এক্সপ্লোর

East Midnapur News: নন্দকুমারে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে গেল ডাম্পার, মৃত ২

East Midnapur Road Accident News:স্থানীয় সূত্রের খবর নন্দকুমারে ৪১ নম্বর জাতীয় সড়কে হাঁসগেড়িয়ার কাছে একটি ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে একটি দোকানে ঢুকে যায়। ঘটনাস্থলে দুজন মারা যায়

বিটন চক্রবর্তী, নন্দকুমার (পূর্ব মেদিনীপুর):  পূর্ব মেদিনীপুরের (East Midnapur) নন্দকুমারে (Nandakumar) মর্মান্তিক পথ দুর্ঘটনা (Road Accident) প্রাণ কাড়ল দুজনের। জানা গেছে, এদিন  নন্দকুমার থানা এলাকায় ৪১ নম্বর নম্বর জাতীয় সড়কের হাঁসগেড়িয়ার কাছে এই পথ দুর্ঘটনায় ঘটে। এই দুর্ঘটনার  দুজনের মৃত্যুর পাশাপাশি  আহত হয়েছে আরও ২ জন। আহতরা তমলুক জেলা হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয় সূত্রের খবর নন্দকুমারে ৪১ নম্বর জাতীয় সড়কে হাঁসগেড়িয়ার কাছে একটি ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে একটি দোকানে ঢুকে যায়। ঘটনাস্থলে দুজন মারা যায় এবং আহত দুজনকে তমলুক জেলা হাসপাতালে আনা হয়েছে।

কয়েকদিন আগেই কলকাতায় রাতে ফের দুর্ঘটনা ঘটেছিল। বেপোরোয়া গতির জেরে থিয়েটার রোড ও নন্দলাল বসু সরণী ক্রসিংয়ে দুর্ঘটনা ঘটছিল সোমবার রাতে। এই ঘটনায় আহত হয়েছিল দুইজন। পুলিশ সূত্রে জানা গিয়েছিল, গাড়িতে ছিলেন ২ জন যুবক ও এক তরুণী। তাঁদের মধ্যে চালক রোহান গুপ্তা কোনওক্রমে চোটআঘাত থেকে রক্ষা পান। স্বয়াম সাহানীর বাঁহাতে গুরুতর চোট ও শ্রেয়া চক্রবর্তীর মাথায় চোট লাগে। ঘটনায় চালক রোহানকে আটক করে শেক্সপীয়ার সরণি থানার পুলিশ। গাড়িটি কলা মন্দিরের দিক থেকে ময়দানের দিকে যাচ্ছিল। নন্দলাল বসু সরণীর কাছে ডান দিকে ঘোরার পথে  একটি চারচাকা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ধাক্কা মারে। গাড়ির সামনের অংশ দুমড়ে মুচড়ে গিয়েছিল। গাড়ির মধ্যে মদের বোতল পাওয়া গেছে। মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর জেরেই কি তাহলে এই দুর্ঘটনা? এ ব্যাপারে তদন্ত শুরু করে পুলিশ।

উল্লেখ্য, পশ্চিম মেদিনীপুরেও একটি দুর্ঘটনার খবর সামনে এসেছে। রেল ব্রিজে সেলফি তুলতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনার বলি ২, গুরুতর আহত ১। ঘটনায় তীব্র চাঞ্চল্য মেদিনীপুরে। জানা গিয়েছে, শনিবার মেদিনীপুর শহরের হাতিহল্কা এলাকা থেকে রেল ব্রিজ সংলগ্ন কংসাবতীর তীরে পিকনিক করতে আসেন বেশ কয়েকজন যুবক। পিকনিকের ফাঁকেই মদ্যপ অবস্থায় রেলব্রিজে সেলফি তুলতে যান তিন জন। সে সময় হঠাতই ট্রেন চলে আসায় টেনের ধাক্কায় মৃত্যু হয় মুস্তাক আলি খান (৩৭) ও আবির গায়েন (৩৫) নামে দুজনের। ট্রেনের ধাক্কায় গুরুতর জখম হন জুলমত গায়েন (৩২) নামে আরও একজন। গুরুতর আহত অবস্থায় তাঁকে ভর্তি করা হয়েছে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে।

সেরা শিরোনাম

Kolkata: মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
Sukanta Majumdar on KMC Post Controversy: কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
Durgapuja 2026: পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
Durga Puja 2026: একদা পুজোয় গমগম করত, আজ কার্যত শ্মশানের নিস্তব্ধতা, খাঁ খাঁ প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ির দুর্গামন্দির
একদা পুজোয় গমগম করত, আজ কার্যত শ্মশানের নিস্তব্ধতা, খাঁ খাঁ প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ির দুর্গামন্দির

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget