এক্সপ্লোর

Egra Incident: এগরা বিস্ফোরণকাণ্ডের তদন্তে ঘটনাস্থলে সিআইডি

এগরার খাদিকুল গ্রামে ভয়াবহ বিস্ফোরণে ৯ জনের মর্মান্তিক মৃত্যুর পর আজও থমথমে গোটা এলাকা। গতকাল রাতেই ঘটনাস্থলে পৌঁছয় CID-র টিম।

পূর্ব মেদিনীপুর: এগরা বিস্ফোরণকাণ্ডের তদন্তে ঘটনাস্থলে সিআইডি। 'ভানুর খোঁজে ভিনরাজ্যে পাড়ি দিচ্ছে পুলিশ'। বিস্ফোরকণের পর দলবল নিয়ে ওড়িশায় পালিয়েছেন ভানু বাগ, অনুমান পুলিশের। খতিয়ে দেখা হচ্ছে ভানু ও তাঁর পরিবারের সদস্যদের ফোনের টাওয়ার লোকেশন: সূত্র। আজ ফের ঘটনাস্থলে গেছে বম্ব স্কোয়াড, যাবে ফরেন্সিক। নমুনা সংগ্রহের পর পাঠানো হবে রাসায়নিক পরীক্ষার জন্য। 

থমথমে গোটা এলাকা: এগরার খাদিকুল গ্রামে ভয়াবহ বিস্ফোরণে ৮ জনের মর্মান্তিক মৃত্যুর পর আজও থমথমে গোটা এলাকা। গতকাল রাতেই ঘটনাস্থলে পৌঁছয় CID-র টিম। আজ ঘটনাস্থলে যাবে ফরেন্সিক টিম। নমুনা সংগ্রহ করা হবে। ফরেন্সিক আধিকারিকদের অনুমান, ঘটনাস্থলে পটাশিয়াম নাইট্রেট, সালফার, চারকোল জাতীয় পদার্থের হদিশ মিলতে পারে। নমুনা সংগ্রহের পর তা রাসায়নিক পরীক্ষার জন্য পাঠানো হবে। এদিকে, ঘটনায় অভিযুক্ত ভানু বাগের খোঁজে তাঁর ও তাঁর পরিবারের সদস্যদের মোবাইল ফোনের টাওয়ার লোকেশনের সূত্র ধরে ভিন রাজ্য়ে পাড়ি দিচ্ছে পুলিশ। 

ঠিক কী ঘটেছিল? 

মঙ্গলবার সকাল ১১ টা, ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে পূর্ব মেদিনীপুরের এগরার খাদিকুল গ্রাম। স্থানীয়রা জানাচ্ছেন, পুকুরের পাশেই একটি বাড়িতে ছিল ২ টি ঘর। সেখানেই ছিল বেআইনি বাজি কারখানা। এই বাড়ির একটি ঘরেই বিস্ফোরণ হয়। দেহ ছিটকে গিয়ে পড়ে পুকুরে। ২ টি পুকুরেই দেহের খোঁজে চলে তল্লাশি। বিস্ফোরণে উড়ে যায় গোটা বাড়ি। কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয় গোটা এলাকা। যে বাড়িতে বিস্ফোরণ হয়, শুধু কাঠামোটুকু ছাড়া সেই বাড়িতে অবশিষ্ট নেই আর কিছুই।  খাদিকুল গ্রামে যেখানে বিস্ফোরণ ঘটে, সেখান থেকে এগরা থানার দূরত্ব কমবেশি ২২কিলোমিটার। এগরা দমকল কেন্দ্রের দূরত্ব প্রায় ৩০ কিলোমিটার। ঘটনাস্থল থেকে গোপীনাথপুরে মূল রাস্তার দূরত্ব প্রায় ২ কিলোমিটার।

পঞ্চায়েত নির্বাচনের আগে রক্তাক্ত এগরা

একদিকে, শান্তিপূর্ণ পঞ্চায়েত করানোর কথা যখন বার বার শোনা যাচ্ছে শাসকদলের শীর্ষ নেতৃত্বের মুখে (TMC), সেই সমই মঙ্গলবার এগরার মাটি রক্তাক্ত হল। তাতে পঞ্চায়েত নির্বাচনের দিনগুলিতে কী হতে পারে ভেবে শিউড়ে উঠছেন স্থানীয় লোকজনও। স্থানীয় এক বাসিন্দাকে বলতে শোনা যায়, "সামনে পঞ্চায়েত নির্বাচন আসছে। এরকম অবৈধ ব্য়বসায়ীদের যাতে হাতে রাখা যায়, তাহলে আমরা বোমা এগুলো দিয়ে যদি দখল করতে পারি... নাহলে প্রশাসনের নাকের ডগায়, এইসব ঘটনা ঘটতে থাকে, প্রশাসন জানে না? বোম তৈরি হতো।" বিস্ফোরণ, রক্তপাত, প্রাণহানি, মঙ্গলবার পূর্ব মেদিনীপুরের এগরায় বিস্ফোরণের ভয়ঙ্কর ছবি দেখে শিউড়ে উঠছে গোটা রাজ্য়। প্রশ্ন উঠছে, সাধারণ বাজি কারখানায় বিস্ফোরণে এত ভয়াবহতা কি সম্ভব আদৌ? বিরোধীরাও প্রশ্ন তুলতে শুরু করেছেন যে, রাজ্যে আইনশৃঙ্খলার যদি এই পরিস্থিতি হয়, তাহলে পঞ্চায়েত ভোট শান্তিপূর্ণ হবে কী ভাবে?

আরও পড়ুন: Sugar Scrub: ত্বকের জেল্লা ফেরাবে সুগার স্ক্রাব, চিনির সঙ্গে কী কী উপকরণ মিশিয়ে তৈরি করতে পারবেন এই স্ক্রাব?

সেরা শিরোনাম

বালি হল্টে বিধ্বংসী আগুন, পাশের লাইনেই ছিল মালগাড়ি, ঘটনাস্থলে দমকলের ৩টি ইঞ্জিন
বালি হল্টে বিধ্বংসী আগুন, পাশের লাইনেই ছিল মালগাড়ি, ঘটনাস্থলে দমকলের ৩টি ইঞ্জিন
Weather Update: ৩ ডিগ্রি নামল তাপমাত্রা, কলকাতায় আরও পারদ পতনের সম্ভাবনা আগামী কয়েকদিনে
৩ ডিগ্রি নামল তাপমাত্রা, কলকাতায় আরও পারদ পতনের সম্ভাবনা আগামী কয়েকদিনে
Baranagar Woman Death: পাবজি খেলা নিয়ে বচসা, সেই থেকেই খুনের পরিকল্পনা! বরানগরের তরুণী হত্যা মামলায় বিস্ফোরক তথ্য
পাবজি খেলা নিয়ে বচসা, সেই থেকেই খুনের পরিকল্পনা! বরানগরের তরুণী হত্যা মামলায় বিস্ফোরক তথ্য
West Bengal News LIVE: বিচারব্যবস্থাকে আক্রমণ, অভিষেকের ভূূমিকায় ক্ষুব্ধ হাইকোর্ট, 'কোন কোন বিচারক বিজেপির, আর কে কে তৃণমূলের?'
বিচারব্যবস্থাকে আক্রমণ, অভিষেকের ভূূমিকায় ক্ষুব্ধ হাইকোর্ট, 'কোন কোন বিচারক বিজেপির, আর কে কে তৃণমূলের?'

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget