এক্সপ্লোর

Belur Math: সূচনা করেছিলেন বিবেকানন্দ, জন্মাষ্টমীতে ঢাকে কাঠি পড়ল বেলুড় মঠের দুর্গাপুজোর

Durga Puja 2023: সেই কবে স্বামী বিবেকানন্দের হাত ধরে বেলুড় মঠে দুর্গোৎসবের সূচনা হয়। সেই থেকে জন্মাষ্টমীতে কাঠামো পুজো দিয়ে সূচনা হয় দুর্গোপুজোর।

হাওড়া: জন্মাষ্টমীর (Janmashtami 2023) উৎসবে মাতোয়ারা গোটা দেশ। আর সেই শুভ দিনেই ঢাকে কাঠি পড়ল বেলুড় মঠের দুর্গাপুজোর। প্রথা মেনে বৃহস্পতিবার দুর্গা প্রতিমার কাঠামো পুজো হয়। এদিন ভোর সাড়ে ৪টেয় মূল মন্দিরে মঙ্গলারতি হয় প্রথমে। তার পর শ্রীরামকৃষ্ণদেবের মূর্তির পাশে শুরু হয় কাঠামো পুজো (Durga Puja 2023)। ফুল দিয়ে কাঠামো সাজিয়ে পুজো করেন সন্ন্যাসীরা। (Belur Math)

সেই কবে স্বামী বিবেকানন্দের হাত ধরে বেলুড় মঠে দুর্গোৎসবের সূচনা হয়। সেই থেকে জন্মাষ্টমীতে কাঠামো পুজো দিয়ে সূচনা হয় দুর্গোপুজোর। বেলুড়মঠের দুর্গা প্রতিমার স্থায়ী কাঠামো এটি। দশমীতে বিসর্জনের পর কাঠামো গঙ্গা থেকে তুলে এনে রাখা হয় ওই কাঠামো। পরের বছর সেই কাঠামোতেই নতুন করে প্রলেপ পড়ে মাটির। তৈরি হয় মায়ের মূর্তি। 

চিরাচরিত প্রথা মেনেই জন্মাষ্টমীর পুণ্যলগ্নে নিষ্ঠা ও ভক্তির সঙ্গে দুর্গা প্রতিমার কাঠামো পুজোর আয়োজন হল এদিন। সকাল সাড়ে ৭টার সময় মূল মন্দিরে রামকৃষ্ণের মূর্তির ডান দিকে এই কাঠামো পুজোর শুরু হয়। কাঠামোটি ফুল দিয়ে সাজিয়ে পুজো শুরু হয়। সন্ন্যাসী মহারাজরা এই পুজোয় নিযুক্ত থাকেন। এই কাঠামো পুজো দেখতে সকাল থেকেই ভক্তদের আগমন চোখে পড়ে বেলুড় মঠে।

আরও পড়ুন: Mamata Banerjee: আগের মতোই এক পয়সাও নেবেন না মমতা, একধাক্কায় অনেকটা বেতন বাড়ালেন বিধায়ক-মন্ত্রীদের

এই রীতির নেপথ্যেও কারণ রয়েছে গুরুত্বপূর্ণ। কৃষ্ণাষ্টমীতে মথুরায় কারাগারে জন্মগ্রহণ করেন শ্রীকৃষ্ণ। সেই দিনটিই জন্মাষ্টমী হিসেবে পালিত হয় গোটা দেশে। এই দিনটি অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তাই শুধু বেলুড় মঠই নয়, কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তেও এই জন্মাষ্টমীতেই পুজোর ঢাকে কাঠি পড়ে যায়। জোর কদমে শুরু হয়ে যায় শারদোৎসবের প্রস্তুতি।

চিরাচরিত প্রথা মেনে জন্মাষ্টমীর পুণ্যলগ্নে নিষ্ঠা ও ভক্তির সঙ্গে দুর্গা প্রতিমার কাঠামো পুজোর আয়োজন হল এদিন। সকাল সাড়ে ৭টার সময় মূল মন্দিরে রামকৃষ্ণের মূর্তির ডান দিকে এই কাঠামো পুজোর শুরু হয়। কাঠামোটি ফুল দিয়ে সাজিয়ে পুজো শুরু হয়। সন্ন্যাসী মহারাজরা এই পুজোয় নিযুক্ত থাকেন। এই কাঠামো পুজো দেখতে সকাল থেকেই ভক্তদের আগমন চোখে পড়ে বেলুড় মঠে।

বেলুড় মঠের দুর্গাপুজো পুজো ঘিরে এমনিতেই বাড়তি উৎসাহ চোখে পড়ে। এমনকি বাইরে থেকেও লোকজন এসে পৌঁছন এই পুজোয়। কুমারী পুজো ঘিরেও ভিড় জমে চোখে পড়ার মতো। এবারও তার অন্যথা হবে না বলেই মনে করা হচ্ছে। এ বছর মহালয়া ১৪ অক্টোবর। ২০ অক্টোবর মহাষষ্ঠী, ২১ অক্টোবর মহাসপ্তমী, ২২ অক্টোবর মহাষ্টমী, ২৩ অক্টোবর মহানবমী এবং ২৪ অক্টোবর বিজয়া দশমী পড়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Abhishek Banerjee: চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অভিষেককে 'না' আদালতের, তুঙ্গে রাজনৈতিক তরজা
চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অভিষেককে 'না' আদালতের, তুঙ্গে রাজনৈতিক তরজা
Bishnupur: ব্যবসায়ীকে ৫ কোটি টাকা তোলা চেয়ে হুমকি, অভিযোগ উঠল ২ বিজেপি নেতার বিরুদ্ধে
ব্যবসায়ীকে ৫ কোটি টাকা তোলা চেয়ে হুমকি, অভিযোগ উঠল ২ বিজেপি নেতার বিরুদ্ধে
Madan Mitra : 'শুভেন্দুর সঙ্গে কথা বলে জানাতে বলেছিল', অভিষেককে নিয়ে চাঞ্চল্যকর দাবি মদনের
'শুভেন্দুর সঙ্গে কথা বলে জানাতে বলেছিল', অভিষেককে নিয়ে চাঞ্চল্যকর দাবি মদনের

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget