এক্সপ্লোর

Durga Puja 2021 Special : কমলে কামিনী  অভয়ারূপে পূজিতা দাঁ বাড়ির দেবী, পুজো এবার ৫০ বছরে

বৈঁচি বাড়ির কমলে কামিনী রূপেই গোপালনগর দাঁ বাড়িতে পুজো শুরু হয় । বছর ৫০ আগে, কৃষ্ণচন্দ্র দাঁ-এর পঞ্চম বংশধর অজিত কুমার দাঁ ব্যাবসায়িক সূত্রে বনগাঁ ‘ট’ বাজারে চলে আসেন

সমীরণ পাল, উত্তর চব্বিশ পরগণা :  বনগাঁ  ‘ট’ বাজারের দাঁ বাড়ির দুর্গাপুজো এবার ৫০ বছরে পদার্পণ করল ।  দেড়শ বছর আগে বৈঁচি থেকে গোপালনগরের দাঁ বাড়িতে এসে পুজোর সূচনা করেন কৃষ্ণচন্দ দাঁ । সেই সময় বৈঁচিতে  বর্গী আক্রমণ হওয়ার সেখান  থেকে বাঁচার জন্য কৃষ্ণচন্দ্র দাঁ  তার পরিবার নিয়ে চলে আসেন গোপালনগরে।   ইছামতি নদী পথে গোপালনগরে এসে একদিকে বাণিজ্য শুরু করেন তিনি।

ভিটে ছেড়ে এলেও পরম্পরা ছাড়েননি।  বৈঁচি বাড়ির কমলে কামিনী রূপেই গোপালনগর দাঁ বাড়িতে পুজো শুরু হয় । বছর ৫০ আগে, কৃষ্ণচন্দ্র দাঁ-এর পঞ্চম বংশধর অজিত কুমার দাঁ ব্যাবসায়িক সূত্রে বনগাঁ ‘ট’ বাজারে চলে আসেন । এখানে বসতি গড়ে তোলবার পর ট'বাজারের বসতবাড়িতে 1971 সালে তিনিও পুজো শুরু করেন । তারপর থেকে ধীরে ধীরে এই পরিবারে কমলে কামিনী  অভয়ারূপে দেবী দুর্গার পুজো শুরু  হয় ।

 ধনপতি পুত্র শ্রীমন্ত বাণিজ্য  করার পথে বিপদে পড়েন । ঝড়ে মাঝ সমুদ্রে  জলে ডুবে যাচ্ছিলেন ... সেই সময় মা দুর্গা তার হাত ধরে তোলেন বলে কথিত আছে। দেবীর সেই রূপকে কমলে কামিনী রূপ বলে। একই সঙ্গে এই বাড়িতে কুমারী পুজো হয় । ধুনো পোড়ানো  এই বাড়ির একটি একটি অভিনবত্ব বিষয় । এই পরিবারের তরফে কৃষ্ণপদ  দাঁ জানিয়েছেন, করোনা অতিমারীর মধ্যে  সমস্ত বিধি নিষেধ মানা হচ্ছে। সব দিক মাথায় রেখে পুজো যাতে শান্তিপূর্ণভাবে হয়, সেই ব্যবস্থা বাড়ির তরফে করা হয়েছে ।

অন্যদিকে, এবারও করোনা আতঙ্কে ঐতিহাসিক গোবরডাঙ্গা জমিদার বাড়ির পুজো ঘট পুজোতেই সীমাবদ্ধ থাকবে। পলাশীর যুদ্ধের আগে প্রায় ৩০০ বছর আগে সূচনা হয়েছিল গোবরডাঙ্গা জমিদারবাড়ির ঐতিহাসিক দুর্গোৎসব। গত দু'বছর ধরে করোনার করাল গ্রাসে ঘট পুজো টুকুই হচ্ছে।  তবে ঐতিহ্যে এতটুকু ভাটা পড়েনি গোবরডাঙ্গার জমিদারবাড়িতে।  পূর্ব পুরুষ শ্যামলাল চট্টোপাধ্যায়ের হাত ধরে পলাশীর যুদ্ধের কিছুদিন আগে সূচনা হয়েছিল গোবরডাঙ্গার ঐতিহাসিক জমিদার বাড়ির পুজোর। এরপরে শ্যামলালের ছেলে খেলারামের আমলে জমিদারি আরও বিস্তৃত হয়, স্বাভাবিক ভাবেই পুজোর ব্যাপ্তি আরো বেড়ে যায়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Suspected Terrorist Arrested: জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
News Live Updates: তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
Pakistani Terrorist Arrest: পাক-জঙ্গি সন্দেহে গ্রেফতার রানা রউফের এবার NIA জেরা, কী কী প্রশ্ন করতে পারে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ?
পাক-জঙ্গি সন্দেহে গ্রেফতার রানা রউফের এবার NIA জেরা, কী কী প্রশ্ন করতে পারে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ?

ভিডিও

Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda
Tarapith Fire Incident: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ হয়ে অন্তত ৬ আবাসিকের মৃত্যু
Tarapith Fire Incident:
Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget