এক্সপ্লোর

DYFI Insaf Rally:রবিবার তৃতীয় দিনে DYFI-এর ইনসাফ যাত্রা পৌঁছল জলপাইগুড়ি

Jalpaiguri News:দুর্নীতি বন্ধ থেকে নিয়োগের দাবি, শিক্ষার দাবি থেকে আইনশৃঙ্খলার উন্নতি, একাধিক দাবি নিয়ে তেসরা নভেম্বর থেকে শুরু হয়েছে DYFI-এর ইনসাফ যাত্রা।

রাজা চট্টোপাধ্যায় ও সুদীপ্ত আচার্য, জলপাইগুড়ি: দুর্নীতি (Corruption Scam) বন্ধ থেকে নিয়োগের (Recruitment Scam) দাবি, শিক্ষার দাবি থেকে আইনশৃঙ্খলার উন্নতি, একাধিক দাবি নিয়ে তেসরা নভেম্বর থেকে শুরু হয়েছে DYFI-এর ইনসাফ যাত্রা (DYFI Insaf Rally)। রবিবার তৃতীয় দিনে মিছিল পৌঁছেছে জলপাইগুড়িতে। প্রায় ২ মাস ধরে চলবে সিপিএমের যুব সংগঠনের এই কর্মসূচি। 

কোথায় কী?
রবিবার তৃতীয় দিনে জলপাইগুড়ির বানারহাট থেকে শুরু হল DYFI-এর ইনসাফ যাত্রা। লোকসভা ভোটের আগে একদিকে রেশন দুর্নীতিকাণ্ডে রাজ্যজুড়ে তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় এজেন্সি। পুরসভায় নিয়োগ থেকে শুরু করে স্কুলে নিয়োগে দুর্নীতির তদন্তেও তৎপর ইডি-সিবিআই। এই আবহে, শূন্যপদে নিয়োগ, শিক্ষা, দুর্নীতি বন্ধ এবং আইনশৃঙ্খলা রক্ষার দাবিতে পথে নেমেছে সিপিএমের যুব সংগঠন। ৩ নভেম্বর, কোচবিহার থেকে শুরু হয়েছে DYFI-এর ইনসাফ যাত্রা। যা শেষ হবে ২০২৪-এর সাতই জানুয়ারি। সেদিনই ব্রিগেডে সমাবেশ করবে DYFI। ২ হাজার কিলোমিটারেরও বেশি হাঁটবেন বাম যুব সংগঠনের কর্মী সমর্থকরা। ডিওয়াইএফআইয়ের রাজ্য সম্পাদক, মীনাক্ষী মুখোপাধ্যায় বলেন, 'রাজ্যে এমন কোনও জায়গা নেই যেখানে তৃণমূল অন্যায় করেনি।' পাল্টা জবাব দিতে ছাড়েনি তৃণমূলও।

প্রেক্ষাপট...
রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে. ভারত জোড়ো যাত্রা করে বিপুল সাড়া পেয়েছেন রাহুল গাঁধী। যার অংশ হিসেবে এরাজ্য়েও দীর্ঘ পথ হেঁটেছেন অধীর চৌধুরীরা। পঞ্চায়েত ভোটের আগে নবজোয়ার যাত্রা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর এবার লোকসভা ভোটের আগে ইনসাফ যাত্রা কর্মসূচি নিয়ে পথে নেমেছে সিপিএমের যুব সংগঠন। তবে, এই জনসংযোগ ভোটবাক্সে কতটা ডিভিডেন্ড দেবে তা সময়ই বলবে। প্রসঙ্গত, অতীতে একাধিকবার ব্রিগেড সমাবেশ করেছে সিপিএমের যুব সংগঠন। তবে তা হয়েছে রাজ্যে বাম সরকারের আমলে। কিন্তু বর্তমানে লোকসভায় এ রাজ্য থেকে সিপিএমের আসন সংখ্যা শূন্য। বিধানসভাতেও খাতা খুলতে পারেনি বামেরা। প্রশ্ন উঠেছিল, এই পরিস্থিতিতে গোটা রাজ্যজুড়ে এত বড় কর্মসূচি করার মতো সাংগঠনিক শক্তি রয়েছে তো তাদের? দিনচারেক আগে খবর এসেছিল, ইতিমধ্যে ইনসাফ যাত্রা কর্মসূচির জন্য অর্থ সংগ্রহে নেমেছে DYFI। ঠিক হয়েছে, কর্মসূচি চলাকালীন যাঁরা মিছিলে হাঁটবেন, বেশিরভাগ ক্ষেত্রে তাঁরা কর্মীদের বাড়িতেই থাকবেন। এপ্রসঙ্গে সংগঠনের রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায় বলেন, “ওরা ২ হাজার পুলিশ নিয়ে, গাড়ি নিয়ে গেছিল।আমাদের কবজির জোরে ব্রিগেড করব। আমরা বুঝে নেব। টানা ২ মাস ধরে অভিযান চলবে।’’

আরও পড়ুন:শিলিগুড়িতে ৬১ লক্ষ টাকার সোনা-সহ গ্রেফতার ২ পাচারকারী !

সেরা শিরোনাম

CPM Book Stall Vandalized: রাজ্যের দিকে দিকে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া এবার সেলিমের,
রাজ্যের দিকে দিকে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া এবার সেলিমের, "..কোনও শাসক আটকাতে পারে না"
Durga Puja 2026: সাড়ম্বরে সেজেছে নিউটাউন সনাতনী দুর্গাপুজো, চেয়ারম্যান খোদ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, কী বললেন বিশেষ সাক্ষাৎকারে ?
সাড়ম্বরে সেজেছে নিউটাউন সনাতনী দুর্গাপুজো, চেয়ারম্যান খোদ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, কী বললেন বিশেষ সাক্ষাৎকারে ?
Live News Update: 'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের
'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের
Sandip Ghosh: RG Kar দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন সন্দীপ ঘোষ, CBI-এর হাতে গ্রেফতার হয়েছিলেন এই প্রাক্তন অধ্যক্ষ
RG Kar দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন সন্দীপ ঘোষ, CBI-এর হাতে গ্রেফতার হয়েছিলেন এই প্রাক্তন অধ্যক্ষ

ভিডিও

Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি
Durga Puja 2026: ৯১ তে পা, থিম 'বন্দে মাতরম', দেশাত্মবোধে সেরার শিরোপা জিতে নিল সন্তোষ মিত্র স্কোয়ার
Ballygaunge Cultural | ৭৬ বছরে পদার্পণ, ঐতিহ্যভাবনায় সেরার শিরোপা জিতে নিল বালিগঞ্জ কালচারাল
Durga Puja 2026 : হাওড়ার দেউলটিতে চ্যাটার্জী বাড়ির দুর্গাপুজো অত্যন্ত প্রাচীন এবং ঐতিহ্যবাহী | ABP
Durga Puja 2026 | ১১ তম বর্ষে পদার্পণ, আন্তরিকতায় সেরা আরবানার দুর্গাপুজো | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget