এক্সপ্লোর

Durga Puja 2021: প্রতিমার সঙ্গে পুজো পায় তরবারিও, জোড়বেড়িয়ার রায় পরিবারের দুর্গাপুজোর ইতিহাস গায়ে কাঁটা দেয়

রাজার অনুমতি নিয়ে ১১২৬ সালে মূর্তি পূজা শুরু করেছিলেন হারাধন রায়। চলতি বছর রায় পরিবারের দুর্গাপুজো পা দিচ্ছে দুশো বাহান্ন বছরে। 

হংসরাজ সিংহ, পুরুলিয়া : ইংরেজদের হাত থেকে রাজাকে রক্ষা করতে পারেননি। তাই ক্ষোভে, দুঃখে অস্ত্র ত্যাগ করেছিলেন পঞ্চকোট রাজবংশের সেনাপতি হারাধন রায়। তবে, অস্ত্র ত্যাগ করলেও নিজের প্রিয় তরবারিটিকে ভুলতে পারেননি তিনি। তাই দুর্গাপুজোর (Durga Puja 2021) সময়ে তরোয়ালটিকে নামিয়ে দেবী দুর্গার পুজোর সময়ে পুজো করতে নিজের প্রিয় অস্ত্রটিকেও। সেই থেকে পাড়া ব্লকের জোড়বেড়িয়া গ্রামের রায় পরিবারে চল আসছে এই প্রথা। রাজার অনুমতি নিয়ে ১১২৬ সালে মূর্তি পূজা শুরু করেছিলেন হারাধন রায়। চলতি বছর রায় পরিবারের দুর্গাপুজো পা দিচ্ছে দুশো বাহান্ন বছরে। 

আরও পড়ুন - Durga Puja 2021 Special : কমলে কামিনী অভয়ারূপে পূজিতা দাঁ বাড়ির দেবী, পুজো এবার ৫০ বছরে

জোড়বেড়িয়ার রায় পরিবারের আদি বাসস্থান অবশ্য বর্ধমান জেলার মনপুর গ্রামে। অতীতে রায় বংশের পদবি ছিল পাঁজা। পরবর্তীকালে পঞ্চকোট রাজবংশের রাজা নীলমনি সিংহদেয় তাঁদের রায়বাহাদুর উপাধি দিয়েছিলেন। কালক্রমে তাই পাঁজার পরিবর্তে সেই পদবি বদলে রায় হয়েছে বলে জানা যায়। বংশের ইতিহাস অনুযায়ী রায় পরিবারের বংশধরদের পঞ্চকোট রাজবংশের রাজা গড়ুরনারায়ন সিংহদেয় বর্ধমানের মনপুর গ্রাম থেকে নিজের রাজ্যে নিয়ে এসেছিলেন শুকদেব পাঁজাকে। তাঁকে সেনাপতি হিসেবে নিয়োগ করে জোড়বেড়িয়ার মৌজার একাংশ দান করেছিলেন। তবে, পঞ্চকোটের রাজাদের কাছ থেকে রায়বাহাদুর উপাধি পেয়েছিলেন রায় বংশের চতুর্থ পুরুষ হারাধন রায়। বংশানুক্রমিকভাবে তিনিও পঞ্চকোট রাজবংশে সেনাপতির দায়িত্ব সামলান। 

আরও পড়ুন - Durga Puja 2021 Special: মহালয়াতেই সম্পন্ন দেবীর বোধন, মহামায়া রূপে পূজিত আসানসোলের ধেনুয়া গ্রামের দুর্গা

পুজো শুরুর ইতিহাস সম্পর্কে রায় বংশের বর্তমান বংশধর সাক্ষী গোপাল রায় জানাচ্ছেন যে, ইংরেজরা গ্রেফতার করতে এসেছিল পঞ্চকোট রাজবংশের রাজা নীলমনি সিংহদেয়কে। এই খবর পেয়েই তাদের বাধা দিতে তৈরি হয় তৎকালীন সেনাপতি হারাধন রায়। কিন্তু ব্রিটিশদের সঙ্গে যুদ্ধ হলে শুধু লোকবলই ক্ষয় হবে এবং জেতার কোনও সম্ভাবনাই নেই দেখে তাঁকে যুদ্ধ থেকে নিরস্ত্র করেছিলেন নীলমনি সিংহদেয়। চোখের সামনে রাজাকে ইংরেজদের হাতে বন্দি হতে দেখে ক্ষোভে, দুঃখে অস্ত্র ত্যাগ করে সেনাপতির পদ ছেড়েছিলেন হারাধন রায়। শুরু করেছিলেন দুর্গাপুজো। তবে, যোদ্ধার রক্ত শরীরে বইতে থাকায় পুরোপুরিভাবে ভুলতে পারেননি প্রিয় অস্ত্রটিকে। তাই দুর্গাপুজোর সময়ে প্রতিমার সামনে প্রিয় তরবারিটিকে রেখে সেটিকেও পুজো করেছিলেন। 

সেই শুরু। তারই ধারাবাহিকতা চলে আসছে রায় পরিবারে। এখনও পুজোর ঘট প্রতিষ্ঠার দিন বাড়ি থেকে তরোয়ালটিকে বের করে মন্দিরে এনে প্রতিষ্ঠা করা হয়। প্রতি বছর প্রতিমার সঙ্গে পুজো পায় তরোয়ালটিও। সেই তরোয়াল দিয়েই অষ্টমী, নবমী ও দশমীতে চালকুমড়ো বলি দেওয়া হয় বলে জানা যায়। রায় পরিবারের দুর্গাপুজোয় কোনওরকম পশু বলি দেওয়ার রীতি নেই। আড়াইশো বছর ধরেই পুজোর সঙ্গে বংশানুক্রমিকভাবে যুক্ত রয়েছে কিছু পরিবার। পুজোর বিভিন্ন কাজ করার জন্য কয়েকটি পরিবারকে জমিও দান করেছিলেন হারাধন রায়। সেই পরিবারগুলিই বংশানুক্রমিকভাবে দুর্গাপুজো করে আসছে। আদতে এটি রায় পরিবারের পুজো হলেও এখন সেই পুজো কার্যত সার্ব্বজনীন পুজোর রূপ নিয়েছে। 

জোড়বেড়িয়া মৌজার মধ্যে থাকা সাত-আটটি গ্রামের একমাত্র পুজো এই রায় পরিবারের পুজো। তাই রায় পরিবারের দুর্গাপুজোতে সামিল হন ওই গ্রামগুলির সমস্ত বাসিন্দারা। অষ্টমী থেকে দশমী, এই তিনদিন মন্দির প্রাঙ্গনে পাত পেড়ে প্রসাদ গ্রহণ করেন এই সমস্ত গ্রামের শতাধিক মানুষ।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Shootout News: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Abhishek Banerjee: অবশেষে ভবানী ভবনে হাজিরা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়
অবশেষে ভবানী ভবনে হাজিরা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়
Abhishek Banerjee PA: হাজিরার সময়ের আগেই ভবানী ভবনে হাজির অভিষেকের আপ্ত সহায়ক, কী জানালেন সুমিত রায়?
হাজিরার সময়ের আগেই ভবানী ভবনে হাজির অভিষেকের আপ্ত সহায়ক, কী জানালেন সুমিত রায়?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(০৭.০৮.২৬):প্রধানমন্ত্রীর কাছে NCPI, মুখ্যমন্ত্রীর কাছে 'ঋতব্রত-তৃণমূল'
App Cab Panic Button | গাড়িতে এটি লাগানো বাধ্যতামূলক ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট | ABP ANANDA LIVE
Lublur Prithibi | কমিকস শিল্পের অস্কার 'আইসনার অ্যাওয়ার্ড'-এর জন্য মনোনীত হয়েছেন গ্রাফিক নভেল 'লুবলুর পৃথিবীর' লেখক চার্বাক দীপ্ত
Naktala Shilpi Astha | দেখতে দেখতে ১৭ বছর। শিল্পীদের বিশেষ প্রয়োজনে পাশে খুঁটির মতো দাঁড়িয়ে রয়েছে 'নাকতলা শিল্পী আস্থা'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Embed widget