এক্সপ্লোর

SSC Scam: পার্থ-পরেশের বাড়িতে ইডি, তল্লাশি রাজ্যের ১৩ জায়গায়

ED on Scam: এসএসসি দুর্নীতি মামলার তদন্তে পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে ইডি। পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার বাড়িতে ইডি আধিকারিকরা। শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর বাড়িতেও গেলেন তদন্তকারীরা।

প্রকাশ সিনহা, কলকাতা: এসএসসি দুর্নীতি মামলার তদন্তে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে গেলেন ইডি আধিকারিকরা। পার্থর নাকতলার বাড়িতে হাজির ইডি। এক সঙ্গে শিক্ষাপ্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেখলিগঞ্জের বাড়িতেও পৌঁছলেন ইডি আধিকারিকদের আর একটি দল। রাজ্যজুড়ে একসঙ্গে ১৩টি জায়গায় ম্যারাথন তল্লাশি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। প্রায় ৮০-৯০ জন ইডি অফিসার রাজ্যের নানা প্রান্তে ছড়িয়ে পড়লেন তল্লাশির কাজে। সূত্রের খবর, শান্তিপ্রসাদ সিনহা-সহ উপদেষ্টা কমিটির সদস্যদের বাড়িতেও পৌঁছেছে তাঁদের দল। 

কেন তল্লাশি?

এসএসসি দুর্নীতি মামলায় তদন্ত করছে সিবিআই। তবে তারা মূলত বিষয়টির ফৌজদারি দিকটি খতিয়ে দেখছে। সোজা করে বললে কী ভাবে দুর্নীতি হয়েছিল সেটা খুঁজে বের করাই মূল লক্ষ্য সিবিআইয়ের। অন্য দিকে ইডি আর্থিক লেনদেনের বিষয়টি খতিয়ে দেখতে চায়। সেই জন্য দুটি এফআইআরও রুজু করেছে তারা। সূত্রের খবর, এ ব্যাপারে একাধিক আবেদনকারী ও সাক্ষীর বয়ানও রেকর্ড হয়েছে। সেখান থেকেই ইডি-র তদন্তকারীদের ধারণা, কোটি কোটি টাকার লেনদেন হয়েছে এই মামলায়। কিন্তু এই বিপুল অঙ্কের অর্থ কোথা থেকে এল? কোথায় গেল? কারা লাভের গুড় খেলেন? ঘটনায় প্রভাবশালী-যোগের তত্ত্বের সত্যতা কতখানি, এসবই খতিয়ে দেখছে ইডি। আর্থিক তছরুপ মামলায় বিষয়টির তদন্ত করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। গত কয়েক দিনে এ নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিও সংগ্রহ করে তারা। তবে রাজ্যজুড়ে এসএসসি দুর্নীতি নিয়ে তাদের তল্লাশি এই প্রথম।      

শান্তিপ্রসাদ সিনহার বাড়িতেও ইডি...

সূত্রের খবর, এক মহিলা-সহ সাত জন অফিসারের একটি দল এস পি সিনহার বাড়িতে আসেন। প্রাক্তন উপদেষ্টার কোথায় কত সম্পত্তি রয়েছে সেটা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা, বলছে সূত্র। তবে আজকের তল্লাশি নিয়ে এস পি সিনহার কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এখনও পর্যন্ত প্রতিক্রিয়া মেলেনি দুই মন্ত্রীরও। তবে সাতসকালে ইডি-র হঠাৎ তৎপরতায় হইচই পড়ে গিয়েছে গোটা রাজ্যে।   

আরও পড়ুন:গুলিবিদ্ধ দেহ উদ্ধার তারাতলায়, পাশে আগ্নেয়াস্ত্র

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Nadia News: ফের রক্ত ঝরল বঙ্গে ! নদিয়ার নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংসভাবে খুন
Nadia News: ফের রক্ত ঝরল বঙ্গে ! নদিয়ার নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংসভাবে খুন
Nirmal Ghosh: লটারির টাকা আত্মসাৎ-এর পর ফের নয়া কাণ্ড ফাঁস, কী অভিযোগ নির্মল ঘোষের বিরুদ্ধে ?
লটারির টাকা আত্মসাৎ-এর পর ফের নয়া কাণ্ড ফাঁস, কী অভিযোগ নির্মল ঘোষের বিরুদ্ধে ?
News Live Updates: কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
Weather Alert: ২০২৬-এর শেষে ভয়ঙ্কর শক্তিশালী হতে পারে এল নিনো, কী প্রভাব পড়বে ভারতে?
২০২৬-এর শেষে ভয়ঙ্কর শক্তিশালী হতে পারে এল নিনো, কী প্রভাব পড়বে ভারতে?

ভিডিও

Chok Bhanga 6ta: DCR জাল করে হাজার হাজার কোটির জালিয়াতি টুলুর, তল্লাশিতে পুলিশ
Mohua Moitra: কৃষ্ণনগরে সার্কিট হাউসে TMC সাংসদ মহুয়া মৈত্র, বাইরে বিক্ষোভ বিজেপি কর্মীদের
Kunal Ghosh: 'আমার দলের নাম করে পতাকা তোলা হচ্ছে, তাই আমি দাঁড়িয়ে গেছি', বললেন কুণাল ঘোষ
Terrorsit Arrest: পাক জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার পশ্চিমবঙ্গের যুবক
BJP Government: যারা অপরাধী তাঁদের সবার আমি ফাঁসি চাই। জেল হেফাজতে কিছু হবে না:রত্না দেবনাথ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget