এক্সপ্লোর

Dakshin 24 Parganas:পাইপলাইনের জলে কেঁচো, ভোগান্তি সাগরের মুড়িগঙ্গা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের ২ গ্রামে

Earthworm Found In Water:ডায়মন্ড হারবার পুরসভার পর এবার সাগরের মুড়িগঙ্গা এক নম্বর গ্রাম পঞ্চায়েত! শীলপাড়া ও হেঁদোলকেটকি নামে ফের দু'টি গ্রামের পাইপলাইনের জলে কেঁচো মিলল।

গৌতম মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা: ডায়মন্ড হারবার পুরসভার (Diamond Harbour Municipality) পর এবার সাগরের (Sagar) মুড়িগঙ্গা এক নম্বর গ্রাম পঞ্চায়েত! ফের দু'টি গ্রামের পাইপলাইনের (Pipeline Water) জলে কেঁচো (Earthworm) মিলল। গত দু’‌দিন ধরে সাগরে শীলপাড়া ও হেঁদোলকেটকি গ্রামের পাইপলাইনের জলের সঙ্গে জীবন্ত কেঁচো বের হচ্ছে। পানীয় জলে কেঁচো বের হওয়ায় আতঙ্কিত হয়ে পড়েছেন ওই এলাকার কয়েক’‌শ পরিবার।

কী ঘটেছিল?
সুন্দরবনের এই এলাকার পুকুরের জল নোনা। টিউবওয়েলগুলিও বেশ দূরে। তার উপর গ্রীষ্মে জলকষ্ট আরও বেড়েছে। ফলে জনস্বাস্থ্য কারিগরী দফতরের দেওয়া পাইপলাইনের জলই ভরসা এলাকার বাসিন্দাদের। এই পরিস্থিতিতে জলের সঙ্গে কেঁচো বের হওয়ায় আতঙ্কিত বাসিন্দারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ দাবী করেছেন। স্থানীয় কচুবেড়িয়া জলপ্রকল্পের অধীন এটি। বামনখালি থেকে পাম্প হাউসের মাধ্যমে প্রত্যেক দিন সকাল ও বিকেলে এই জল সরবরাহ করা হয়। এই খবর জানার পর দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন পঞ্চায়েতের উপপ্রধান শান্তনু জানা। তিনি বিষয়টি জনস্বাস্থ্য কারিগরী দফতরের নজরে আনবেন। অন্য দিকে জনস্বাস্থ্য কারিগরী দফতরের কাকদ্বীপ মহকুমার অ্যাসিন্টেট ইঞ্জিনিয়ার অরুণ হালদার জানান, এটি ভূর্গভস্থ জল। এরকম হওয়ার কথা নয়। এলাকায় আধিকারিকরা যাচ্ছেন বলেও জানান তিনি।

বছরদুয়েক আগে এক ঘটনা পাঁশকুড়ায়...
বছরদুয়েক আগে কল খুলতেই জলের সঙ্গে বেরিয়ে আসছিল কেঁচো, শ্যাওলা। কিন্তু কোনও উপায় না পেয়ে সেই জলই পান করতে হয় পাঁশকুড়ার একটি গ্রামের বাসিন্দাদের। যদিও এই ঘটনা জানাই ছিল না বলে দাবি পঞ্চায়েত সমিতির সভাপতির। এক নজরে দেখে মনে হবে যেন, আতস কাচের তলায় থাকা কোনও জীবাণু। কিন্তু আদতে তা একেবারেই নয়। বরং বাস্তবটা আরও উদ্বেগের। বছরের পর বছর কল খুললেই, জলের সঙ্গে বেরিয়ে আসে এই সমস্ত কেঁচো, পোকা। আর বাধ্য হয়েই এই জল তাঁদের মুখে তুলতে হচ্ছিল। এমনটাই অভিযোগ, পাঁশকুড়ার নস্করদিঘির বাসিন্দাদের। স্থানীয়দের বক্তব্য সকাল এবং বিকেলে মাত্র দু-ঘণ্টা করে মেলে পানীয় জল। যা নিতে লাইন পরে যায় গ্রামবাসীদের। কিন্তু, এত  কষ্টের পরেও স্বস্তি নেই। তারপরও মেলে এই দূষিত জল। পাঁশকুড়ার নস্করদিঘি বাসিন্দারা বলেছিলেন, 'কয়েক বছর ধরে এরকম চলছে, কেঁচো বেরচ্ছে, স্থানীয় পঞ্চায়েতকে জানিয়েছি কোনও লাভ হয়নি।' একটা গোটা গ্রামের বাসিন্দাদের অভিযোগ, বছরের পর বছর তাঁরা দূষিত জল পান করতে বাধ্য হচ্ছেন। অথচ সেই খবরটাই না কি ছিল না পঞ্চায়েত সমিতির কাছে। পাঁশকুড়ার পঞ্চায়েত সমিতির সভাপতি মনোরঞ্জন মালিক বলেন, “ আগে কেউ জানায়নি, আপনাদের মাধ্যমে খবর পেলাম, ওখানকার পঞ্চায়েতকে জানাচ্ছি, পুরসভাকে বলে যাতে জলের ট্যাঙ্ক পৌঁছনো যায়, তার ব্যবস্থা করছি।“

আরও পড়ুন:চাকরি-ব্যবসা ঘুরে হাত নিয়োগ দুর্নীতিতে! একাই তুলেছিলেন ১০০ কোটি?

 

সেরা শিরোনাম

Baruipur incident : কীভাবে ঘটানো হয়েছিল গোটা অপরাধ ? বারুইপুরকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য পুলিশের হাতে
কীভাবে ঘটানো হয়েছিল গোটা অপরাধ ? বারুইপুরকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য পুলিশের হাতে
Birbhum News: আবাস যোজনায় বারবার আবেদন করেও মেলেনি পাকা বাড়ি, বৃষ্টিতে মাটির ঘর ভেঙে চাপা পড়ে মৃত্যু বৃদ্ধার
আবাস যোজনায় বারবার আবেদন করেও মেলেনি পাকা বাড়ি, বৃষ্টিতে মাটির ঘর ভেঙে চাপা পড়ে মৃত্যু বৃদ্ধার
WBSSC Upper Primary: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর, উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগে বড় পদক্ষেপ, কাউন্সেলিংয়ের দিন ঘোষণা
চাকরিপ্রার্থীদের জন্য সুখবর, উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগে বড় পদক্ষেপ, কাউন্সেলিংয়ের দিন ঘোষণা
Netaji Nagar Incident: নেতাজিনগরে নাবালিকাকে শারীরিক নির্যাতনের অভিযোগ, মুখ খুললেন নির্যাতিতার মা, “হাত ধরে টেনে, ঘরের মধ্যে নিয়ে যায়..”
নেতাজিনগরে নাবালিকাকে শারীরিক নির্যাতনের অভিযোগ, মুখ খুললেন নির্যাতিতার মা, “হাত ধরে টেনে, ঘরের মধ্যে নিয়ে যায়..”

ভিডিও

Baruipur Incident :
Minakshi Mukherjee | পরপর পড়ল ডিম! শীতলকুচিতে গিয়ে হামলার মুখে মীনাক্ষী
Baruipur Incident | ২৪ ঘণ্টার মধ্য়ে গ্রেফতারি! আশ্বাস বার্তা দিলেন পুরমন্ত্রী Agnimitra Paul
Abhishek Banerjee | তদন্তে সহযোগিতার স্বার্থে রক্ষাকবচ! অভিষেককে 'নোটিস-স্মরণ' বিচারপতির
CM Suvendu Adhikari :

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Narendra Modi: মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
Amitabh Bachchan Bought Ayodhya Land: ‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Baruipur Incident: নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা
নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা
US News: আমেরিকার পাসপোর্টে এবার ট্রাম্পের ছবি, সোনার কয়েনেও থাকবে মুখ, প্রেসিডেন্টের নামে নামকরণ হচ্ছে বিমানবন্দরেরও, বিতর্ক চরমে
আমেরিকার পাসপোর্টে এবার ট্রাম্পের ছবি, সোনার কয়েনেও থাকবে মুখ, প্রেসিডেন্টের নামে নামকরণ হচ্ছে বিমানবন্দরেরও, বিতর্ক চরমে
Portugal vs Spain: জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
Bangladesh Blast News : ঢাকায় ভরা সভায় বিকট শব্দে বিস্ফোরণ, আর্ত চিৎকার, রক্তারক্তি, ভয়াবহ ঘটনা
ঢাকায় ভরা সভায় বিকট শব্দে বিস্ফোরণ, আর্ত চিৎকার, রক্তারক্তি, ভয়াবহ ঘটনা
Baruipur Case: বারুইপুরের ঘটনায় অনেকে অভিযোগ করছেন বিজেপি নেতার বিরুদ্ধে, কিন্তু আসল ঘটনা কী?
বারুইপুরের ঘটনায় অনেকে অভিযোগ করছেন বিজেপি নেতার বিরুদ্ধে, কিন্তু আসল ঘটনা কী?
Embed widget