এক্সপ্লোর

East Burdwan News: NEET PG-তেও কি দুর্নীতির জাল? ভাইরাল ফোনে কথোপকথনের অডিও

NEET PG: নম্বর বাড়িয়ে দেওয়ার দাবি করে এই কথোপকথনের অডিও ভাইরাল হয়। যদিও এই অডিওর সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ।

কমলকৃষ্ণ দে, বর্ধমান: ডাক্তারির স্নাতকোত্তর প্রবেশিকা NEET PG-তে নম্বর বাড়িয়ে দেওয়ার দাবি করে ফোনে কথোপকথনের অডিও ভাইরাল হতেই ফের শোরগোল। ইতিমধ্যেই মেমারি থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। রাজ্য পুলিশের ডিজিকে অভিযোগ জানাল চিকিৎসক সংগঠন। কেন্দ্রীয় সরকারের একাধিক সতর্কতামূলক পদক্ষেপ সত্ত্বেও কি এখনও সক্রিয় দুর্নীতির কারবারিরা? উঠছে প্রশ্ন। 

ভাইরাল ফোনে কথোপকথনের অডিও: NEET UG-তে প্রশ্ন ফাঁস কেলেঙ্কারি ঘিরে শোরগোলের মধ্যেই এবার NEET PG-তেও কি দুর্নীতির জাল? ভাইরাল হল ফোনে কথোপকথনের অডিও। ডাক্তারির সর্বভারতীয় প্রবেশিকা NEET UG-তে দুর্নীতির অভিযোগে তদন্ত করছে সিবিআই। প্রশ্ন ফাঁসের আশঙ্কায় পরীক্ষার একদিন আগে স্থগিত করে দেওয়া হয় ডাক্তারির স্নাতকোত্তর প্রবেশিকা NEET PG-ও। দুর্নীতি রুখতে সাইবার অপরাধ দমন শাখার আধিকারিকদের সঙ্গে বৈঠকে একাধিক সতর্কতামূলক পদক্ষেপের সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। তারপরই ২৩ জুনের বদলে, ১১ অগাস্ট পরীক্ষা নেওয়ার কথা ঘোষণা করে NEET PG-র আয়োজক সংস্থা ন্যাশনাল বোর্ড অব এগজামিনেশন। তার মধ্যেই, নম্বর বাড়িয়ে দেওয়ার দাবি করে এই কথোপকথনের অডিও ভাইরাল হয়। যদিও এই অডিওর সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ।

এক NEET PG পরীক্ষার্থীর কাছে এই ফোন আসে বলে অভিযোগ। কীভাবে কারচুপি করা হবে, ফোনে তা স্পষ্টভাবে জানানো হয়। ভাইরাল অডিওতে বলতে শোনা যায়, "২০০টা প্রশ্নের মধ্যে আপনাকে জানানো হবে, যদি আপনি আগ্রহী থাকেন, সবার আগে আপনাকে ব্রাঞ্চটা বলতে হবে যে আপনি কোন ব্রাঞ্চে করাতে চান। আপনি বলে দিলেন তারপর আমি আপনাকে সাজেস্ট করব যে কত কাট অফ হবে ওই ব্রাঞ্চে, তারপর আমি আপনাকে জানাব যে ২০০ প্রশ্নের মধ্যে ১০০টা আপনাকে ফাঁকা ছেড়ে দিতে হবে। তারপর যে ১০০টা প্রশ্ন পড়ে থাকবে সেটা আপনাকে অ্যাটেন্ড করতে হবে। যেটা পারবেন সেটা করবেন, যেটা পারবেন না সেটা ছেড়ে দেবেন। নেগেটিভ মার্কিং যেন না হয়। যখন আপনার উত্তরগুলো স্ক্যান হবে, সেখানে আমাদের লোক থাকে। এরা ব্যক্তিগতভাবে এই কাজে যুক্ত থাকে।''

ডাক্তারির কোন বিভাগে সুযোগ পেতে কত টাকা দিতে হবে, রীতিমতো রেট চার্ট জানানো হয় ফোনে। বলা হয়,  মেডিসিনে গেলে ৯০ লক্ষ লাগবে। সার্জারিতে যাবেন, সেখানে আপনার ৯০ লক্ষ পড়ে যাবে। গাইনোতে যাবেন সেখানে আপনার ৬০ লক্ষ পড়ে যাবে। তারপর ডার্মাতে যাবেন ৭০ লক্ষ পড়ে যাবে। ইএনটি, রেডিওলজিতে ৭০ লক্ষ। থানায় অভিযোগ জানিয়েছেন ওই পরীক্ষার্থী। চিকিৎসক সংগঠন অ্য়াসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টরসের তরফ থেকে রাজ্য পুলিশের ডিজি-কেও অভিযোগ জানানো হয়েছে।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Malda News:'আত্মরক্ষায় গুলি চালায় পুলিশ,' সাফাই মালদার পুলিশ সুপারের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : যোগ্য হলেই এই দিন থেকে পাবেন অন্নপূর্ণা যোজনার টাকা,ঘোষণা মুখ্যমন্ত্রীর
যোগ্য হলেই এই দিন থেকে পাবেন অন্নপূর্ণা যোজনার টাকা, ঘোষণা মুখ্যমন্ত্রীর
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget