এক্সপ্লোর

Krishnanagar Rajbari Durga Puja: প্রতিপদে হোমকুণ্ড জ্বালিয়ে সূচনা কৃষ্ণনগর রাজবাড়ির ঐতিহ্যবাহী রাজরাজেশ্বরীর পুজোর

Krishnanagar News: মহালয়ার পরের দিন প্রতিপদে হোমকুণ্ড জ্বালিয়ে শুরু হল কৃষ্ণনগর রাজবাড়ির রাজরাজেশ্বরী পুজো। হোমকুণ্ডের আগুন জ্বলবে মহানবমী পর্যন্ত।

প্রদ্য়োৎ সরকার, কৃষ্ণনগর: প্রতিপদে হোমকুণ্ড জ্বালিয়ে সূচনা হল কৃষ্ণনগর রাজবাড়ির ঐতিহ্যবাহী রাজরাজেশ্বরীর পুজোর (Krishnanagar Rajbari Raj Rajeshwari Puja)। প্রতিবছরই মহালয়ার পরের দিন প্রতিপদ থেকে কৃষ্ণনগর রাজবাড়ির ঐতিহ্যবাহী রাজরাজেশ্বরী পুজোর সূচনা হয় হোমকুণ্ড জ্বালানোর মধ্যে দিয়ে। এই হোমকুণ্ড বা যজ্ঞের আগুন জ্বলে মহানবমী পর্যন্ত। জেলা, রাজ্য তথা দেশবাসীর কল্যাণে এই হোমকুণ্ড জ্বালানো হয় রাজবাড়ির পক্ষ থেকে। 

কৃষ্ণনগর রাজবাড়ির বর্তমান সদস্য সৌমেশ রায় এবং তাঁর সহধর্মিনী অমৃতা রায় হোমকুণ্ড পুজো করে এই বছরের পুজোর (Durga Puja 2024) সূচনা করলেন। রাজ পরিবারের দাবি, এই পুজো প্রায় ৬০০ বছর ধরে হয়ে আসছে। পরবর্তীতে মহারাজা কৃষ্ণচন্দ্র এই পুজোকে সার্বজনীন রূপ দেন। রাজ পরিবারের নানা রীতি মেনে এই পুজো হয়ে আসছে।

কৃষ্ণনগর রাজবাড়ির রাজরাজেশ্বরী মায়ে সামনের দুটি হাতই বড়। আর পিছনের ৮টি হাত অপেক্ষাকৃত ছোট। দেবীর গায়ে থাকে বর্ম। সজ্জিত তিনি যুদ্ধের বেশে। রাজরাজেশ্বরী মাতার পিছনে অর্ধ গোলাকৃতি পুরনো চালচিত্রে একদিকে আঁকা থাকে দশাবতার আর অন্যদিকে দশমহাবিদ্যা। মাঝে থাকেন পঞ্চানন অর্থাৎ পঞ্চমুখী শিব। সিংহের পিঠে সওয়ার রাজরাজেশ্বরী মায়ের সামনে থাকে ঝুলন্ত অভ্রধারা। এখানকার প্রতিমার সাজেও থাকে বেশ কিছু বৈশিষ্ট্য। প্রচলিত ডাকের সাজের থেকে যা আলাদা। রাজবাড়ি সূত্রে জানা গেছে, একে বলা হয় বেদেনি ডাক।

প্রাচীনকালের মতো এখন কামান দেগে না হলেও আজও এই পুজোর অন্যতম আকর্ষণ হল সন্ধিপুজো। অতীতের মতো আজও রাজবাড়ির সন্ধিপুজো দেখতে ভিড় করেন আশেপাশের অসংখ্য মানুষ। প্রথা মেনে মা-কে ১০৮টি পদ্মফুল নিবেদন করা হয়। জ্বালানো হন ১০৮টি প্রদীপ। অতীতে দুর্গাপুজোতে পাঠা বলি হত। যুগের সঙ্গে তাল মিলিয়ে সেই প্রথা বিলুপ্ত হয়েছে। এখন আখ এবং চালকুমড়ো বলি দেওয়া মায়ের সামনে। আর মা রাজরাজেশ্বরীকে ভোগ নিবেদন করা হয় মহালয়ার পর থেকেই।

কৃষ্ণনগর রাজবাড়ির বর্তমান রাজমাতা অমৃতা রায় ২০০২ সালে দশমীর দিন সিঁদুর খেলা শুরু করেন। সেই উপলক্ষে দশমীর দিন সকাল থেকেই আজও কৃষ্ণনগর রাজবাড়িতে ভিড় করেন অসংখ্য মহিলা। রীতি মেনে দেবী রাজরাজেশ্বরী-কে বরণের পরেই জগতের সকলের মঙ্গল কামনায় শুরু হয় সিঁদুর খেলা। চারিদিকে আজ নানারকম থিমের পুজো চালু হয়েছে। তা সত্ত্বেও আজও দুর্গা পুজোর পাঁচদিন কৃষ্ণনগর রাজবাড়ির রাজরাজেশ্বরী পুজো দেখতে ভিড় করেন অসংখ্য মানুষ। রাজবাড়ির সদস্যদের সঙ্গে তাঁরা মেতে ওঠেন আদ্যাশক্তির আরাধনা।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

মুখ্যমন্ত্রীর উপর হামলার ছক ? রাজ্যে অ্যাক্টিভ জইশ-জঙ্গিরা? আবাসন থেকে গ্রেফতার কুখ্যাত সন্ত্রাসবাদী
মুখ্যমন্ত্রীর উপর হামলার ছক ? রাজ্যে অ্যাক্টিভ জইশ-জঙ্গিরা? আবাসন থেকে গ্রেফতার কুখ্যাত সন্ত্রাসবাদী
News Live Updates: বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
Metro Railway: দুর্গাপুর-আসানসোলে মাটির ওপর দিয়ে যাবে এবার মেট্রো পথ, সমীক্ষা শুরু
দুর্গাপুর-আসানসোলে মাটির ওপর দিয়ে যাবে এবার মেট্রো পথ, সমীক্ষা শুরু
TMC News : 'মমতাকে দেখে ভোট দিয়েছি', বিধায়ক ঋতব্রত-শিবিরে যেতেই 'ভোট-ফেরৎ' চাইলেন তৃণমূলকর্মী
'মমতাকে দেখে ভোট দিয়েছি', বিধায়ক ঋতব্রত-শিবিরে যেতেই 'ভোট-ফেরৎ' চাইলেন তৃণমূলকর্মী

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (৩০.৭.২৬):কাদের আশীর্বাদে টুলুর ক্রাইম? শাহ-নাড্ডার সঙ্গে সৌগত-শত্রুঘ্ন
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(৩০.৭.২৬): বালি থেকে পাথর, সরকারি রাজস্ব লুঠেই টুলুর 'সোনালি সাম্রাজ্য'?
Kolkata News: ''ব্যালেন্স তা দেখে আমি চমকে গেছি'', বিধবার অ্যাকাউন্টে হঠাৎ ৪৭ কোটি !
Tulu Mondal Birbhum: জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি টুলু মণ্ডলের বিরুদ্ধে | ABP Ananda
SSC News । চাকরিহারা শিক্ষকদের চাকরির মেয়াদ এবং নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে বড় বিজ্ঞপ্তি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Case Against Meta : ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
Petrol Diesel Price Change : মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
Edible Oil Adulteration: ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
Sebaashray Scam: 'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Embed widget