এক্সপ্লোর

East West Metro: বউবাজারে ফের শুরু মেট্রোর কাজ, কী কী নিয়ে সাবধান কর্তৃপক্ষ?

Kolkata Metro: যেখানে দুর্ঘটনা ঘটেছিল আপাতত সেখানকার টানেলের কংক্রিট বেড তৈরির কাজ শেষ করা হবে।

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: কখনও টানেলে ধস, কখনও মাটিতে ফাটল, তার জেরে বাড়িতেও ফাটল। নানা সময় নানা কারণে বউবাজারে বারবার থমকে গিয়েছে ইস্ট-ওয়েস্ট মেট্রোর (East West Metro) কাজ। এবার ফেরে বাধা কাটিয়ে বউবাজারে শুরু হল ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজ। যেখানে দুর্ঘটনা ঘটেছিল আপাতত সেখানকার টানেলের কংক্রিট বেড তৈরির কাজ শেষ করা হবে। ওই কাজের আগেই সর্তকতামূলক পদক্ষেপ হিসেবে ওই এলাকার ৪৫ জন বাসিন্দাকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে হোটেলে।    

প্রথমে ২০১৯ সালে, তারপর ২০২২ সালে মে মাস ও অক্টোবর মাসে পরপর দুর্ঘটনা ঘটে ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজে। বউবাজারে (Bowbazar incident) ইস্ট ওয়েস্ট মেট্রোর কাজ চলার সময় ওই বিপর্যয় ঘটেছিল। ফাটল ধরেছিল একাধিক বাড়িতে। ভেঙেও গিয়েছিল কিছু বাড়ি। ওই ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়েছিল এলাকায়। কাজ বন্ধ হয়ে যায়, বাড়ি ছাড়তে বাধ্য হন বাসিন্দারা। দীর্ঘদিন থমকে থাকার পরে অবশেষে বৃহস্পতিবার শুরু হয়েছে ওই এলাকায় মেট্রোর কাজ।   

এতদিন কী চলছিল?
KMRCL সূত্রে খবর, বিশেষজ্ঞদের পরমর্শে এতদিন ধরে দুর্ঘটনাগ্রস্ত জায়গার মাটি শক্তিশালী করার কাজ চলছিল। এবার ইস্ট-ওয়েস্ট মেট্রোর টানেলে ফের শুরু হয়েছে কংক্রিটের বেড তৈরির কাজ। এখনও বাকি রয়েছে প্রায় সাড়ে চার মিটার অংশের কাজ। ওই কাজ শেষ হলেই মেট্রোর লাইন পাতা হবে।

মেট্রো (Kolkata) সূত্রে খবর, ইস্ট ওয়েস্ট মেট্রোর কাজ দ্রুত শেষ করার চেষ্টা চলছে। KMRCL সূত্রে খবর, এই কংক্রিট বেডের ওপর লাইন পাতা সম্ভব হলে, ট্রায়াল রানের জন্য এই অংশের ওপর দিয়ে রেক নিয়ে যাওয়া যাবে ধর্মতলা থেকে হাওড়া পর্যন্ত। মেট্রোর কাজের জেরে অতীতের অভিজ্ঞতা কথা মাথায় রেখে নিরাপত্তার জন্যে ৩টি বাড়ি থেকে ৪৫ জন বাসিন্দাকে রাখা হয়েছে হোটেলে।

পরপর ৩ বার ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজে বিপর্যয়। মাটির চরিত্রও বদলে গিয়েছিল বলে জানিয়েছিলেন বিশেষজ্ঞরা। তারপর থেকে সেখানে মাটি শক্ত করার কাজ হয়েছে। কখনও সুড়ঙ্গপথে হু হু করে ঢুকছে জল। কখনও আলগা হয়ে যাচ্ছে মাটি। আর তার জেরেই একাধিক বাড়িতে ফাটল হয়েছে। বারবার আশ্রয় হারা হয়েছে অসংখ্য পরিবার। এরকম চলতে থাকলে কীভাবে বউবাজারে শেষ হবে ইস্ট-ওয়েস্ট মেট্রের কাজ? তাই বিকল্প উপায়ে ভরসা করেছে KOLKATA METRO RAIL CORPORATION বা KMRCL কর্তৃপক্ষ।

আরও পড়ুন: অ্যাডিনো আতঙ্কের মাঝে সঙ্কটজনক শিশুদের চিকিৎসায় জেলায় তৈরি হচ্ছে ICU পরিকাঠামো

সেরা শিরোনাম

ChorBagan Stampede : চোরবাগান কাণ্ডের পর জারি ১৬৩ ধারা, কোন কোন এলাকায় ? রইল তালিকা
চোরবাগান কাণ্ডের পর জারি ১৬৩ ধারা, কোন কোন এলাকায় ? রইল তালিকা
News Live Updates: চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ?
চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ?
Chorbagan Stampede: 'রাজনীতি হবে এটা নিয়ে, কিন্তু এখন সঠিক সময় নয়', চোরবাগানের ঘটনায় মন্তব্য সজল ঘোষের
'রাজনীতি হবে এটা নিয়ে, কিন্তু এখন সঠিক সময় নয়', চোরবাগানের ঘটনায় মন্তব্য সজল ঘোষের
Chorbagan Stampede:চোরবাগানে বিপর্যয়, হাসপাতালে আহতদের দেখতে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও মুখ্যমন্ত্রী
চোরবাগানে বিপর্যয়, হাসপাতালে আহতদের দেখতে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও মুখ্যমন্ত্রী

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget