এক্সপ্লোর

East Burdwan: তৃণমূল কাউন্সিলরকেই পার্টি অফিসে বসতে বাধা, অভিযোগ দলেরই একাংশের বিরুদ্ধে

অফিসের বাইরে বসেই রাস্তার আলোতে চেয়ার টেবিল নিয়ে নাগরিক পরিষেবা দিলেন তৃণমূল কাউন্সিলর! দলেরই কাউন্সিলরকে পার্টি অফিসে বসতে বাধা দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের একাংশের বিরুদ্ধে।

কমলকৃষ্ণ দে, পূর্ব বর্ধমান: তৃণমূল কাউন্সিলরকেই পার্টি অফিসে বসতে বাধা, পার্টি অফিসে তালা লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল দলেরই একাংশের বিরুদ্ধে। বাইরে বসে নাগরিক পরিষেবা দিলেন বর্ধমান পুরসভার ৬ নম্বর তৃণমূল কাউন্সিলর। গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এই ঘটনা, কটাক্ষ করেছে বিজেপি। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল।  

পার্টি অফিসে ঝুলছে তালা! অফিসের বাইরে বসেই রাস্তার আলোতে চেয়ার টেবিল নিয়ে নাগরিক পরিষেবা দিলেন তৃণমূল কাউন্সিলর! দলেরই কাউন্সিলরকে পার্টি অফিসে বসতে বাধা দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের একাংশের বিরুদ্ধে।

বর্ধমান পুরসভার ৬ নম্বর ওয়ার্ডে সামনে চলে এল শাসকদলের কোন্দল। কালনা গেট ভদ্রপল্লিতে তৃণমূলের একটি অফিস রয়েছে। তৃণমূল কাউন্সিলর সিমরন বাল্মীকির দাবি, সেখানে তাস খেলা বন্ধ করতে বলায় তাঁর ওপর ক্ষুব্ধ দলের একাংশ। অফিসে তালা লাগিয়ে তাঁরাই ঢুকতে দেননি বলে অভিযোগ। আর এই ঘটনা সামনে আসতেই তৃণমূলকে কটাক্ষ করতে দেরি করেনি বিজেপি। পাল্টা জবাব দিয়েছে শাসকদল।

বর্ধমান সাংগঠনিক জেলার  সহ সভাপতি সৌম্যরাজ বন্দ্যোপাধ্যায়ের কথায় তোলাবাজি নিয়ে গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই ঘটনা। কাউন্সিলর হয়তো পরিষেবা দিতে চাইছেন। এরা বাধা দিচ্ছে। তৃণমূল কাউন্সিলরকেই দলীয় অফিসে বসতে না দেওয়ার অভিযোগ ঘিরে সরগরম বর্ধমানের রাজনীতি।

বাসন্তীতে সংঘর্ষ: পঞ্চায়েত ভোটের আগে এলাকা দখলকে কেন্দ্র করে বাসন্তীর তিতকুমার গ্রামে তৃণমূলের বিবাদ। দু’পক্ষের মধ্যে বোমাবাজি। রাস্তা থেকে গুলির খোল উদ্ধার হওয়ায় গুলি চলেছে বলে অনুমান পুলিশের। ভাঙচুর করা হয় তৃণমূল পার্টি অফিস। ঘটনায় তৃণমূল পঞ্চায়েত সদস্যার স্বামী-সহ উভয়পক্ষের ৮ জনকে গ্রেফতার করেছে বাসন্তী থানার পুলিশ। 

স্থানীয় সূত্রে খবর, এলাকার রাশ কার হাতে থাকবে, তা নিয়ে আমঝাড়া গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্যার স্বামী গণেশ সরকার ও স্থানীয় তৃণমূল নেতা দিলীপ হালদারের মধ্যে টানাপোড়েন চলছে। গতকাল গ্রামে বোমাবাজি শুরু হয়। গুলিও চলে বলে অভিযোগ। বাসন্তীর তৃণমূল বিধায়ক শ্যামল মণ্ডল গন্ডগোলের দায় চাপিয়েছেন বিজেপির ঘাড়ে। পুলিশ সব জানে। তৃণমূল চাপা দেওয়ার চেষ্টা করছে, প্রতিক্রিয়া বিজেপির।  

টেন্ডার পাসে কাটমানি: টেন্ডার পাস করিয়ে দিতে কাটমানি নেওয়ার অভিযোগ ঘিরে পূর্ব বর্ধমানের মঙ্গলকোটে প্রকাশ্যে তৃণমূলের বিবাদ বাধঁল। আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে তৃণমূল উপ প্রধানকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠল দলেরই সদস্যের বিরুদ্ধে। দলীয় স্তরে তদন্তের আশ্বাস শাসকদলের। তৃণমূল মানেই কাটমানি, কটাক্ষ বিজেপির

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Joy Goswami: তসলিমা নাসরিনের রবীন্দ্রসদনের অনুষ্ঠানে জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা, হইচই দর্শকদের
Joy Goswami: তসলিমা নাসরিনের রবীন্দ্রসদনের অনুষ্ঠানে জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা, হইচই দর্শকদের
West Bengal News LIVE Updates: 'আমি সব মৌলবাদের বিরোধী, অন্যায় দেখলে নাম বলেই সমালোচনা করি', মন্তব্য তসলিমার
'আমি সব মৌলবাদের বিরোধী, অন্যায় দেখলে নাম বলেই সমালোচনা করি', মন্তব্য তসলিমার
Kolkata Female: ‘বামপন্থীদের একটি অংশ…’, কলকাতায় দাঁড়িয়ে বড় কথা বললেন তসলিমা নাসরিন
‘বামপন্থীদের একটি অংশ…’, কলকাতায় দাঁড়িয়ে বড় কথা বললেন তসলিমা নাসরিন
Self Enumeration Form: জনগণনার প্রথম পর্যায়ে সেল্ফ এনুমারেশন ফর্মে আপনার কী কী তথ্য দিতে হবে? অনলাইনে কী কী করতে হবে?
জনগণনার প্রথম পর্যায়ে সেল্ফ এনুমারেশন ফর্মে আপনার কী কী তথ্য দিতে হবে? অনলাইনে কী কী করতে হবে?

ভিডিও

South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক
Census News: শুরু জাতিভিত্তিক জনগণনা, সল্টলেকে কর্মসূচির সূচনা করলেন মুখ্যমন্ত্রী |ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget