এক্সপ্লোর

Durga Puja 2022 : ডেঙ্গি সংক্রমণ ঘিরে উদ্বেগ, পুজোয় প্যান্ডেলে প্যান্ডেলে অভিযানের সিদ্ধান্ত

Dengue : পুরসভা সংলগ্ন ওয়ার্ডগুলিতেও বাড়ছে মশাবাহিত রোগের প্রকোপ। তাই জোরকদমে চলছে প্রচার অভিযানও।

অনির্বাণ বিশ্বাস ও উজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা : পুজোর মুখে ডেঙ্গি সংক্রমণ (Dengue Scare) ঘিরে ক্রমশ বাড়ছে উদ্বেগ। এই পরিস্থিতিতে প্যান্ডেলে প্যান্ডেলে অভিযান চালানোর সিদ্ধান্ত নিল কলকাতা পুরসভা। পুজোর (Durga Puja 2022) সময় প্যান্ডেলগুলিতে লাগাতার মশা মারার স্প্রে ব্যবহার (Use of Spray) করার নির্দেশ দিয়েছেন ফিরহাদ হাকিম। এদিকে, পুরসভা সংলগ্ন ওয়ার্ডগুলিতেও বাড়ছে মশাবাহিত রোগের প্রকোপ।

ডেঙ্গি সংক্রমণ ঘিরে উদ্বেগ

মৃত্যু, উদ্বেগ, আতঙ্ক, এবার করোনা নয়, কেন্দ্রবিন্দুতে ডেঙ্গি। গত ২ বছর পুজোর আনন্দ অনেকটাই মাটি করেছিল করোনা সংক্রমণ (Corona)। এবার সেই মেঘ অনেকাংশেই ঘুঁচলেও, পুজোর মুখে ডেঙ্গি সংক্রমণ ঘিরে উদ্বেগ বাড়ছে। এই পরিস্থিতিতে প্যান্ডেলে প্যান্ডেলে অভিযান চালানোর সিদ্ধান্ত নিল কলকাতা পুরসভা। মেয়র ফিরহাদ হাকিম বলেছেন, 'ডেঙ্গু কিছুটা উদ্বেগজনক। কলকাতা পুরসভা এবং রাজ্য সরকারের পক্ষ থেকে সচেতনতা প্রচার চালিয়ে যাচ্ছি। মানুষ ছাদে উঠে কোথায় জল জমা আছে কি না, সেটা দেখে নেয়। এরা দিনের বেলা জন্মায়। তবে সিঙ্গাপুর, ব্যাঙ্কক, সাউথ আফ্রিকার থেকে পরস্থিতি ভাল'।

পুরসভার প্রচার

শনিবার ডেঙ্গি সচেতনতা প্রচারে রাস্তায় নামেন মেয়র পারিষদ তারক সিংহ। নিউ আলিপুর ও সংলগ্ন এলাকার ৩১টি পুজো কমিটির প্রতিনিধিদের সঙ্গে নিয়ে প্রচারে বেরোন তিনি। অভিযানের মাঝে তিনি বলেন, 'শুধু পুরসভা বা সরকারের ওপর ভরসা করলে হবে না, সচেতন হতে হবে নাগরিকদের।' এদিন সকালে কালীঘাটে মশারি বিতরণ করেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। সঙ্গে ছিলেন তৃণমূল কাউন্সিলর কাজরি বন্দ্যোপাধ্যায়।

ডেঙ্গি বাড়বে, আশঙ্কা

পুজোর মুখে রাজ্যে ভয়ঙ্করভাবে বাড়ছে ডেঙ্গির প্রকোপ। চিকিত্‍সকদের আশঙ্কা, পুজোর সময় আরও বাড়বে ডেঙ্গি।ডেঙ্গির দাপট থাকবে নভেম্বর পর্যন্ত। এ তো গেল পুজোর সময় ডেঙ্গি নিয়ে আশঙ্কার কথা। এই মুহূর্তে রাজ্যে ডেঙ্গির ছবিও ভয়াবহ। স্বাস্থ্য দফতরের পরিসখ্যান অনুযায়ী, গত এক সপ্তাহে রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বেড়েছে ৪ হাজার ২২৪। এখনও পর্যন্ত রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ১৫ হাজার ২৯২।স্বাস্থ্য দফতরের পরিসংখ্যানে দেখা যাচ্ছে, হাওড়ায় গত এক সপ্তাহে ডেঙ্গি আক্রান্তের সংখা বেড়েছে ৫১৬ জন। মুর্শিদাবাদে এক সপ্তাহে আক্রান্তের সংখ্যা বেড়েছে ৫০৫ জন। হুগলিতে ৪৯৭ জন এক সপ্তাহে আক্রান্ত হয়েছেন। কলকাতায় এক সপ্তাহে আক্রান্তের সংখ্যা ৪৬৭। 

আরও পড়ুন-‘কেন্দ্রের টাকায় লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দিচ্ছে রাজ্য’, বিস্ফোরক দাবি শুভেন্দু অধিকারী

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
Saokat Molla: ভাঙড়ে থানার বাইরে বসিয়ে জেরা করা হল প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে, উত্তেজিত জনতা ছুঁড়ল ডিম
ভাঙড়ে থানার বাইরে বসিয়ে জেরা করা হল প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে, উত্তেজিত জনতা ছুঁড়ল ডিম
Gupta Brothers: কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
Calcutta High Court: কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget