এক্সপ্লোর

Teacher Controversy : স্কুলে মাত্র ২ জন শিক্ষিকা, তাই ভাড়া করা শিক্ষক নিয়ে চলছে পড়াশোনা

East Burdwan News : বিষয়টি শিক্ষা দফতরে জানানো হবে বলে জানিয়েছেন কাটোয়ার মহকুমা শাসক।

রানা দাস, পূর্ব বর্ধমান : ক্লাসের সংখ্যা ৪। পঞ্চম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ুয়ার সংখ্যা ৩১৭। কিন্তু শিক্ষিক মাত্র ২ জন। এভাবেই চলছিল ৫ বছর ধরে। পরিস্থিতি সামাল দিতে ভাড়া করা হয়েছে ২ শিক্ষককে। শিক্ষক হিসেবে নিয়োগের দাবিতে যখন দিনের পর দিন রাস্তায় চলছে আন্দোলন, তখন শিক্ষকের অভাবে ধুঁকছে, পূর্ব বর্ধমানের (East Burdwan) কেতুগ্রামের কনকলতা জুনিয়র গার্লস স্কুল। যে খবর সামনে আসার পরই ফের একবার আলোচনার কেন্দ্রে উঠে এসেছে বিভিন্ন স্কুলে শিক্ষক-পড়ুয়া অসাম্য নিয়ে চলতে থাকা ইস্যু।

ভাড়ায় শিক্ষক নিয়োগ

যেখানে শিক্ষক নিয়োগের দাবিতে দিনের পর দিন আন্দোলন চলছে, সেখানে শিক্ষকের অভাবে পঠন-পাঠন শিকেয় উঠেছে পরিস্থিতি সামাল দিতে অভিভাবকরা ও স্কুল কর্তৃপক্ষ ভাড়ায় ২ জন শিক্ষককে নিয়োগ করেছেন। ভাড়ায় নিযুক্ত শিক্ষকরা হাজার টাকা করে পাওয়ার কথা স্বীকার করেছেন।  যদিও মহকুমা শিক্ষা আধিকারিক অনুপকুমার চক্রবর্তী, দাবি, ভাড়া করে শিক্ষক নিয়োগ করা যায় না, ঘটনার তদন্ত হবে। বিষয়টি শিক্ষা দফতরে জানানো হবে বলে জানিয়েছেন কাটোয়ার মহকুমা শাসক।

বদলি নিয়ে হুঁশিয়ারি

প্রসঙ্গত, শুক্রবার শিক্ষক বদলি (Teachers Transfer) সংক্রান্ত মামলার শুনানি ছিল কলকাতা হাইকোর্টে (Calcutta High Court)। সেই মামলায় দেখা যায়, একটি  স্কুলে ১৩ জন পড়ুয়ার জন্য শিক্ষক রয়েছেন ৫ জন। ওপর একটি স্কুলে প্রায় ৫৫০ পড়ুয়া আছে, কিন্তু শিক্ষকের সংখ্যা মাত্র ৮। নেই বাংলা ও অঙ্কের শিক্ষক। মামলার শুনানিতে বিচারপতি বিশ্বজিৎ বসু স্কুল শিক্ষা দফতরকে নির্দেশ দেন, রাজনৈতিক চাপের কথা ভুলে যান, রাজ্যের যেস্কুলে পড়ুয়ার সংখ্যা অত্যন্ত কম তার অনুমোদন প্রত্যাহার করুন। অচলায়তন ভাঙতে গেলে অনেক সময় লাগবে কিন্তু শুরুটা তো হোক। জেলা স্তরে নতুন বদলি নীতির বাস্তবায়ন শুরু করুন। যে চ্যালেঞ্জ করবে করুক। বদলি করার পর না স্কুলে গেলে পরের মাস থেকে মাইনে বন্ধ করে দেব। ১৭ মার্চ ফের এই মামলার শুনানি রয়েছে।

এদিকে, হাওড়ার রসপুর বালিকা বিদ্যালয়ে নিরাপত্তা রক্ষী না থাকায় একজন সিভিক ভলান্টিয়ারকে পড়ুয়াদের  নিরাপত্তার জন্য মোতায়েন করা যায় কিনা, সেটা খতিয়ে দেখতে হাওড়ার পুলিশ কমিশনারকে নির্দেশ দেন বিচারপতি।

আরও পড়ুন- 'দস্যু রত্নাকর পরে বাল্মীকি হয়েছিলেন, এটা ভাল লক্ষণ', নিয়োগ দুর্নীতিতে কমিশনকে 'সুযোগ' আদালতের ?

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: 'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
TMC MLA Arrest: গ্রেফতার মমতা তৃণমূলের বিধায়ক পরেশরাম দাস, কী বলছেন কুণাল-সৌগত, পাল্টা জবাব শান্তনু ঠাকুরের
গ্রেফতার মমতা তৃণমূলের বিধায়ক পরেশরাম দাস, কী বলছেন কুণাল-সৌগত, পাল্টা জবাব শান্তনু ঠাকুরের
West Bengal News Live Updates: ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
Garia Case: গড়িয়া হত্যা কাণ্ডে নয়া মোড়! মা-মেয়ের বচসা থামাতে গিয়েই খুন, নাকি নেপথ্য়ে ত্রিকোণ প্রেম ? কী জানাচ্ছে পুলিশ ?
গড়িয়া হত্যা কাণ্ডে নয়া মোড়! মা-মেয়ের বচসা থামাতে গিয়েই খুন, নাকি নেপথ্য়ে ত্রিকোণ প্রেম ? কী জানাচ্ছে পুলিশ ?

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget