র সরিয়ে দেওয়া হোক।"                                              

শুক্রবার শিক্ষা দপ্তরের প্রতিনিধিরা স্কুলে এসে ঘটনার খোঁজ নেন। স্কুলের পরিচালন কমিটি সূত্রে খবর, এখনও কোনও পদক্ষেপ নেওয়া হয়নি প্রধান শিক্ষিকার বিরুদ্ধে। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: 'যন্তরমন্তরে প্রতিবাদী পডুয়াদের ভুল বোঝানো হয়েছিল', ইস্তফার পর প্রথম মুখ খুললেন ধর্মেন্দ্র প্রধান
'যন্তরমন্তরে প্রতিবাদী পডুয়াদের ভুল বোঝানো হয়েছিল', ইস্তফার পর প্রথম মুখ খুললেন ধর্মেন্দ্র প্রধান
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: অভয়ার স্মরণে 'অভয়া ক্লিনিক' কলকাতায়, চলছে বিনামূল্যে স্বাস্থ্যপরীক্ষা
অভয়ার স্মরণে 'অভয়া ক্লিনিক' কলকাতায়, চলছে বিনামূল্যে স্বাস্থ্যপরীক্ষা
Abhishek Banerjee PA: ফের ভবানী ভবনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক, দ্বিতীয় হাজিরা দিতে এলেন সুমিত রায়
ফের ভবানী ভবনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক, দ্বিতীয় হাজিরা দিতে এলেন সুমিত রায়

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Weather Update: ৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
Weather Alert: রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
Embed widget